নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতাকর্মী ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়ার সমাধিতে এ পুষ্পমাল্য অর্পন করেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সংসদ ...
সদ্য সংবাদ
ঈদ, পূজায় বিদেশি সিনেমা প্রদর্শন নয়: আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানিসহ বিদেশি যেকোনো সিনেমা দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ করা যাবে না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া আসন্ন ঈদুল ফিতরসহ ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় বিদেশি সিনেমার ব্যাপারে আজ এই রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের দেয়া এ সংক্রান্ত আদেশ স্থগিত চাওয়া আবেদনটির নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ ...
উল্টোপথে গাড়ি চালানো এক ধরনের ব্যাধি : কাদের
নিজস্ব প্রতিবেদক: উল্টোপথে গাড়ি চালানোকে এক ধরনের ব্যাধি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, প্রভাবশালীরাই এ কাজ (উল্টোপথে গাড়ি চালানো) বেশি করে থাকেন। এতে সৃষ্টি হয় অনাকাঙিক্ষত যানজট। যত প্রভাবশালীই হোক কিংবা ভিআইপি হোক এমনকি আমি হলেও উল্টোপথে গাড়ি চালালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ...
পুতিনের সমালোচক সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আততায়ীর গুলিতে নিহত হয়েছে এক রাশিয়ান সাংবাদিক। বুধবার রাজধানী কিয়েভে নিজ বাসভবনের কাছেই তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। ৪১ বছর বয়সী আরকাদি বাবচেনকোকে তার বাসার সামনে গুলিবিদ্ধ অবস্থায় পায় তার স্ত্রী। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। ২০১৬ সালে এক রাশিয়ান সামরিক বিমান বিধ্বংসের ঘটনা নিয়ে লেখালিখির পর আরকাদি ...
রাজশাহী-সিলেট-বরিশাল সিটিতে নির্বাচন ৩০ জুলাই
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান। কে এম নুরুল হুদা বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন আগামী ৩০ জুলাই। মনোনয়ন দাখিল ২৪ জুন, যাচাই-বাছাই ১-২ জুলাই, প্রত্যাহারের শেষদিন ৯ ...
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে। ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা ...
ডিসি সম্মেলন ২৪-২৬ জুলাই
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৬ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৮’ এর তারিখ অবহিতকরণ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্য অনুসারে জেলা প্রশাসক সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সিনিয়র সচিব/সচিবরা অধিবেশনে উপস্থিত ...
বড় বাজেট এক ধরনের প্রতারণা: ইব্রাহিম খালেদ
নিজস্ব প্রতিবেদক: বাজেট হতে হবে স্বচ্ছ, বস্তুনিষ্ঠ ও বাস্তবায়নযোগ্য। বেসরকারি ব্যাংকের মাত্র কয়েক উদ্যোক্তা পরিচালকের কাছে শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অর্থ মন্ত্রণালয়; এমনকি সরকারও জিম্মি হয়ে পড়েছে। এভাবে জিম্মিদশা চলতে থাকলে পাকিস্তান আমলে ২২ পরিবারের মতো কয়েক ব্যক্তিবিশেষের নিয়ন্ত্রণে চলে যাবে ব্যাংকিং খাত, যা বঙ্গবন্ধুর অর্থনীতির পরিপন্থী। প্রতি বছর বিশাল বাজেট দেয়া হয়। কিন্তু তা বাস্তবায়ন হয় না। অবাস্তব বাজেট ...
পঞ্চম দফায় দুদকের মুখোমুখি বাচ্চু
নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগসহ বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলার তদন্তে আবদুল হাই বাচ্চুকে পঞ্চম দফায় জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে বেসিক ব্যাংকের এই প্রাক্তন চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদারকি কর্মকর্তা ও টিম প্রধান সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক)প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে ...
ঈদে বাসযাত্রার আগাম টিকেট বিক্রি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘর মুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এ জন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিক্রি চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অপর দিকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১ জুন থেকে। মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ জানানো হয়েছে কোন ভাবেই যেন সরকার নির্ধারিত ভাড়ার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর