১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩৪

box

বড়দিনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে আগামীকাল রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়কে চেক পোস্ট বাড়ানো হয়েছে, একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি করবে। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত সমন্বয় সভায় এসব কথা জানান ডিএমপি কমিশনার ...

পঞ্চগড়ে চলছে পঁচা মরিচের জমজমাট ব্যবসা

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে চোখের সামনে দিব্যি চলছে পঁচা মরিচের জমজমাট ব্যবসা। দিন দুপুরে পঁচা মরিচ বস্তাবন্দি করে ট্রাকে করে দেশের বিভিন্নস্থানে পাঠানো হলেও এ ব্যাপারে প্রশাসনের কোন নজরদারি নেই। তবে এসব পঁচা মরিচ দিয়ে কি করা হয় তা জানাতে রাজি হয়নি সংশ্লিষ্টরা। খবর নিয়ে জানা যায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জেলার বিভিন্নহাঁট থেকে কম টাকায় পঁচা মরিচ সরবরাহ করে ...

অর্থনীতি সমিতির সভাপতি বারকাত, সম্পাদক জামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন অধ্যাপক আবুল বারকাত। জামালউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমান সরদার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার তিন দিনব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ দিনে সমিতির এ নির্বাচন হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ২৯টি পদে ...

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে রোববার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাত বেসামরিক লোক নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র একথা জানান। হেলমান্দ প্রদেশ সরকারের মুখপাত্র ওমর জোয়াক বলেন, আজ সকালে প্রদেশের মার্জা জেলায় একটি মিনিবাস রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। তিনি আরো বলেন, বাসটিতে ১০ আরোহী ছিল। বাসের পাশে ...

রাজশাহীতে নয়টি মানবখুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে খণ্ডখণ্ড অবস্থায় নয়টি মানবখুলি ও হাড়সহ শুকুর আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  রবিবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। আটক শুকুর আলী তিনি শ্রীরামপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করেছে। পরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ...

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দাম কমানোর ঘোষণা দেওয়ার ১৩ দিনের মাথায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম বেড়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামীকাল সোমবার স্বর্ণের বাড়তি দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে। এর আগে ...

৩৮তম বিসিএসের প্রিলিতে ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার (২৪ ডিসেম্বর) পিএসসির নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার হলে মোবাইল ফোন, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগ বহন ...

বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে আইসিইউ বন্ধের উপক্রম

স্বাস্থ্য ডেস্ক: চিকিৎসক সংকটের কারণে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেখানকার একমাত্র চিকিৎসক নাজমুল হুদাকে পদোন্নতি দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করায় এই সংকট সৃষ্টি হয়। এ অবস্থায় হাসপাতালের অ্যানেসথেসিয়া চিকিৎসকদের পর্যায়ক্রমে দায়িত্বে রেখে আইসিইউ সচল রাখার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসকের বদলে অ্যানেসথেসিস্ট চিকিৎসক দিয়ে আইসিইউতে থাকা মুমূর্ষু ...

দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। শিক্ষাভবন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সংশ্লিষ্টদের কোন দুর্নীতি সহ্য করা হবে না। আজ রবিবার ঢাকায় শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সঠিকভাবে ও সময়মত ...

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল ও জাতীয় লিগে পারফরমেন্সের স্বীকৃতি পেয়েছেন আবু জায়েদ রাহি-মেহেদিরা। বিপিএলে দারুণ বোলিংয়ের স্বীকৃতি পেয়েছেন আবু জায়েদ, আছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান আর টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম। জাতীয় লিগে ২ ডাবল সেঞ্চুরির মালিক এনামুল হক বিজয়ের সঙ্গে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। চোখের সমস্যা ...