খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে ...
সদ্য সংবাদ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড: রাস্তার পাশে ময়লার স্তুপ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে প্রবেশ করতে হচ্ছে এবড়োখেবড়ো রাস্তা দিয়ে। নারায়ণগঞ্জ বাসীর অধিক ব্যবহৃত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চিত্র এটি। এছাড়া এ রাস্তার জালকুড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে বিড়ম্বনায় পড়তে হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলরত যাত্রীদের। যদিও কয়েকদিন আগে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউএনও অভিযান চালিয়ে ওই স্থানে ময়লা ফেলতে নিষিদ্ধ করেছেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ ...
তিন ঘণ্টাই শেষ ১৪ জুনের বাসের টিকেট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কলাবাগানের বাসিন্দা শরাফত আলী মঙ্গলবার দিবাগত রাতে সেহরি করে বাসা থেকে গাবতলী বাস টার্মিনালে আসেন। সপরিবারে রংপুরে ঈদ করতে আগামী ১৪ জুন বাসের টিকেটের জন্য লাইনে দাঁড়ান তিনি। তার সামনে তখন দুই শতাধিক মানুষের দীর্ঘলাইন। সকালে টিকেট বিক্রি শুরু হওয়ার পর তিন ঘণ্টা অপেক্ষা শেষে কাউন্টারে পৌঁছে শোনেন ১৪ জুনের টিকেট নেই। অগত্যা ...
মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত জয়
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ প্রস্তুতির আগের দুইটি ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। তারমধ্যে ইতালির বিপক্ষে জয় পেলেও মেসিহীন আর্জেন্টিনা স্পেনের কাছে হেরেছিল ৬-১ গোলে। সেই স্মৃতি পেছনে ফেলে বুধবার মাঠে নেমেছিল হোর্হে সাম্পাওলির দল। সেরা তারকা মেসিকে নিয়ে। আর মেসির জাদুতেই হাইতির বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে লাতিন আমেরিকার এ দলটি। হ্যাটট্রিক করেছেন মেসি। অন্য গোলটি করেছেন সার্জিও আগুয়েরো। ...
সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ১৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে মাদকবিরোধী অভিযানকালে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে তিনজন, মাগুরায় তিন, কুমিল্লায় এক, যশোরে দুই, নড়াইলে এক, আশুলিয়ায় এক, কক্সবাজারে এক, চট্টগ্রামে এক এবং চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছেন। র্যাব ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা ...
রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাষানটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাউর রহমান আতা (৪৫), ফারুক ইসলাম বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার (৩২)। র্যাব-৪ এর কর্পোরেল সোলায়মান জানান, মাদক ব্যবসায়ীদের অবস্থান নিশ্চিত হয়ে রাতে লোহার ব্রিজ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের ...
জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। দিবসটি পালনের জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ বছর ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ ...
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজটি ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আফগান দলকে নেতৃত্ব দিচ্ছেন আফগান স্টানিকজাই। আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা তার রয়েছে। এছাড়া দলটির অন্যতম শীর্ষ রান সংগ্রাহক মোহাম্মদ শাহজাদ আছেন দলে। তাছাড়া সেরা বোলিং লাইন-আপ আছে তাদের দলে। মোহাম্মদ নবী, রাশিদ খান, মুজিব উর রহমান এর মতো ...
জমি দখলের অভিযোগে ইউ.পি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা
নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষকের জোরপূর্বক জমি দখলের অভিযোগে ১নং সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, ৪নং ওয়ার্ড সদস্য মাহাবুর রহমান ও মোঃ কাফি এইতিন জনের বিরুদ্ধে কৃষক আতাউর রহমান গত রবিবার মোকাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত নাটোরে এ মামলা দায়ের করেন। জানা যায়, কৃষক আতাউর রহমান তপশীল ভূমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। কিন্তু গত শনিবার ...
স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে স্বামীর ওপর মান-অভিমান করে স্ত্রী মোছাঃ লাকী বেগম(১৮) নামে এক নববিবাহীত গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। লাকী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামের মোঃ শাকিলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানাযায়,৫মাস আগে মামুতপুর গ্রামের মোঃ হানিফ মোল্লার মেয়ে লাকীর সাথে একই এলাকার মোঃ মজিদ গাইনের ছেলে শাকিল গাইন(২০) এর সাথে বিবাহ হয়। অনেক সুখ শান্তির মধ্যেই তাদের সংসার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর