নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি বলছে, দেশের স্বর্ণ খাতে আমদানি ও দেশীয় বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নেই। সেই সঙ্গে এ পুরো প্রক্রিয়ায় সরকারের নিয়ন্ত্রণ নেই বলেও বলছে সংস্থাটি। এ বছরের মে মাসে বাংলাদেশে এক স্বর্ণ ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে দু’জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হবার পর, ওই ব্যবসায়ীর বিভিন্ন শোরুমে অভিযান চালায় শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এরপরই বাংলাদেশে স্বর্ণ আমদানি, ...
box
নওগাঁয় বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার স্বতীহাট পঞ্চমীতলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূবালী ব্যাংক সান্তাহার শাখার কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা আব্দুর রহিম এবং বাস চালকের সহকারী। তার নামপরিচয় পাওয়া যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ...
মাশরাফির বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগংকে হারালো রংপুর
স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ১৭ বলে ৪২ রানের বিধ্বংসী ব্যাটিং-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের চতুর্থ ও টুর্নামেন্টের ২৮তম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে ৮ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ওঠে এলো রংপুর। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও তলানিতেই ...
বিদেশি মিডিয়া বিরোধী বিলে স্বাক্ষর পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি মিডিয়া বিরোধী একটি বিলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়া বিলটিতে গতকাল শনিবার স্বাক্ষর করেন পুতিন। এর মাধ্যমে বিদেশি মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে রাশিয়া। এমনকি তাদের অর্থের হিসাবও নিতে পারবে। এছাড়া রাশিয়া বিরোধী কোনো সংবাদ প্রকাশ করলে ব্যবস্থা নেয়া যাবে বলেও বলা হয়েছে তাতে। যুক্তরাষ্ট্রে রাশিয়ার মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পর ...
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন তিনি। সেখানে তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাংলাদেশ নেভির একটি কর্মসূচির উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি কক্সবাজার সফরের সময় রোহিঙ্গা জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের পালিয়ে আসার কাহিনী শুনবেন। পাশাপাশি রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। ...
সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত তৌকীর
বিনোদন ডেস্ক: সার্ক চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন তৌকীর আহমেদ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়ে গেল সার্ক চলচ্চিত্র উৎসব। এর সমাপনীর দিন গতকাল শনিবার সন্ধ্যায় তার হাতে পুরস্কার তুলে দেয় উৎসব কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক চলচ্চিত্র উৎসব ও সার্ক কালচারাল সেন্টার শ্রীলঙ্কার ঊর্ধ্বতন কর্মকর্তা মাহিনদা সুমানাসেকারা, জুরি বোর্ডের সদস্য, সার্কের পরিচালক, সার্কের সদস্য রাষ্ট্রের ...
ময়মনসিংহে স্কুলছাত্র খুনের আসামি গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় নবম শ্রেণির ছাত্র ফজলুকে ছুরিকাঘাতে খুনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করা হয় বলে মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক ওয়াজেদ আলী জানিয়েছেন। আশিক সত্রাশিয়ার বাসিন্দা হোসেন আলী লেলুর ছেলে। গ্রেপ্তারের সময় হত্যা মামলার আসামি আশিক বাড়ির পাশে একটি মৎস খামারে লুকিয়ে ছিল। আজ রবিবার তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হবে। ...
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৩১ শরণার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৩১ জন শরণার্থী নিহত হয়েছেন। আর ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার কোস্টগার্ড। বিবিসি বলেছে, শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে গারাবুল্লি উপকূলে এ ঘটনা ঘটে। লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র কর্নেল আবু আজালা আব্দেলবারির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুটি নৌকায় করে শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা ...
পাকিস্তানে সহিংসতা দমনে সেনাবাহিনী তলব
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসলামপন্থীদের বিক্ষোভ সহিংসতায় রুপ নেয়ায় রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী তলব করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সহিসংস পরিস্থিতিতে গতকাল শনিবার বিকাল থেকেই সেনাবাহিনী টহল দিতে শুরু করে। দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ এনে ইসলামপন্থীরা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছিল। তখন থেকেই তারা ফইজাবাদ হাইওয়ের মোড়ে অবস্থান নেয়। সেখান থেকে এদিন তাদের উচ্ছেদে অভিযান শুরু হলে ...
পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে হত্যাকাণ্ডের মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড কার্যকরে অনুমতি চেয়ে আবেদন) ও আপিলের রায় আজ রোববার ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করবেন। এর আগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে বিচারপতি মো. শওকত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর