১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৩

সদ্য সংবাদ

মানবতাবিরোধী অপরাধ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধ মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, পাঁচ আসামির সবাই একাত্তরে ছিলেন মুসলিম লীগ সমর্থক। আর ২০১৫ সালে গ্রেপ্তার হওয়ার সময় তারা স্থানীয় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। আসামিদের বিরুদ্ধে ১৭ জনকে হত্যা ও ...

দুই মাসের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ

অর্থনীতি ডেস্ক: রমজানের শেষ দিকে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। ঈদের পরেও বহাল ছিল এ দাম। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে। দুই মাসের ব্যবধানে দাম বেড়ে হয় দ্বিগুণ। খুচরা বাজারে গতকাল ৬০ টাকা কেজিদরে বিক্রি হয় প্রতি কেজি দেশী পেঁয়াজ। বিক্রেতাদের আশঙ্কা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পেঁয়াজের দাম আরো বেড়ে যেতে পারে। ...

ঈদের পরই ৩৯তম বিসিএস পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক: ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল চলতি মাসে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়ে গেছে। ঈদের পরই এই ফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সোমাবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন বলেন, খুব শিগগিরই স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের ...

নাটোরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজাদুল ইসলাম আজাদ (৩৮) নামে নৈশ কোচ চালক নিহত হয়েছেন। এ সময় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদুল ইসলাম নৈশ কোচ শ্যামলী পরিবহনের চালক। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ...

রাজধানীতে ট্রাকচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে দারুসসালাম এলাকায় অজ্ঞাতপরিচয় (২৮) এক পথচারী বেপরোয়া গতির এক ট্রাকচাপায় নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দারুসসালাম বড়বাজার মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রাতে দারুসসালাম বড়বাজার মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বেপরোয়া গতির ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ ...

সিরিয়ায় বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমের বিদ্রোহী অধ্যুষিত প্রদেশ ইদলিবে এক বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত হয়েছে অন্তত ৩৯ জন। বলা হচ্ছে, সারমাদা শহরে অবস্থিত ঐ ভবনে একজন অস্ত্র চোরচালানকারীর গোলাবারুদ মজুদ করা ছিল। একজন পর্যবেক্ষক ও সংবাদদাতাদের মতে, এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির। সিরিয়ার শেষ বিদ্রোহী অধ্যুষিত এলাকা ইদলিব। সিরিয় সেনাবাহিনীর পরবর্তী লক্ষ্য মনে করা হচ্ছে এটিকে। রাশিয়া এবং ইরান সমর্থিত ...

অধিনায়ক হয়েই শিরোপা জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক: আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর মাত্র কয়েকদিন আগে বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। জাতীয় দলে ব্যর্থ হলেও প্রিয় ক্লাবের জার্সিতে প্রথম সুযোগেই শিরোপা জিতলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এবারই প্রথম স্প্যানিশ সুপার কাপ হলো স্পেনের বাইরে। এই প্রথম দুই লেগের পরিবর্তে লড়াইটা হলো এক ম্যাচের। মরক্কোর তানজিয়ারে রবিবার রাতের এই লড়াইয়ে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের ৯ম মিনিটে লুইস ...

প্রতিবেশীরা পিটিয়ে মারল গৃহবধূকে

অপরাধ ডেস্ক: বাঁশ কাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর বেধড়ক মারধরে শিউলী আক্তার লতা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ইউনুস মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ লতাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রতিবেশী ময়েজ উদ্দিনের স্ত্রী হেলেনা আক্তার, ছেলে মাহফুজ ও মেয়ে কাকলী আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর ভাসুর ...

শিমুলিয়া-কাঁঠালবাড়িয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: নাব্যতা সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ ৩ শতাধিক গাড়ি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ। তিনি বলেন, সকাল থেকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলের ...

ঈদুল আজহা ২২ আগস্ট

ধর্ম ডেস্ক: বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২২ আগস্ট (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউ‌ন্ডেশ‌নের কর্মকর্তারা চাঁদ দেখার খবর জানিয়েছেন। কক্সবাজার থে‌কে চাঁদ দেখার সংবাদ জা‌নান ফাউ‌ন্ডেশনের উপ-প‌রিচালক। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা পালন করেন। বায়তুল ...