১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫১

box

৩১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট। সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ধর্মঘট পরবর্তী বিক্ষোভ সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন। ৩১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ...

শাবিপ্রবিতে আন্দোলনকারীদের মাথা ফাটালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রগতিশীল ছাত্রজোটের শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।  সোমবার সকালে (২৯ জানুয়ারি) হামলা চালিয়ে জয়দ্বীপ দাস নামে এক ছাত্রফ্রন্ট কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। এসময় আন্দোলনকারীদের শারীরিকভাবে হেনস্থা করে হমলাকারীরা। হামলায় নগর সাধারণ সম্পাদক রুবাইয়াৎ হোসেনসহ নারী কর্মীদেরও ...

বাহুবলী’র অভিনেত্রীকে জুতা নিক্ষেপ

বিনোদন ডেস্ক: এমপি-মন্ত্রীদের দিকে অসন্তুষ্ট জনতার জুতা-ঝাঁটা ছোড়ার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু এবার অভিনেত্রীদের দিকে জুতা ছোঁড়ার ঘটনাও শোনা গেল। সম্প্রতি হায়দ্রাবাদের একটি গয়নার দোকান উদ্বোধন করতে গিয়ে এমন ঘটনারই শিকার হয়েছেন ‘বাহুবলী’ ছবির অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় সংবাদমাধ্যামের প্রতিবেদন অনুযায়ী, গয়নার দোকান উদ্বোধনের সময় ৩০ বছর বয়সী করিমউল্লা নামের এক যুবক তামান্নাকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন। কিন্তু ...

আইপিএলের আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: টানা দুই দিনে শেষ হল আইপিএলের নিলাম। আইপিএলের আটটি দল দুই দিন সাজিয়ে নিয়েছে নিজ নিজ স্কোয়াড। আট দলে জায়গা পেয়েছেন ১৮৭ জন ক্রিকেটার। তবে ১৮৭ জনের সবাই হাতুড়ির নিচে যাননি। আটটি দল ১৮ জন খেলোয়াড়কে আগেই ধরে রেখেছিল। নিলামের মাধ্যমে দলে টেনেছে ১৬৯ জন ক্রিকেটারকে। বাকি ৪০৯ ক্রিকেটারকে হতাশ হয়ে ফিরতে হয়েছে। মূল নিলামে বাংলাদেশের ছয়জন তারকার ...

গণেশ উল্টে দেয়ার হুমকি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: ‘জনগণ ভোট দেওযার সুযোগ পেলে গণেশ উল্টে দেবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ভারতে সরকার পরিবর্তনের সময় ওই দেশের জনগণ বলেন ‘গণেশ উল্টে দেব।’” রাজধানী নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের কর্মীসভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘জেল তার কাছে ...

১৫২ বছর পর ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আগামী ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। একই সঙ্গে পূর্ণগ্রাস ও চন্দ্রগ্রহণ একটি বিরল ঘটনা। শেষবার এমনটা ঘটেছিল ১৫২ বছর আগে ১৮৬৬ সালে। প্রায় দেড়শ বছর পর আগামী বুধবার আবারও এরকম একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্য ও পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে ...

পৃথিবীর সবচেয়ে লম্বা ও খাটো মানব দেখা হলো দুজনার

আন্তর্জাতিক ডেস্ক: তুর্কির সুলতান কোসেন, উচ্চতা আট ফুট নয় ইঞ্চি। ভারতের জ্যোতি আমগে, উচ্চতা দুই ফুট ছয় ইঞ্চি। দুজনেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। একজন বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ হিসেবে এবং অন্যজন বিশ্বের সবচেয়ে খাটো নারী হিসেবে। আর সম্প্রতি পৃথিবীর এই সবচেয়ে খাটো নারী সাক্ষাৎ করলেন পৃথিবীর সবচেয়ে লম্বা পুরুষের সঙ্গে। দুজনের দেখা হলো মিশরের গিজায়। তারা মিশরে একটি ...

লোহাগাড়ার ওসিকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক আসামিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানকে প্রত্যাহরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং দুজন উপ-পরিদর্শকসহ মোট চারজনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠত ...

৫ দিন ধরে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে গত ৫দিন ধরে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে কারপাসসহ কাস্টমস কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে গত বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হয়। এতে সোমবার দুপুর পর্যন্ত একটানা দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল ...

বাণিজ্যমেলার সময় বাড়ল চার দিন

নিজস্ব প্রতিবেদক: চার দিন বাড়ানো হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মেয়াদ। ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। বায়রার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, মেলার শুরুর দিকে শৈত্যপ্রবাহের কারণে বেচাকেনা স্থবির হয়ে যায়। এই কারণ দেখিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে ...