১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

box

উখিয়ায় বেআইনিভাবে চলছে এলপি গ্যাসের খুচরা ব্যবসা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়া উপজেলায় আইনের তোয়াক্কা না করে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এতে যে কোনো সময় বড় ধরনের অঘটনের আশংকার পাশাপাশি দাম নিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা। জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিক্রি করতে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার বিধান থাকলেও বেশিরভাগ ব্যবসায়ী এই নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই সাধারণ ...

রাজবাড়ীতে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা তুলার সময় দুই ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের মুরগীর ফার্ম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকেরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার আ. জলিলের ছেলে মো. রনি ব্যাপারী (৩৮) ও একই উপজেলার ইবাদ আলী মিস্ত্রী পাড়ার মানু মোল্লার ছেলে সোহরাব মোল্লা ...

চট্টগ্রামে ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নগরীতে পৃথক অভিযানে ভাই-বোনসহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে আট হাজার চারশত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে নগরীর সিনেমো প্যালেস ও ইস্পাহানী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজারের রাশেদা বেগম (৪০), তার ভাই এনামুল হক (১৮),বরিশালের আরিফুল ইসলাম ওরফে বাবু (২৪) ও বগুড়ার মেহেদী হাসান ওরফে ...

জ্বালানি ছাড়াই যে সড়কে চলবে গাড়ি

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর প্রথম বৈদ্যুতিক সড়ক তৈরি করলো যুক্তরাষ্ট্র। এটি ক্যালিফোর্নিয়ায়। এই সড়কের উপর দিয়ে রয়েছে বৈদ্যুতিক তার যার সাহায্যে অনায়াসে চলতে পারবে ভারী থেকে অতি ভারী যানবাহন। আপাতত লস অ্যাঞ্জেলস বন্দর থেকে লং বিচ পর্যন্ত এই বৈদ্যুতিক রাস্তার ব্যাপ্তি। যদিও এটিই বিশ্বের প্রথম বৈদ্যুতিক সড়ক নয়। এর আগে ২০১২ সালে সিয়েমেনে প্রথম বৈদ্যুতিক সড়ক তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘ বৈদ্যুতিক ...

ঝিনাইদহে নব্য জেএমবির সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাধুখালি গ্রাম থেকে বছির ওরফে রাসেল (৩১) নামের নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। রাসেল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। র‌্যাব-৬ এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই চলতি বছরের ২৮ জানুয়ারি চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানার ৩১ নম্বর মামলার আসামি ...

মাদ্রাসার ভেতরেই ছাত্রীকে শিক্ষকের ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: মাত্রই ১৫ দিন হলো মাদ্রাসায় যোগ দিয়েছেন শিক্ষক। তিনিই কিনা মাত্র ৫ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণ করলেন। তাও আবার মাদ্রাসার ভেতরেই। ভারতের থানে প্রদেশের মুম্বারা এলাকার একটি মাদ্রাসায় এমনই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পরে শুক্রবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। খবর: এনডিটিভি। শনিবার মুম্বারা থানার পরিদর্শক সিএম মুজওয়ার পিটিআইকে বলেন, ‘৩৫ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষককে বিহার থেকে ...

অবশেষে ঢাকা থেকে রাবির অপহৃত সেই শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অপহৃত শিক্ষার্থী উম্মে শাহী আম্মান শোভাকে অবশেষে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শোভা ও তার সাবেক স্বামী সোহেলকে (বিচ্ছেদ প্রক্রিয়াধীন) ঢাকা মহানগর পুলিশের সহায়তায় ঢাকার একটি স্থান উদ্ধার করা হয়েছে। তারা দুজনই পুলিশ হেফাজতে রয়েছে। এর আগে শোভার সন্ধান চেয়ে শনিবার ...

এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেয় ছাত্রলীগ: তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ অগ্নিসংযোগ করেছে বলে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। প্রতিবেদনে ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী হিসেবে ২৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের সবাই সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত ও অধিকাংশই ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বুধবার সিলেটের মহানগর বিচারিক হাকিম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরদিন বৃহস্পতিবার ...

শীতের হাওয়া সবজির বাজারে তবে…

নিজস্ব প্রতিবেদক: ‘আমি দিনে আনি দিনে খাই, কয় টাকা আর পাই! এত দামের তরকারি, চাইল, তেল কিনতে যে টাকা দরকার তা কামাইতে গেলে শইলডায় আর কিছু থাকে না। কিন্তু পরিবার আছে তো।’ বলছিলেন রামপুরা এলাকার ভ্যানচালক আসলাম। চাল থেকে শাকসবজিসহ বিভিন্ন পণ্যের গরম দামে নাভিশ্বাস ওঠানো বর্ষা-শরৎ শেষে শীতের আগমনীতে একটু স্বস্তি আশা করেছিল ক্রেতারা। এরই মধ্যে বাজারে আসছে বিভিন্ন ...

বাদ পড়লেন জেসিয়া, দেশে ফিরছেন রোববার

নিজস্ব প্রতিবেদক: চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। ২০ সেমি-ফাইনালিস্টকে নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন জেসিয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম ...