১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০১

box

খালাকে কনে সাজিয়ে কিশোরীকে বিয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সদ্য জেএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি নিয়েছিল পরিবার। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কনের বাড়ি ছুটে যান। মেয়ের পরিবার তার খালাকে কনে সাজিয়ে হাজির করে ইউএনওর সামনে। কিন্তু জিজ্ঞাসাবাদে তাদের এই চাতুরী ধরে ফেলে বিয়ের আয়োজন বন্ধ করে দেন তিনি। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতীর একটি গ্রামে গত রোববার। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছাত্রীর খালাসহ তিনজনকে ...

মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের চাপায় বাবা নিহত, ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের চাপায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানীজোড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে স্ত্রী ...

এক বাড়িতে চার নারীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়ির চার নারী ধর্ষণের শিকার হয়েছেন। ১২ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে। সেদিন বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না। ধর্ষণের শিকার চার নারীর তিনজন জা। অন্য নারী তাঁদের আত্মীয়। তিনি বেড়াতে এসেছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, জানালার গ্রিল কেটে সেদিন চার ডাকাত বাড়িতে ঢুকেছিল। ধর্ষণের পর ডাকাতেরা টাকা, স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে। ঘটনার পাঁচ দিন ...

অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন ২১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। এ সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী মঙ্গলবার বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে (৪/সি, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ২০তম দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল বারকাতসহ সম্মেলন প্রস্তুটি কমিটির সদস্যরা। অর্থনীতি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্বোধনী ...

বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে আলোচনা চলছে

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে সই হওয়া সম্মতি চুক্তির আওতায় যৌথ ওয়ার্কিং গ্রু গঠনের চূড়ান্ত আলোচনা চলছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ আলোচনা শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো। ...

ঢাকায় আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুইদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের ...

আজ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৯ ডেসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও ...

বড়দিনের আগে এল ক্ল্যাসিকো জয় চান মেসি

স্পোর্টস ডেস্ক: আগামী ২৩ ডিসেম্বর এল ক্ল্যাসিকো ম্যাচ। আর ২৫ ডিসেম্বর বড়দিন উৎসব। তাই এই ম্যাচে জয় পেয়েই এবারের বড়দিনকে একটু স্পেশাল করতে চান বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। তার কাছে এটি অন্য আর কয়েকটা ম্যাচের মতো নয়। বিশেষ ম্যাচ। লিওনেল মেসি বলেছেন, ‘এল ক্ল্যাসিকো ম্যাচ সবসময়ের জন্যই স্পেশাল। এই ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। ম্যাচটি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত ...

পকেটে ইয়াবা পাওয়ায় ছাত্রলীগ নেতাকে আটক

নিজস্ব প্রতিবেদক: প্যান্টের পকেটে ইয়াবা বড়ি পাওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এহসানুল হক ওরফে মন্টু (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ৭৪টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। সোমবার রাত আটটার দিকে পৌরশহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এহসানুল হক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তাঁর বাড়ি উপজেলার পাতাকাটা গ্রামে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ...

এক রোহিঙ্গা নারীর ৭ সন্তানসহ ৬০ আত্মীয় হত্যা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যাকালে এক রোহিঙ্গা নারীর ৭ সন্তান ও স্বামীসহ তার পরিবারের অন্তত ৬০ সদস্যকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। আলমাস খাতুন নামের এই রোহিঙ্গা নারী নিজের চোখের সামনে তাদের হত্যা হতে দেখেছেন। তাকেও হত্যার চেষ্টা করা হয়। স্বামী-সন্তান ও আত্মীয়স্বজন হারিয়ে একেবারে নিঃস্ব এই নারীর মতো বহু রোহিঙ্গা নারী পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। সম্প্রতি ...