২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৭

গাজীপুর কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সদর উপজেলায় রবিবার ভোরে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মিজান (২২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। উপজেলার বানিয়ারচালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মালবোঝাই একটি ট্রাকে হেলপার মিজান চালকের পাশে বসে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রাকটি সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনে অংশের বাম পাশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত তিনি।

ওসি দেলোয়ার হোসেন আরও জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত মিজান নেত্রকোনা সদর থানার দুগিয়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ১০:৪৮ পূর্বাহ্ণ