স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে সাইফ বাহিনী। শেষচারের লড়াইয়ে ভারতের কাছে ১৩১ রানে হেরে গেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ভারতকে নির্ধারিত ৫০ ওভার খেলতে দেয়নি বাংলাদেশ। ৪৯.২ ওভারে ২৬৫ রানে সবকটি উইকেট হারায় ভারত। কিন্তু বোলারদের মতো ব্যাটসম্যানরা লড়াই করতে পারলো না। ৪২.১ ওভার শেষে ১৩৪ রানে গুটিয়ে যায় সাইফ হাসানরা। ২৬৬ রানের জবাবে ব্যাট করতে ...
box
অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই
বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আনন্দবাজারের খবরে প্রকাশ, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে বাংলা চলচ্চিত্র জগৎ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শেষ হলো উত্তম অধ্যায়েরও।’ সুপ্রিয়া দেবীর মৃত্যুতে ...
‘যেকোনো মূল্যে পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে’
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেছেন, যে কোনো মূল্যে তার দেশ নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে। এ জন্য যে কোনো পথ বেছে নিতে দ্বিধা করবে না। প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ৪৮তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে বৃহস্পতিবার পাকিস্তানের ঐতিহ্যবাহী ‘প্রাতঃরাশ’ অনুষ্ঠানে আব্বাসি বলেন, যদি আপনি হুমকির মুখে পড়েন তখন ...
বিশ্ব সুন্দরী উট প্রতিযোগিতা: বিজয়ী উট পাবে ২৬১ কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রতিবছরই সুন্দরী প্রতিযোগিতা হয়। মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে চলে বছরব্যাপী আলোচনা। সুন্দরী নারী নির্বাচিত হওয়ার পর মেলে কোটি টাকার বিজ্ঞাপনী স্পন্সর আর বিপুল অংকের প্রাইজমানি। তবে পশুরাও যে পিছিয়ে নেই এই প্রতিযোগিতা থেকে, তা কি আপনি জানেন? বিশ্বে উট সুন্দরী প্রতিযোগিতা হয়। এ বছর উট সুন্দরী প্রতিযোগিতা থেকে ১২ সুন্দরী উট অযোগ্য ঘোষিত হয়েছে। ২০০০ ...
রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক ব্যবসায়ী নিহত হযেছেন বলে জানা গেছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সায়দাবাদ রেললাইনের পাশের গলিতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের (৩৬) বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত ইব্রাহিম জানান, তিনি সায়দাবাদে বাস থেকে নেমে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে ...
খালেদা জিয়ার কিছু হলে দেশে আগুন জ্বলবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় তিনি এ হুশিয়ারি দেন। রিজভী বলেন, ৭৫ সালে যেভাবে গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল, ঠিক সেইভাবে একই কায়দায় তার কন্যা দেশ পরিচালনা করছে। সারা দেশে খুন গুম ...
অতিরিক্ত ডিআইজি পদে চারজনের পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান, সিআইডির বিশেষ পুলিশ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মাহবুব আলম ও পুলিশ সদর দফতরের এআইজি রখফার সুলতানা খানম। দৈনিক দেশজনতা /এন আর
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে ইমরুল
স্পোর্টস ডেস্ক: বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে ফিরিয়ে এনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আট বছর পর আগামী ২৭ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম দু’ম্যাচের দলে থাকলেও অনুশীলনে চোট পাওয়ায় কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। লিগ পর্বের শেষ দুই ম্যাচের জন্য ইমরুলকে ...
রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্র ১৮.৪ মিলিয়ন মার্কিন ডলার দেবে
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ১৮ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে যুক্তরাষ্ট্র এই সহায়তা প্রদান করবে। আজ বৃহস্পতিবার ঢাকায় ইউএসএইড’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ এই অনুদান ঘোষণার ফলে গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে বিশ্ব খাদ্য ...
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মাধ্যমে বিদেশে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে বেসরকারিখাতের এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে ৪ টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এম ওয়াহিদুল হক ছাড়াও ওই ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল এবং ব্যবসায়ী মো. সাইফুল হককে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর