১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০২

box

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ওয়ান প্লানেট সামিট’ উপলক্ষে ফ্রান্সে তিন দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাতের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে) প্যারিসের চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। প্রধানমন্ত্রী ...

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান‌দের ফুল দি‌য়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হা‌মিদ। বৃহস্প‌তিবার  সকাল ৭টায়  তিনি মিরপুর বু‌দ্ধিজীবী কবরস্থা‌নে  শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিপ‌রিষ‌দের সদস্য ও সমা‌জের বি‌শিষ্ট ব্যক্তিরা শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে ...

বিনম্র শ্রদ্ধায় বাংলার শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি

নিজস্ব প্রতিবেদক: আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল–রবদআলশামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এর ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিনয় এবং শ্রদ্ধায় আজ জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। একই ...

দেশে বেনামে বাকশালী শাসন ব্যবস্থা চলছে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: দেশে বেনামে বাকশালী শাসন ব্যবস্থা চলছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বাকশাল ৭৫ সালের বাকশাল না। এই বাকশাল সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে শুধু মাত্র আওয়ামী ফ্যাসিবাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছে। এখানে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মিথ্যা ...

ফসলের মাঠে নারীদের যেতে বাধা: ঈমামসহ ৩ জন রিমান্ডে

কুষ্টিয়া প্রতিবেদক: ফসলের মাঠে নারীদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির অপরাধে কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা হয়েছে। মামলায় ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে মসজিদের ইমামসহ ৩ জনকে এক দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত চারজন হলেন কল্যাণপুর জামে মসজিদের পেশ ইমাম আবু মুছা (৩৬), মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেন (৪০), সাধারণ সম্পাদক মতিয়ার রহমান (৩৮) ...

বুদ্ধিজীবী দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

অনলাইন ডেস্ক: আগামীকাল ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য রাজধানীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত মিরপুর মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ...

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক কূটনীতিকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: আড়াই কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশের সাবেক এক কূটনীতিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের মুখে থাকা মকসুদ খান অপরাধ সংঘটনের সময় কানাডায় বাংলাদেশ হাই কমিশনের (লোকাল) কাউন্সেলর ছিলেন।পরে তাকে বরখাস্ত করা হয় । দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, সরকারি ক্ষমতার অপব্যবহার ও দায়িত্ব লঙ্ঘন করে দুই কোটি ৬০ লাখ ...

শরীয়তপুরে ১১ কেজি গাঁজাসহ আটক ৫

শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরে গাড়ির অতিরিক্ত চাকা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধারসহ ৫জনকে আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। এ সময় আটকৃতদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড় থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পালং মডেল থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর দোনবাড়ি গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে ...

জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণা ‘সন্ত্রাসের’ শামিল: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি বিশ্ব শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।পাশাপাশি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর ঘোষণাও ফিরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। আজ বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি সম্মেলন তিনি এসব কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে তা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ ...

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার তুরস্কে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভার আগে এ বৈঠক করেন তারা। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান বেলারবেয়ি প্যালেসে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন। গত ৬ ডিসেম্বর মার্কিন ...