২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১৬

অভিজিৎ হত্যার প্রতিবেদন দাখিল পেছাল

নিজস্ব প্রতিবেদক:

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৫ সালে বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন। পরে অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ১০:২৭ পূর্বাহ্ণ