১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৮

সদ্য সংবাদ

‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনী সংবাদদাতা: ফেনী শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় আজ সোমবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। র‌্যাবের ভাষ্য মতে, রাতে বিসিক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালায় র‌্যাব । রাত ৪টার দিকে মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিল মামুন মোর্শেদ ও আল আমিন নামের দুই যুবক। র‌্যাব সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার ...

কেরালার বন্যাদুর্গতদের পাশে শাহরুখ-প্রভাস

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় কয়েক দিনের ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০ জনে দাঁড়িয়েছে। গত এক শতাব্দীর মধ্যে এমন ভয়াবহ বন্যায় গৃহহীন হয়েছেন অন্তত দেড় লাখ। বন্যা দুর্গত কেরালা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বন্যায় আক্রান্তদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকারা। বলিউডের বহু তারকা বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে এই প্রথমবারের মতো ‘বাহুবলী’ ...

জাতি আজ আতঙ্কিত, মনে ঈদের আনন্দ নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এবার দেশের মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই। বিএনপির লাখ লাখ নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলার খড়গ ঝুলছে। কারাবন্দি আছেন হাজারো নেতা-কর্মী। প্রতিনিয়ত চলছে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা আর মিথ্যা মামলায় গ্রেপ্তার নির্যাতন। এমন পরিস্থিতি আসন্ন ঈদ নিয়ে মানুষের মনে কোনো আনন্দ, নেই কোনো স্বস্তি। আজ সোমবার নয়াপল্টনে ...

খুলনায় তেলের ডিপোতে আগুনে নিহত ২, দগ্ধ ৯

খুলনা প্রতিবেদক: খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছে আরও নয়জন। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা খালিশপুর থানার ওসি ...

ওয়াইফাই স্পিড বাড়ানোর ৫টি উপায়!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় ইন্টারনেট এখন প্রায় নিত্যপ্রয়োজনীয়। অফিস হোক বা বাড়ি, সোশ্যাল মিডিয়া বা মেইল চেক করা, সব ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন। তাই বাড়িতে এখন ওয়াইফাই রাউটার বসানোর চাহিদা বাড়ছে। কারণ, একদিকে যেমন একাধিক ডিভাইস এক সঙ্গে কানেক্ট করা যায়, তেমন ঘরের যে কোনও প্রান্তে বসে ইন্টারনেট সার্ফিং করা যায়। তবে রাউটার বসালেও বেশ কিছু কারণে ইন্টারনেটের স্পিড ভালো ...

রোনাল্ডোবিহীন রিয়ালের শুভসূচনা

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে গত মাসের শুরুতে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাকে ছাড়া উত্থান-পতনের মধ্য দিয়ে চলছিল রিয়ালের পারফরম্যান্স। ফলে লা লিগায় স্প্যানিশ জায়ান্টদের শুরুটা কেমন হয়- তাই ছিল দেখার। সেই অভিযাত্রাটা রাজসিক হল তাদের। গেটাফেকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে তারা। উয়েফা সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ গোলে উড়ে ...

এফডিসির জন্য এবার তিনটি গরু কিনলেন পরীমণি

বিনোদন ডেস্ক: ২০১৬ সালের ইদুল আজহায় প্রথম বিএফডিসিতে কোরবানি দেন পরীমনি। বিষয়টি বেশ ফলাও করে গণমাধ্যমে এসেছিল। ঈদের দিন পরীমনি নিজেও সেখানে ছিলেন, সহশিল্পীদেরদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন, নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দেওয়ার জন্য এবার তিনটি গরু কিনেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। রবিবার দিবাগত রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার হাট থেকে গরুগুলো ...

নাইজেরিয়ায় বোমা হামলা, ১৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। দেশটির উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে রবিবার গভীর রাতে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রবিবার রাত ২ টার দিকে বর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে ওই হামলা চালানো হয়। আবাচা ওমর নামে এক নাইজেরীয় ওই হামলায় বেঁচে ...

পাবনায় অগ্নিকাণ্ড, তিন কোটি টাকার সম্পদ ছাই

পাবনা প্রতিনিধি: পাবনার মধ্যশহরে আব্দুল হামিদ সড়কের বহুতল বাণিজ্যিক ভবন ‘সাত্তার বিশ্বাস ভবনে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের কেন্দ্রস্থলে জেবি মোড়ে অবস্থিত ছয়তলা ভবনটিতে অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দুইতলা ও তিনতলার বিভিন্ন কক্ষে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে বেশ কয়েকটি ...

খাগড়াছড়িতে আজ আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ছয় জন নিহতের প্রতিবাদে সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ সোমবার সকাল ৬টা থেকে থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। চলবে বেলা ২টা পর্যন্ত। ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরাম এই সড়ক অবরোধের ডাক দেন। এতে করে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান ...