১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০২

box

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রনি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রনি মিয়া উপজেলার টেপিরবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মামলার প্রধান আসামি ও অপর অভিযুক্ত একই গ্রামে আনোয়ার হোসেন। ছাত্রীর অভিভাবক ও পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত রনি মিয়া প্রতিবেশী ...

সাংবাদিকদের ওপর হামলায় ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি‘র পুত্র শিরহান শরীফ তমালের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে পাবনার আমলী আদালত-১ এ শিরহান শরীফ তমাল হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক রেজাউল করিম জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। দৈনিকদেশজনতা/ আই সি 

ময়মনসিংহের দুই উপজেলায় গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছায় তিনজন এবং গফরগাঁওয়ে চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তারের পর দুপুরে ময়মনসিংহ জেলা আদালতে সোপর্দ করা হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ খান জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল, সুমন, মঞ্জুরুল তিনজন জিআর পরোয়ানাভুক্ত আসামিকে এবং একজন পিআর আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মুক্তাগাছা ...

ভুল চিকিৎসায় ৯ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকে ভুল চিকিৎসার শিকার প্রসূতি মা মাকসুদা বেগমকে নয় লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ জানুয়ারির মধ্যে অপারেশনকারী ভুয়া ডাক্তার অর্জুন চক্রবর্তী ওরফে রাজন দাসকে পাঁচ লাখ টাকা ও নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষকে চার লাখ টাকা দিতে হবে। এ বিষয়ে তদারকি করার জন্য পটুয়াখালীর সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ...

রাবির দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে ৭টি ইউনিট। গত ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফা ভর্তি শেষ হওয়ার পর ইউনিটগুলো পৃথক পৃথক তারিখে ভর্তি শুরু ও শেষের সময়সীমা নির্ধারণ করেছে। বিভিন্ন অনুষদ অফিস সূত্র জানায়, ‘এ’ ইউনিটভুক্ত ইংরেজি বিভাগ ছাড়া অন্য ১০টি বিভাগের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ...

ফের ভয়াবহ দূষণের কবলে বুড়িগঙ্গা

নিজস্ব প্রতিবেদক: বর্ষার পরপর বুড়িগঙ্গা প্রায় স্বাভাবিক হয়ে এলেও আবার ভয়াবহ দূষণের কবলে পড়তে যাচ্ছে। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার পরও বিভিন্ন কলকারখানার বর্জ্যে পানির রং আবার কালচে হতে চলেছে। তীব্র হচ্ছে কটু গন্ধ। বর্জ্য ব্যবস্থাপনা মনিটরিং ও সচেতনতা বাড়াতে সরকারি তৎপরতা জোরদার করার দাবি নদীপ্রেমীদের। ডিসেম্বরের শুরুতেই পানি যখন কমতে শুরু করে তখনই বুড়িগঙ্গায় স্পষ্ট হয়ে ওঠে দূষণের চিত্র। ...

থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে নাচ-গান নয়

নিজস্ব প্রতিবেদক: এ বছর থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে নাচ-গান করা যাবে না। এমনকি রাতে আতশবাজি বা পটকাও ফুটানো যাবে না। যারা মদ্যপান করেন তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষক-ছাত্ররা তাদের নিজস্ব গাড়ী ছাড়া অন্য কোনো গাড়ীতে চলাচল করতে পারবে না। এমনকি সেদিন সেখানেও দোকানও বন্ধ থাকবে। বুধবার সচিবালয়ে থার্টিফার্স্ট নাইট ও খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির সভা শেষে ...

বেইজিংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের চাওয়াং এলাকায় মঙ্গলবার রাতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণহানি এবং আরো নয়জন দগ্ধ হয়েছে। খবর সিনহুয়ার। দমকল বিভাগ জানায়, শিবালিডিয়ান শহর উপকণ্ঠের আবাসিক এলাকায় রাত ১ টা ১৮ মিনিটে এ আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরো জানায়, বিদ্যুৎ চালিত দু’টি বাইসাইকেল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পুলিশ বুধবার ...

মগবাজার ফ্লাইওভারে চলন্ত গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে ওই গাড়িতে আগুন লাগে। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আগুন নেভানোর কাজ চলছে। গাড়িতে যাত্রী ছিল। তবে আগুনে লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। ...

ইরানের কেরমানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প: আহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেরমান প্রদেশের হোজাদক নগরীতে বুধবার সকালে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৫৫ জন আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ১।  রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে আইআরআইবি টিভি একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে ৩০ দশমিক ৮৩৭২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৫৭ দশমিক ২৭৩১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। মঙ্গলবার হোজাদক শহরে ৬ দশমিক ২ মাত্রার ...