১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৩

box

আলু-মুলায় কৃষকের মুখ কালো

নিজস্ব প্রতিবেদক: শীতের সকাল। সবজির পাইকারি বাজার বগুড়ার মহাস্থানহাট শীতকালীন নানা ধরনের সবজিতে ভরপুর। সেই সঙ্গে ক্রেতা-বিক্রেতার আনাগোনায় মুখরিত হাট। ভোরে খেত থেকে ফুলকপি, বাঁধাকপি, মুলা, আলু, গাজরসহ সবজি তুলে হাটে নিয়ে এসেছেন চাষিরা। এসব সবজি কিনতে আসা আড়তদার-ব্যাপারীদের ভিড়ও চোখে পড়ার মতো। কিন্তু ছিল না চাষিদের প্রত্যাশিত দাম। এ বছর বর্ষাজুড়ে সবজির দাম চড়া ছিল। তাই আগাম সবজি চাষে ...

তুরস্কের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক: দু’দিনের সরকারি সফরে আগমীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে শনিবার তুরস্কের প্রধানমন্ত্রীর দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। গত ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে জাতিসংঘের হিসাবে, প্রায় সাড়ে ৬ লাখ সংখ্যলঘু মসিলিম প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সফরকালে ইলদ্রিম কক্সবাজারে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা ...

গফরগাঁওয়ে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে একজনকে এবং পরোয়ানাভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ একজন আসামি এবং নিয়মিত মামলার ...

হিমাচল ও গুজরাট বিজেপির দখলে

আন্তর্জাতিক ডেস্ক: শুরুতে যে হাড্ডাহাড্ডির সম্ভাবনা জাগিয়েছিল বিরোধী কংগ্রেস। শেষ পর্যন্ত তা থাকেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট ছাড়াও হিমাচলের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বার্তা সংস্থা রয়টার্স, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গুজরাটে ১৮২ আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি ১০৯টি, কংগ্রেস ৭২টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। একটি আসনে অন্য দল জয় পেয়েছে। সরকার গঠনে এই ...

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় পাচারকালে বিজিবির এক বিশেষ অভিযানে মাইক্রোবাস ভর্তি ১৮ গাইড ভারতীয় থ্রি-পিচ ও থান কাপড় আটক করা হয়েছে। সোমবার ভোরে সাতক্ষীরার কুলিয়া এলাকা থেকে ধাওয়া করে শহরের সুলতানপুর থেকে গাড়িসহ ওইসব মালামাল আটক করা হয়। স্থানীয় একটি সূত্র জানায়, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় ত্রি-পিচ ও থান কাপড় এনে একটি সাদা রঙ এর ...

বেরোবিতে ভর্তি জালিয়াতি সম্পৃক্ততায় দুই ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি জালিয়াতিতে সম্পৃক্ততার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার বিকাল ৩টায় প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সন্দেহজনক ঘোরাফেরা অবস্থায় তাদের আটক করে বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদি হাসান সজল রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অন্যজন মোস্তফা বিন ইসমাইল ...

টাঙ্গাইলে তিন দিনের ইজতেমা শুরু বৃহস্পতিবার

টাঙ্গাইল প্রতিনিধি: আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। টাঙ্গাইল শহরের বৈল্যা ধুলেচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় উন্মুক্ত ময়দানে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান চলবে। টাঙ্গাইল জেলার সবকটি উপজেলা থেকে বিভিন্ন বয়সী তাবলিগি সাথীরা ইজতেমায় সমবেত হবেন। টাঙ্গাইল ছাড়াও অন্যান্য জেলার তাবলিগি সাথীরা  ইজতেমায় উপস্থিত থাকবেন। এছাড়া বিদেশি তাবলিগি সাথীরাও টাঙ্গাইল ...

কাতালানকে হারিয়ে বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক: প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ঘরের মাঠে বার্সেলোনার হয়ে লুইস সুয়ারেজ ও পাওলিনহো জোড়া গোল করেন। লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে আরো বড় ব্যবধানে জিততে পারতো বার্সা। ন্যু-ক্যাম্পে খেলার ২৯তম মিনিটে মেসির পাস থেকে গোলমুখে থেকে আলতো শটে লক্ষ্যভেদ করে বার্সেলোনাকে এগিয়ে ...

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বিজয় মেলা ও পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবসে বিসিসিডিআই বাংলা স্কুলের বিজয় মেলা ও পৌষ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ভার্জিনিয়ার এ্যনানডেল নোভা কলেজ ক্যাম্পাস মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। পৌষের হিম ঝরানো শীত উপেক্ষা করে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতি বুকে লালন করে অনুষ্ঠিত হলো বৃহত্তর মেট্রো ওয়াশিংটন ডিসির এবছরের প্রথম পৌষ পিঠা উৎসব। শতরুপা বড়ুয়া ও শামীম চৌধুরীর সঞ্চালনায় ...

রাজধানীতে ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:   রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় রিকশায় থাকা মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে দয়াগঞ্জে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশুর বড় ভাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাদের মা। রিকশা করে যাওয়ার সময় দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে মায়ের কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে যায়। এরপর শিশুকে ঢাকা ...