১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৬

সদ্য সংবাদ

ঈদের আগে ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক: ঈদুল আযহার আর মাত্র একদিন বাকী। কাজের চাপে, ব্যস্ততার জন্য অনেকেই হয়তো ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পাননি। কিন্তু উৎসবের দিনটিতে সবাই চায় নিজেকে সুন্দর আর পরিপাটি দেখাতে। তাই উৎসবের আগেই ত্বকের কিছুটা যত্ন নেওয়া প্রয়োজন। যাদের ত্বক অনেক শুষ্ক ও রক্ষ হয়ে গেছে তারা ত্বক পরিষ্কারের জন্য দুধ ব্যবহার করতে পারেন। কাচা দুধের সঙ্গে শসার রস মিশিয়ে মিশ্রণ ...

পাক্কা ফটোগ্রাফার!

রকমারি ডেস্ক: ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে মূলত প্রাণীরাই ক্যামেরার সামনে থাকে আর ফটোগ্রাফার পেছনে। কিন্তু এবার দেখা গেছে ভিন্ন চিত্র। দক্ষিণ-পূর্ব লন্ডনের অরপিংটনে বসাবাসকারী ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার গ্লেড্রিয়াস স্টাকাউসকাসের বেলায় ঘটেছে উল্টো। একদল খেঁকশিয়ালকে ক্যামেরায় বন্দি করতে গিয়ে নিজেই মডেল বনে গেছেন। গল্পের শুরু বছর কয়েক আগে। ৪২ বছর বয়সী গ্লেড্রিয়াস আসলে লুথিয়ানিয়ার বাসিন্দা। ফটোগ্রাফির কাজে তিনি লন্ডনে চলে আসেন। সে সময় একদল ...

টয়লেটের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু স্মার্টফোনে!

তথ্য প্রযুক্তি ডেস্ক: টয়েলেট আসনের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে স্মার্টফোনে, এমনটাই উঠে এসেছে এক গবেষণায়। ইনসুরেন্স ২গো’র চালানো গবেষণায় দেখা গেছে স্মার্টফোনের পর্দা, ব্যাক বাটন, লক বাটন এবং হোম বাটনে টয়লেট আসন এবং ফ্লাশ-এর চেয়ে বেশি জীবাণু থাকে। যুক্তরাজ্যের বাসিন্দাদের নিয়ে এই গবেষণা চালিয়েছে ইনসুরেন্স২গো। বলা হয়েছে- এর থেকে ধারণা করা যেতে পারে যুক্তরাজ্যের বাসিন্দারা স্মার্টফোন পরিষ্কার করেন ...

শরীরের যেসব ব্যথা অবহেলার নয়

স্বাস্থ্য ডেস্ক: শরীরের নানা অংশে সবারই মাঝে মধ্যে ব্যথা হয়। ব্যথা কম হলে অধিকাংশ মানুষই এটাকে গুরুত্ব দেয় না। অথচ এ সব ব্যথাই হতে পারে অনেক বড় কোনও সমস্যার প্রাথমিক লক্ষণ- যা পরবর্তীতে বিপদ ডেকে আনে। তাই এ সব ব্যথা মোটেই অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞরা বলেন, শরীরের এমন কিছু সমস্যা আছে যেগুলি দেখা দেওয়া মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ...

৭০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

অপরাধ ডেস্ক: চট্টগ্রামে আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ কামরুন্নাহার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে রায়পুরের নোয়াবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামরুন্নাহার একই এলাকার মো. ফরিদের স্ত্রী। আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে নিজ বাড়ি থেকে ৭০ হাজার ইয়াবাসহ কামরুন্নাহারকে ...

নিউইয়র্কে শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা ২৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। ওইদিন বিকেল ৫টায় নিউইয়র্ক সিটির ম্যানহাটনে হিল্টন হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আগামী ২৩ সেপ্টেম্বর সকালে দেশটির জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের ...

তালেবানের সাথে তিন মাসের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তালেবানদের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি। সোমবার তিনি আগামী তিন মাসের জন্য এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। সোমবার থেকে এটি কার্যকর হবে। রোববার আফগানিস্তানের ৯৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুদ্ধবিরতির ঘোষণা দেন আফগান প্রেসিডেন্ট। তিনি বলেন, এই উদ্যোগ আগামী তিন মাসের জন্য বহাল থাকবে, যদি তালেবানরা এর প্রতি ...

ঈদ যাত্রায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ায় দেশের সড়ক, নৌ এবং ট্রেন তিন রুটেই বেড়েছে যাত্রী ভোগান্তি। সড়কের বিভিন্ন পয়েন্টে লেগে থাকা জ্যাম অসহনীয় কষ্ট দিচ্ছে যাত্রীদের। নৌ পথে নদীর নাব্যতা সংকটের জন্য সকল রুটেই পারাপারের অপেক্ষায় রয়েছে অনেক যানবাহন। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারন করেছে কমলাপুরে। আজ সোমবার সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা ...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পাঠাও চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় সোহেল পারভেজ (৩২) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটে। নিহত সোহেল চুয়াডাঙ্গা সদরের রেলপাড়া এলাকার ওয়াহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকার রায়ের বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সকালে ভাঙা মসজিদ সড়ক দিয়ে যাচ্ছিলেন সোহেল। এসময় একটি ...

৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অর্থনীতি ডেস্ক: সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার কোরবানির ঈদে ব্যাংকগুলো বন্ধ থাকবে টানা পাঁচ দিন। লম্বা এই ছুটিতে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া কার্ডভিত্তিক লেনদেন যেমন এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু ...