নিজস্ব প্রতিবেদক: গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রোববার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলদার এ দিন ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ...
box
নাটোরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরের কদিম চিলান গ্রামে স্বামী আব্দুস সোবাহান (৭৫) ও স্ত্রী শেফালী বেগমের (৬৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলার পাটোয়ারী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস সোবাহান লালপুরের কদিম চিলানের মৃত আজগর আলী প্রামাণিকের ছেলে এবং তার স্ত্রী শেফালী বেগম বড়াইগ্রাম উপজেলার দাড়িখৈল গ্রামের মুনশাখ আলীর ...
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে রোববার ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোরের দিকে হঠাৎ করেই কুয়াশা বাড়তে থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর কুয়াশা কেটে গেলে সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। রোববার ...
সোমবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় খাদ্য বিতরণ শুরু
কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি সাময়িক বন্ধ রাখার পর আগামীকাল সোমবার থেকে আবার চালু হবে। গত সোমবার থেকে এক সপ্তাহের জন্য এ কর্মসূচি বন্ধ রেখেছিল সরকার। ১৮ ডিসেম্বর থেকে স্বাভাবিক ভাবে ত্রাণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আলি আহমেদ। জেলা প্রশাসক জানান, আমরা সাময়িকভাবে ত্রাণ কার্যক্রমটা বন্ধ ...
জাকির নায়েক ইস্যুতে ভারতীয় অনুরোধ ফিরিয়ে দিলো ইন্টারপোল
নিজস্ব প্রতিবেদক: আলোচিত ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের (৫২) বিরুদ্ধে বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে রেড কর্নার নোটিশ জারির ভারতীয় অনুরোধ ফিরিয়ে দিয়েছে ইন্টারপোল। ইন্টারপোল বিভিন্ন দেশের পুলিশ সংস্থাকে তাদের ডাটাবেজ থেকে এই টিভিবক্তা সম্পর্কিত তথ্য সরিয়ে ফেলার জন্য বলেছে। ইন্টারপোল ডা. জাকির নায়েকের আইনজীবীকে চিঠিতে জানিয়েছে, ভারত সরকার রেড কর্নার নোটিশ জারির যে আবেদন জানিয়েছিল তা বাতিল করা হয়েছে। পর্যাপ্ত প্রমাণ ...
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে মিসর
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের সংকটের ব্যাপারে কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা আইনগত বৈধতা পাবে না, এমন একটি প্রস্তাব উঠতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে জাতিসংঘে এই প্রস্তাব তুলতে যাচ্ছে মিসর। তবে যুক্তরাষ্ট্র সেখানে ভেটো দেবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্যান্য দেশ ...
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি লোকজন জড়িত: দুদক
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে যত জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি লোকজন জড়িত। শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব সার্কুলার দিয়েই সারাদেশে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করা সম্ভব। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক বৈঠকে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন এসব কথা বলেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদক কমিশনার ...
রোনালদোর গোলে ক্লাব বিশ্বকাপও জিতলো রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর দূরপাল্লার জোরালো শটে শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। চলতি বছর এটি রিয়ালের পঞ্চম শিরোপা জয়। জিতলেই দক্ষিণ আমেরিকার প্রথম ক্লাব হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার গৌরব অর্জন করবে গ্রেমিও, এমন পরিসংখ্যান নিয়ে রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্বক্লাব কাপ ফুটবলের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামে গ্রেমিও। ...
নোটিশ দিয়ে প্রতিমন্ত্রী রাঙ্গাকে সতর্ক
রংপুর প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর অভিযোগের ভিত্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গাকে নোটিশ দিয়ে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার রাতেই প্রতিমন্ত্রীকে সতর্ক করে ওই নোটিশ পাঠানো হয়। তিনি যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। জাতীয় পার্টির ...
তামিমের তাণ্ডবে পাখতুন্সের দ্বিতীয় জয়
স্পোর্টস ডেস্ক: টি-টেন লিগে তামিম ইকবালের অর্ধশতে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাখতুন্স। টিম শ্রীলঙ্কাকে ২৭ রানে হারিয়েছে আফ্রিদির দল। পাখতুন্সের প্রথম ম্যাচে ব্যাট করতে নামেননি তামিম। গতকাল ব্যাট হাতে নেমেই ঝড় তুলেছেন। চার ছক্কা ও পাঁচটি বাউন্ডারিতে হাঁকিয়েছেন অর্ধশত। তার ব্যাটিং-ঝড়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে পাখতুনস। গতকাল দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর