১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

box

ঘর ভাঙছে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বৈবাহিক জীবনে কি সমস্যা দেখা দিয়েছে? মার্কিন মুলুকে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেউ কেউ বলছেন তাদের ঘর ভাঙতে পারে। তারা আর এক সাথে থাকতে চান না। বুধবার কংগ্রেসের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণের দিন দু’জন আলাদা আলাদা আসায় গুজবের পালে আরও হাওয়া লেগেছে। পর্নস্টার ড্যানিয়েলের সাথে ...

আদালতে খালেদা জিয়া যুক্তিতর্ক চলছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বেলা সাড়ে ১১ টায় তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এ পৌঁছান। এদিকে, বিএনপি প্রধান আদালতে পৌঁছানোর আগেই বেলা ১১ টা ১৮ মিনিটে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ওই মামলার আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক ...

শীতের বিদায়ী বার্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় চলমান মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ কেটে যাচ্ছে। রাত ও দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীত এবারের মতো বিদায় হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবার শীতের আগমন ঘটে অনেকটা পরে। ডিসেম্বরজুড়ে শীত ছিল না বললেই চলে। তবে জানুয়ারির শুরুর দিকে কয়েক দিন সারাদেশে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে যায় শীত। এমনকি তাপমাত্রা কমে ৫০ বছরের রেকর্ড ...

সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে বুধবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, বুধবার ভোর ৫টা থেকে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আছে। ...

ছিনতাইকালে হাতেনাতে ধরা ঢাবির দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ক্যাম্পাসে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মঙ্গলবার রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এই  ঘটনা ঘটে। আটককৃত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক দুই শিক্ষার্থী হলেন রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের মারুফ হোসেন এবং উর্দু দ্বিতীয় বর্ষের বিল্লাহ ...

পুলিশের তিন মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় তিনটি মামলা হয়েছে। রমনা থানার ওসি সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে রমনা থানায় একটি ও শাহবাগ থানার দুটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি বিশেষ ক্ষমতা আইনে এবং একটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় হাজিরা দিয়ে মঙ্গলবার বিকালে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাই কোর্ট ...

উত্তর কোরিয়ার নাম মানচিত্র থেকে মুছে যাবে: সং ইয়ং মু

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে দেশটির নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং মু। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়া নিজের পরমাণু সক্ষমতাকে শক্তিশালী করার প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়া যার বিরুদ্ধেই পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ব্যবহার করুক না কেন, তা হবে দেশটির জন্য আত্মহত্যার শামিল। সং ইয়ং মু ...

কাল প্রধানমন্ত্রী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা যথারীতি আগামীকাল ১ ফেব্রুয়ারি শুরু হবে। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই মেলার উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি মেলার ওয়াই-ফাই সংযোগ ও ওয়েবসাইট উদ্বোধন করবেন। মেলায় আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। বইমেলা চলাকালে ২২ থেকে ২৩ ...

দু’পা হারানো রুবিনার দায়িত্ব নিল জবি

নিজস্ব প্রতিবেদক: ট্রেন দুর্ঘটনায় দু’পা হারানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজকর্ম বিভাগের সম্মান চতুর্থ বর্ষের  শিক্ষার্থী রুবিনা আক্তারের দায়িত্ব নিয়েছে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড.মীজানুর রহমানের নেতৃত্বে রুবিনাকে দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয় তার দায়িত্ব নেয়ার কথা নিশ্চিত করেছেন সেখানে উপস্থিত সহকারী প্রক্টর মোস্তফা কামাল। তিনি বলেন, উপাচার্য স্যার রুবিনার যাবতীয় দায়িত্ব নেয়ার কথা বলেছেন। এছাড়া তিনি ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ...

টঙ্গীতে বাসচাপায় পথচারী নিহত, বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেইট এলাকায় বুধবার সকালে বাসের চাপায় মফিজ উদ্দিন(৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করে। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে আগুনে কোনো যাত্রী আহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। টঙ্গী থানার উপ-পরিদর্শক এসআই জহিরুল ইসলাম জানান, সকাল ৮টার ...