১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪০

box

২২ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সঙ্গে চুক্তি সইয়ের দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ শুরু করার কথা ৷ আর সেই চুক্তি অনুযায়ী ২২ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ। চুক্তি হয়েছিল গত ২৩ নভেম্বর ৷ খবর ডিডব্লিউ’র। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কিত মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হয় গত ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপোদিতে। সেই চুক্তিতে ...

শীঘ্রই পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলব: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক অল্প কিছুদিনের মধ্যেই পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে বলে ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। রবিবার এক ভাষণে তিনি এ কথা বলেন। এর আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে ওআইসির সম্মেলনে মুসলিম বিশ্বকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়ে ছিলেন। এরদোগান বলেন, আল্লাহ চাইলে অল্প কিছুদিনের মধ্যে পূর্ব জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলব। তিনি ...

আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন । আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে একশ’টি অর্থনৈতিক ...

বিজয় উদযাপনে বিএনপির বর্ণিল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উদযাপনে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। এই আয়োজনে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশ অংশ নেন কয়েক হাজার কর্মী ও সমর্থক। বিজয় দিবসের পরদিন রবিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এই মিছিল বের হয়। শান্তিনগরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এর আগে সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ। বিকেল ৩টা ৫ মিনিটে মিছিল শুরু হলেও বেলা একটা থেকেই নয়াপল্টনের সড়কে ...

কুতুববাগকে ওরস করতে না দেওয়ার সিদ্ধান্ত ডিএনসিসি’র

নিজস্ব প্রতিবেদক: অনুমতি ছাড়া রাজধানীর ফার্মগেইটে শহীদ আনোয়ারা পার্কে কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরশের জন্য বানানো অস্থায়ী তোরণ ভেঙে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল- ৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে রোববার সকালে এই অভিযান চলে। এসময় ওরসে অংশ নেওয়া ব্যক্তিদের পার্কের ভেতরে মঞ্চ তৈরির করতে রাখা বাঁশ এবং অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে অজিয়র ...

নেপালকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। আজ দুপুরে ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৬-০ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করেছে তহুরা। অসাধারণ ফুটবল খেলেই নেপালকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে মেয়েদের দাপট এতটাই ছিল যে খেলা হয়েছে নেপালের অর্ধেই। গোলরক্ষক মাহমুদার সময় কেটেছে দাঁড়িয়ে থেকেই। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু দেয়াল ...

বেরোবিতে জালিয়াতির অভিযোগে ৬ শিক্ষার্থীকে আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তির সাক্ষাৎকার দিতে এসে জালিয়াতির অভিযোগে ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের বিশ্ববিদ্যালয়ের ১, ২ ও ৩ নম্বর একাডেমিক ভবন থেকে আটক করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রবিবার সকালে সাক্ষাৎকার দিতে আসেন। সাক্ষাৎকার গ্রহণকালে এডমিট কার্ডের থাকা ছবি ও চেহারার মিল না ...

নবীনগর-মতিঝিল রুটে এসি বাস চালু করেছে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক: সাভারের নবীনগর থেকে মতিঝিল পর্যন্ত এসি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ (রোববার) সকালে রাজধানীর গাবতলীতে বিআরটিসির বাস ডিপো এবং মোবাইল অ্যাপস ‘কতদূর’ উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে ১০টি এসি বাসের মাধ্যমে নবীনগর (সাভার) থেকে মতিঝিল পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে যাত্রীসেবা প্রদান করা হবে। এছাড়া মোবাইল অ্যাপস ...

চিলিতে ভূমিধসে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চিলির প্রচণ্ড বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে চাপা পড়েছে দক্ষিণাঞ্চলের গ্রাম ভিলা সান্টা লুসিয়া। শনিবারের ভূমিধসে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। এখনো ১৫ জন নিখোঁজ রয়েছে। হ্রদ অঞ্চল হিসেবে খ্যাত জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ভূমিধসে অঞ্চলটির বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট সেই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভিলা সান্টা লুসিয়া ...

পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু হবে ২১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে রিহ্যাব ফেয়ার ২০১৭। আগামী ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে এ মেলা চলবে ২৫ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ মেলায় দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত। রিহ্যাব সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এক ...