নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী-প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আজ রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী-প্রধান ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত তিনজন ...
box
রসিক নির্বাচনে বৈধ মেয়র প্রাথী ৭ অবৈধ ৬
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থী ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মেয়র পদে বৈধ-৭ ও অবৈধ-৬, কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে প্রার্থীতা পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন । তবে প্রার্থীতা ফিরে পেতে আইনী লড়াই চালিয়ে যাবার ঘোষনা বাদ পড়া প্রার্থীদের। ...
মাদরাসা নয়, জঙ্গিবাদ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, মাদরাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদ সৃষ্টি করে না। জঙ্গিবাদ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে রয়েছে বড় ঘরের সন্তানরা। জঙ্গিবাদে এরাই জড়িত। তাই সমাজের অন্যায়-অবিচার প্রতিরোধের জন্য আলেম-ওলামাদের সহযোগিতা প্রয়োজন। রোববার বেলা সোয়া ২টার দিকে শরীয়তপুরে এক সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি। পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি ...
প্রথমবারের মতো দু’ মহিলা পাইলটের জাতিসংঘ মিশনে যোগদান
নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনীর দুইজন মহিলা বৈমানিক দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করছে। এরা হলেন- ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্ন-ই-লুতফী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনটি কন্টিনজেন্টের মোট ৩৫৮ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে ...
খাদিজাকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ :হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: যমজ সন্তানের একটিকে পেটে রেখে অপারেশন শেষ করার ঘটনায় ভুক্তভোগী খাদিজাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিতে লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে অস্ত্রোপচারকারী চিকিৎসক হোসনে আরা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএমডিসিকে নির্দেশ দিয়েছেন আদালত এবং ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত ওই চিকিৎসককে অস্ত্রোপচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ...
পাকিস্তানে টিভি চ্যানেল, ফেসবুক-টুইটার বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: সহিংস বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার।বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী রোববার দ্বিতীয় দিনের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কবে নাগাদ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও এসব সামাজিক মাধ্যম খুলে দেয়া হবে সরকারের পক্ষ থেকে সে ইঙ্গিত মিলছে না। ফাইজাবাদের অবস্থান কর্মসূচি বন্ধে চলমান অভিযান সরাসরি সম্প্রচারে ...
লুটপাটের অর্থের যোগান দিতে বিদ্যুতের দাম বৃদ্ধি: জামায়াত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রোববার রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রোববার সকাল ৯টায় ধানমন্ডি সিটি কলেজের সামনে থেকে বের হয়ে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ...
রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’ আসছে ১ ডিসেম্বর
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইলভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ ইজিয়ার (EZZYR) আগামী ১ ডিসেম্বর পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে। আজ রবিবার রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইজিয়ার অ্যাপের আগাম উদ্বোধন হয়। দেশি উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদদের তৈরি এই রাইড শেয়ারিং মোবাইল অ্যাপ নিয়ে এসেছে ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের পরিচালক রানা আহাদ ও কামরুল হাসান ইমন। ...
পীরগাছায় হত্যাকাণ্ডের তিন বছর পর রহস্য উদঘাটন
মো: গোলাম আযম সরকার, (রংপুর): অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন নয়ন (২২) হত্যাকাণ্ডের তিন বছর পর রহস্য উদঘাটন হলো। প্রেমিকার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে তাকে হত্যা করে রেললাইনে লাশ রেখে মৃত বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এরই মধ্যে এই খুনে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের ...
আলজাজিরা বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা লে. জেনারেল ঢাহি খালফান। খবর আলজাজিরার। আমিরাতের ওই নিরাপত্তা কর্মকর্তার দাবি, গত শুক্রবার মিসরের সিনাই উপত্যকায় মসজিদে হামলার উসকানি দিয়েছে আলজাজিরা। এক টুইটবার্তায় তিনি আরও বলেন, ওই গণমাধ্যমটি আলকায়েদা, আইএস ও আলনুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আসছে। তাই সৌদি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর