১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১১

box

৩ বছরে ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রয়েছে কিমের

  আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নৌ সেনার যে কোন রকম হামলার জবাবে কিম জংয়ের একটি নির্দেশে দুনিয়া জুড়ে ঘটতে পারে পর পর পরমাণু বিস্ফোরণ৷উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার প্রস্তুত রেখেছে ৷ প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারে তারা ৷ আগামী তিন বছরের মধ্যে অন্তত ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রাখেন কিম জং উন ৷ এমনই চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট দিয়েছে ...

গাজীপুর কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলায় রবিবার ভোরে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মিজান (২২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। উপজেলার বানিয়ারচালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মালবোঝাই একটি ট্রাকে হেলপার মিজান চালকের পাশে বসে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রাকটি সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের ...

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই মিশন শুরু হাথুরুসিংহের

স্পোর্টস ডেস্ক: পদত্যাগপত্র জমা দেওয়ার পরও চন্ডিকা হাথুরুসিংহে আলোচনায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তবু চেষ্টা করছে অন্তত সামনে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে হাথুরুকে ধরে রাখতে। পারা গেলে আরো কিছুদিন। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) একজন প্রভাবশালী কর্মকর্তার বরাত দিয়ে ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে, হাথুরুসিংহের শ্রীলঙ্কা দলের কোচ হওয়া এখন কিছু সময়ের ব্যাপার মাত্র। এমনটা হলে আসন্ন সিরিজে হাথুরুসিংহের শ্রীলঙ্কা দলের মোকাবিলা ...

ইয়েমেনে সৌদি হামলা-অবরোধ: মৃত্যুর মুখে ৪ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক: বিমান থেকে বোমা ফেলে মানুষ মারা বন্ধ হয়নি এখনও। এরইমধ্যে অবরোধ এসেছে নতুন অস্ত্র হয়ে। ক্ষুধাকাতর ১ কোটি শিশুর বিপন্নতার কথা জানিয়ে জাতিসংঘ আশঙ্কা করছে, এক্ষুণি অবরোধ না উঠলে সেখানে মৃত্যু হতে পারে চার লাখ শিশুর। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ...

কাশ্মীরে ভারতীয় বাহিনীর পাল্টা আঘাতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: বিমান বাহিনীর কমান্ডো নিহতের জবাবে ভারতীয় বাহিনীর অভিযানে জম্মু ও কাশ্মীরে ৬ জন নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীর রাজ্যের বান্দিপোরা জেলায় গতকাল শনিবার সন্ধ্যায় এ সাঁড়াশি অভিযান চালায় ভারত। ভারতের দাবি, নিহতদের মধ্যে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবার দুই কমান্ডার এবং মুম্বাই হামলার পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভির ভাতিজা রয়েছেন। খবর: এনডিটিভি। বান্দিপোরার অভিযানে ভারতীয় বিমান বাহিনীর এক কমান্ডো নিহত ও অন্য এক সেনা ...

গোলাম মোস্তফা এমপির অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম মোস্তফাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহত আরও দুইজনকে একই হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় এমপিকে বহনকারী মাইক্রোবাসটি। দুর্ঘটনার পরপরই গোলাম মোস্তফাসহ আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক ...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ফিলিস্তিনের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সিনিয়র দূত সায়েব ইরেকাত গতকাল শনিবার ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দেন, যদি যুক্তরাষ্ট্র তার দেশ থেকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) কার্যালয় বন্ধ করে দেয়, তাহলে তারা সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবেন। ‘ওয়াশিংটনে পিএলও অফিস চালু রাখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না’- মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এমন মন্তব্যের ...

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির তালিকায় ম্যান্ডেলাও

আন্তর্জাতিক ডেস্ক: প্যারাডাইস পেপারসের ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী কিংবদন্তি নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার নাম। বলা হচ্ছে, একটি বিদেশি ট্রাস্ট কোম্পানির সঙ্গে তার সম্পর্ক ছিল। প্রতিষ্ঠানটির নাম ম্যাড। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় মাদিবা নামে পরিচিত। এই নামেরই সংক্ষিপ্ত রূপ ম্যাড। ম্যাড ট্রাস্টের বিদেশি অ্যাকাউন্টে ছিল অন্তত ২১ লাখ ডলার। গত বৃহস্পতিবার সিপিআইজের নতুন করে প্রকাশিত নথিতে এসব তথ্য ...

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: কিছুক্ষণ বাদেই প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ। রোববার বেলা ১১টায় উভয় স্তরে ইংরেজি বিষয়ের মাধ্যমে ছোটদের এ বড় পরীক্ষা শুরু হবে। অাজ থেকে শুরু হয়ে দেশের ৭ হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সারাদেশে মোট প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৬ ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সকল শিফটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। AL ইউনিট দুই শিফটে, AP ইউনিট এক শিফটে, বি ইউনিট তিন শিফটে, সি দুই এবং ডি ইউনিটের পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে । ভর্তি পরীক্ষা চলাকালীন পরিদর্শক ...