১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৫১

সদ্য সংবাদ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আজিজুর রহমান আজাদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ইয়াবা, একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলির খোসা ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান সাভারের শ্যামপুর এলাকার ...

রাঙামাটিতে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে মিশন চাকমা (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার দুর্গম উত্তর বঙ্গলতলী এলাকায় এই ঘটনা ঘটে। বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা জানান, বঙ্গলতলী এলাকার বাসিন্দা মিশন চাকমা এক মহাজনের কাছ থেকে জঙ্গল থেকে বাঁশ টাকার জন্য অগ্রিম এক লাখ টাকা নেন। বুধবার স্থানীয় দোকানে বসে তিনি ওই টাকা ১০-১৫ জন বাঁশ ...

ঈদে ৩৮ নাটক

বিনোদন ডেস্ক: ঈদের ছুটিতে টিভি চ্যানেলগুলো বিশেষ নাটক নিয়ে আসে। আর সেই সব নাটক দেখেই সময় পাড় করেন দর্শকরা। এবারের ঈদে সব চ্যানেল মিলে প্রায় ৩৮টি ধারাবাহিক নাটক প্রচার হবে। এসব নাটক প্রচার হবে সাত দিন ধরে। আরটিভি ‘আদর্শ স্বামী’ এটি প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, ...

সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ও কলাম লেখক কুলদীপ নায়ার আর নেই। বৃহস্পতিবার সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালের ১৪ অগাস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে)। তার বাবা ছিলেন নামকরা চিকিত্সক। কুলদীপ নায়ার আইন শাস্ত্রে লেখাপড়া করেও তিনি কর্মজীবন শুরু করেন উর্দু পত্রিকা দৈনিক আনজামের একজন প্রতিবেদক ...

তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ২০৩ রানে হারালো ভারত

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ২০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তবে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ড সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে। বুধবার নটিংহাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র একটি উইকেট। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২১০ রান। তবে ইংলিশদের হাতে মাত্র ১ উইকেট থাকায় সেটি অসম্ভবই ছিল। সহজ ...

ঈদের দিন সড়কে গেছে ১৩ প্রাণ

ডেস্ক রিপোর্ট: ঈদের দিন গতকাল বুধবারও (২২ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘনায় ১৩ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী গতকাল বুধবার (২২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ, বগুড়া, নীলফামারী ও কুষ্টিয়ায় এসব দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ...

সু চির অভিযোগে হতাশ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা প্রত্যাবাসন আটকে থাকার জন্য বাংলাদেশকে দায়ী করে মঙ্গলবার সিঙ্গাপুরে মিয়ানমারের নেত্রী অং সান সূ চি যে বক্তব্য দিয়েছেন-তাতে হতাশ হয়েছে বাংলাদেশ। তার ওই বক্তব্যে বাংলাদেশের একাধিক কর্মকর্তা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। খবর বিবিসির। সরকারি কর্মকর্তারা বলেছেন, নভেম্বরে সই হওয়া প্রত্যাবাসন চুক্তির ১০ মাস পরেও প্রধান কোনো শর্তই মিয়ানমার বাস্তাবায়ন করেনি। তারা বলেন, দুটি অভ্যর্থনা ক্যাম্প এবং ...

অতিরিক্ত মাংস খেলে বেড়ে যায় হাড়ের ক্ষয়

স্বাস্থ্য ডেস্ক: আমাদের শরীরের কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে। আমাদের কঙ্কাল আসলে আমাদের শরীরের কাঠামো। এই কঙ্কাল আমাদের দেহকে সঠিক আকারে এবং সঠিক ভাবে চলাচলে সহায়তা করে থাকে। কিন্তু হাড়ের যত্নের বিষয়ে আমরা বেশির ভাগ মানুষই খুব উদাসীন বা তেমন ভাবে কিছু জানি না। ফলে আমাদের অজ্ঞতা এবং অবহেলার জেরে আমরা এমন কিছু কাজ করি যা আমাদের হাড়ের জন্য মারাত্মক ...

দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদ সবার জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক। আমরা সব শোক-ব্যথা বুকে নিয়েও জনগণ যাতে আনন্দ উৎসব করতে পারে সেজন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। বুধবার গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন চিত্র নিজ নিজ এলাকায় ...

বর্ষসেরার তিনে নেই মেসি, সেরা দশে নেই নেইমার

ক্রীড়া ডেস্ক: উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন না লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা সেরা তিনে স্থান না পেলেও আছেন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। সংক্ষিপ্ত তালিকায় পর্তুগিজ তারকার সঙ্গে আছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ এবং ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড় লুকা মদরিচ। উয়েফা কাল ঘোষণা করেছে সংক্ষিপ্ত এই তালিকা। সেরা দশে জায়গা হয়নি ...