নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতের আশপাশ ও হাইকোর্ট এলাকা থেকে দলটির অন্তত ১৫ জন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী মৃধা, মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল শিকদার ও ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব রয়েছেন। ছাত্রদলের সহ সভাপতি ...
box
ভোট দিচ্ছে স্কুল ছাত্ররাও, নির্বিকার প্রিজাইডিং অফিসার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্কুল ছাত্ররাও ভোট দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু নির্বকার প্রিজাইডিং অফিসার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রায়কোট ইউনিয়নের মনতলী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে এমন অভিযোগ পাওয়া যায়। এ বিষয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আব্দুর কাদের বলেন, ‘এত কিছু যাচাই-বাছাই করা সম্ভব না। পিডা খাইলে তো আমি খাবো, আমার ...
বিশুদ্ধ পানি মেলে ৪ টাকায়
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ঠাঁ ঠাঁ বরেন্দ্র অঞ্চলে রান্না-খাবারসহ দৈনন্দিন প্রতিটি কাজের একমাত্র ভরসা পুকুর ও কুপের পানি। তাও ফুরিয়ে যায় চৈত্র-বৈশাখ মাসে। বছরের ৯ থেকে ১০ মাস এ অঞ্চলের মানুষের দুর্ভোগের সীমা থাকে না। শুরু হয় পানির জন্য হাহাকার। শত বছরের প্রাচীন এই দুর্ভোগ লাঘবে আশার আলো ছড়াচ্ছে স্থানীয় সংসদ সদস্যর নেতৃত্বে সম্মিলিত উদ্যোগে স্থাপিত ‘কমিউনিটি পানি সরবরাহ প্রকল্প’। আবার ...
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরীফ মিয়া (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত শরীফ ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড়ের ৩শ’ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ মিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ...
এই মামলা রাজনৈতিক কালিমালিপ্ত, লিখিত-মৌখিক কোনো প্রমাণ নেই: আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ যেভাবে নির্দেশিত হয়েছেন সেভাবেই অভিযোগপত্র দিয়েছেন। এই মামলায় রাজনৈতিক গন্ধ আছে। মামলা রাজনৈতিক কালিমালিপ্ত।’ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। এসময় জিয়া ...
দেশে শিক্ষায় বাণিজ্য চলছে
নিজস্ব প্রতিবেদক: আমাদের দেশে শিক্ষায় বাণিজ্য চলছে। দেশে শিক্ষার কোনো রেগুলেশন নেই। আমরা মনে করি, এর ফল ভয়াবহ। টাকার বিনিময়ে স্কুলে ভর্তি, টাকার বিনিময়ে প্রশ্নফাঁস, টাকার বিনিময়ে চাকরি প্রাপ্তি, টাকার বিনিময়ে জীবনের সমৃদ্ধি। এই শিক্ষাকে নিয়ে বাণিজ্য করা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বাণিজ্য করার জন্য সরকার মন্ত্রীদেরকে অবাধ লাইসেন্স দিচ্ছে।ৎ এ অবাধ লাইসেন্স দিয়ে বিভিন্ন বেসরকারি স্কুল প্রতিষ্ঠান খুলে ...
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাজধানী কাবুলের একটি শিয়া কালচারাল ও ধর্মীয় সংস্থায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর-বিবিসির। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই এলাকায় দুটি বিস্ফোরণের পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলায় রেকার-লেগুনা সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিক-পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের বড়ইতলায় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত শ্রমিক ও জনতা বেশ কয়েকটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাঙচুর ও রেকারটিতে অগ্নি সংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। এসময় ঘন ...
৬ ইটভাটাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
নিজস্ব প্রতিবেদক: ইট তৈরিতে কারচুপির অভিযোগে ছয়টি ইটভাটাকে ছয় লাখ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার ঢাকা জেলার সাভারের আমিন বাজারে তুরাগ নদীর তীরে অবস্থিত ইটভাটায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো শাহীন ব্রিকস, এবিসি ব্রিকস, এআইএম ব্রিকস, সিটি ব্রিকস, কেবিসি ব্রিকস ও এইচবিসি ব্রিকস। প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা ...
পাট ব্যবসায়ীদের জন্য বিশেষ তহবিল গঠন হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক: পাট ব্যবসায়ীদের জন্য সুখবর আসছে। কাঁচা পাট কিনতে এ খাতের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ তহবিল গঠন হচ্ছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপক্ষোয়। তবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রস্তাবের তুলনায় তহবিলের আকার ছোট হবে। সূত্র জানায়, কাঁচা পাট কিনতে ৪ হাজার ৮০০ কোটি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর