১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৫

box

সিলেটে যোগ দিলেন সোহেল তানভীর

স্পোর্টস ডেস্ক: দলীয় শক্তি বাড়াতে পাকিস্তানি পেস অলরাউন্ডার সোহেল তানভীর উড়িয়ে এনেছে সিলেট সিক্সার্স। রবিবার সকাল থেকে নাসিরদের সঙ্গে অনুশীলনে দেখা গেছে এই পেসারকে। এর আগে মাঠে পৌঁছে দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন তিনি। এবারের বিপিএলে টানা প্রথম তিন ম্যাচ জিতে চমক দেখায় অপেক্ষাকৃত কম শক্তিশালী দল সিলেট। তবে এরপর টানা ৫ ম্যাচের জয়ের মুখ দেখেনি দলটি। যদিও দু’একবার ...

বায়ু দূষণ অব্যাহত থাকলে দিল্লির মত অবস্থা হবে ঢাকার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর বায়ু দূষণরোধে পার্ক, লেক, জলাধার সংরক্ষণ ও বৃক্ষ নিধন বন্ধ, অত্যাধুনিক ইট প্রস্তুতের লক্ষ্যে নির্ধারিত মান মাত্রায় সালফারযুক্ত কয়লা আমদানি, পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন নিয়মিত পরীক্ষা ও সংরক্ষণ, খননকৃত রাস্তা-ঘাট দ্রুত মেরামতসহ স্তূপকৃত মাটি সরিয়ে ফেলা, ভবন নির্মাণের সামগ্রী রাস্তার পাশে ফেলে না রাখাসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শনিবার ...

সন্তান স্নেহে হরিণ শাবককে স্তন্যপান!

আন্তর্জাতিক ডেস্ক: আহত, অসহায় হরিণ শাবকটিকে দেখে তার মন কেঁদে উঠেছিল। দলছুট শাবকটিকে নিজের কাছেই রেখে দিয়েছিলেন। তার পর থেকে সন্তান স্নেহে লালনপালন করছেন তাকে। নিজের সন্তানের মতো হরিণ শাবকটিকে স্তন্যপানও করান ওই নারী। সম্প্রতি বিখ্যাত শেফ বিকাশ খন্না নিজের ইনস্টাগ্রামে ভারতের রাজস্থানের এক বিষ্ণোই নারীর একটি ছবি পোস্ট করেন। তাতে ওই নারীকে দেখা গিয়েছে এক হরিণ শাবককে স্তন্যপান করাতে। ...

ক্যান্সার রুখতে প্রয়োজন সচেতনতা

লাইফ স্টাইল ডেস্ক: ক্যান্সার-শব্দটি আমাদের সকলের কাছেই ভয়ংকর, রহস্যময় এবং অনাকাঙ্ক্ষিত; কিন্তু আমরা জানি কি যেকটি ক্যান্সারে আমরা আক্রান্ত হই তার প্রায় পঞ্চাশভাগ প্রতিরোধযোগ্য? আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে দূরে থাকতে পারি এই অনাকাঙ্ক্ষিত ক্যান্সার থেকে। এমনটাই দাবি করেছেন গবেষকগণ। আমেরিকান ক্যান্সার সোসাইটির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন- ৪২ শতাংশ ক্যান্সার এবং ক্যান্সারের ফলে মৃত্যু সম্ভাবনা কমে যেতে পারে শুধু ...

আবারো মা হতে চলেছেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক: রানি মুখার্জি আবারও মা হতে চলেছেন। খবরটি নিশ্চিত না করলেও কলকাতায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন এই নায়িকা। রানি জানান, বলিউডে নিজের ক্যারিয়ার, আদিত্য চোপড়ার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও। তিনি জানান, তারা স্বামী-স্ত্রী যখনই কথা বলেন তা কোন সিনেমা নিয়ে নয়, তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে তা নিয়ে কথা বলেন। বড় ...

হাইকোর্টে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে হাইকোর্ট ও এর আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট এলাকায় দেখা গেছে, হাইকোর্টের মূল গেট, বার কাউন্সিলের পাশের গেট এবং হাইকোর্ট মাজার গেটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব থেকে ...

ইন্দোনেশিয়ায় আবারও অগ্ন্যুৎপাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মাউন্ট আগুং আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শনিবার সন্ধ্যায় সক্রিয় হয়ে ওঠে পর্যটনকেন্দ্র বালির নিকটবর্তী আগ্নেয়গিরিটি। জানা গেছে, আশপাশের এলাকায় এরই মধ্যে ছাই ও ধুলোবালি ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরিকে ঘিরে সাড়ে ৭ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় বালি বিমানবন্দরে আটকা পড়েছেন ...

চাঁপাইনবাবগঞ্জে বাড়তি ফসল ধনেপাতা চাষ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে শীতকালীন সবজি হিসেবে ধনেপাতার চাষের কদর বাড়ছে দিন দিন। আর বর্ষার পানি নেমে যাওয়ার পর চরের অনাবাদি জমিতে ধনেপাতার চাষ করে লাভবান হয়েছে কৃষকরা। এই জেলার উৎপাদিত ধনেপাতার সুনাম থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশেই রপ্তানি হচ্ছে। আর কৃষকদের অতিরিক্ত ফসল হিসেবে ধনেপাতা চাষে উদ্বুদ্ধকরণসহ নানা পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে ...

এইচটিসির নতুন ফোনে ১৬ জিবি র‌্যাম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে ১৬ জিবি র‌্যাম। ভাবতেই অবাক লাগে! এখন পর্যন্ত ১৬ জিবি র‌্যামের কোনো ফোন বাজারে আসেনি। কিন্তু একটি প্রতিষ্ঠান এই শক্তিশালী র‌্যামের ফোন বাজারে আনতে কাজ করছে। প্রতিষ্ঠানটির নাম এইচটিসি। ফোনটির মডেল এইচটিসি আর। তাইওয়ানের এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ১৬ জিবি র‌্যামের এই ফোনটির কনসেপ্ট প্রকাশ করেছে। শুধু শক্তিশালী র‌্যাম নয় এর বাদবাকি কনফিগারেশনও দুর্দান্ত। ফোনটিতে ...

আবার বাড়ছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দুই মাস পর সোনার দাম আজ থেকে আবার পরিবর্তিত হচ্ছে। কয়েক দফায় সোনার দাম কমার পর এবার বাড়ছে। আজ রবিবার থেকে ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ থেকে স্বর্ণের ...