১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৭

সদ্য সংবাদ

জাতি কি গণতন্ত্রহীনতার দিকে এগোচ্ছে, প্রশ্ন ইসি মাহবুবের

সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি অস্বাভাবিকভাবে কম হওয়াকে গণতন্ত্রণের জন্য হুমকি হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এর মধ্য দিয়ে জাতি ‘গণতন্ত্রহীনতার’ দিকে ধাবিত হচ্ছে কি না এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।মঙ্গলবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনের সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচনোত্তর অবস্থা সম্পর্কে জানাতে তিনি সাংবাদিকদের ...

ঢাবিতে জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া  ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্হায় ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের তালিকা  প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের নামের তালিকা সংশ্লিষ্ট অনুষদ এবং হলে পাঠানো ...

ছেলেসহ গ্রেফতার নবনির্বাচিত কাউন্সিলর

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নির্বাচিত কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন ছেলেসহ গ্রেফতার হয়েছেন। এছাড়া তার ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থক। ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রেডিও প্রতীক নিয়ে তিনি নির্বাচনে দাঁড়ান। পরে ভোটে জিতে উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। খিলগাঁও থানা সূত্রে ...

ভোটের প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: ওবায়দুল কাদের

নির্বাচনে ভোটের প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার সময় তিনি একথা বলেন। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এবার কম ভোট পড়েছে। এ বিষয়টি কীভাবে মূল্যায়ন করছেন−জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মূল্যায়ন করার জন্য ওয়ার্কিং কমিটির মিটিং ডাকতে বলেছেন ...

আকাশে সন্তান প্রসব, বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : দোহা থেকে ব্যাংককগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের এক নারী যাত্রী মধ‌্যরাতে আকাশে সন্তান প্রসব করেছেন। এর জেরে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সোমবার কাতার এয়ারওয়েজের কিউআর-৮৩০ বিমানে সন্তান প্রসব করেন ২৩ বছরের ওই থাই নারী। এরপর বিমানটি কলকাতায় অবতরণের পর মা ও নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মা ও শিশু দুজনই সুস্থ ...

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

সাভারের ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে পড়ে আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সকাল নয়টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনা হয়। শিক্ষামন্ত্রী  শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন। তিনি শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় ...

স্কুল থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ১৪ শিশুর মৃত্যু

কেনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাসায় ফেরার সময় পদদলিত হয়ে অন্তত ১৪টি শিশু মারা গেছে। সোমবার বিকালে রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমাঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সময় প্রায় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় পদদলনের ঘটনাটি ঘটে। বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে। কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে ...

৬৫ বছরের দাম্পত্য জীবন শেষে একইদিনে মারা গেলেন স্বামী-স্ত্রী

বিয়ের পর ৬৫ বছর একসঙ্গে জীবন যাপনের পর একইদিনে সোমবার মারা গেলেন আরব আমিরাতের এক দম্পতি। তাদের পাশাপাশি দফন করা হয়েছে বলেও জানা গেছে। রাস আল-খেইমাহ এলাকার ওয়াদি গালেইলায় তারা বসবাস করতেন। ৯০ বছর বয়সী স্ত্রী শাইখা সোলাইমান আল-হাবসা মারা যাওয়ার সাড়ে ১২ ঘণ্টা পর পরপারে চলে গেলেন ১০৭ বছর বয়সী গাজি আলী গাজি।-খবর গালফ নিউজের তাদের পরিবারের এক সদস্য ...

আবারও বিয়ের পিঁড়িতে ফেসবুক নির্বাহী শেরিল স্যান্ডবার্গ

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। পাত্র টম বার্নথাল লসঅ্যাঞ্জেলেসের একটি পরামর্শক সংস্থার প্রতিষ্ঠাতা। সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তার পোস্ট করা ছবিতে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। ফেসবুকে শেরিল স্যান্ডবার্গ লিখেছেন, বাগদান সেরে ফেলেছি। টম তুমিই আমার সবকিছু। তোমাকে আরও না ভালোবেসে পারি না। শেরিল স্যান্ডবার্গের এই পোস্টের উত্তরে টম লিখেছেন– শেরিল, তোমাকে অনেক ...

৩৩ বছর পর মুন্নি ফিরে পেলেন পরিবার

নাটোর সংবাদদাতা : নানাবাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন মুন্নি। আদরের ধন হারিয়ে বাবা-মা তাকে পাগলপ্রায় হয়ে খুঁজেছেন। শূন‌্য বুকে হাহাকার তাতে বেড়েছে। খোঁজ মেলেনি মুন্নির। ওদিকে মাত্র সাত বছরের মুন্নির জীবন তখন নীড়হারা ছোট্ট পাখির ছানা। আপনজনের স্নেহের পরশের কাঙাল। কিন্তু মেলেনি তার সন্ধান। অবশেষে ৩৩ বছর পর অবসান হয়েছে মুন্নির প্রতীক্ষার। তিনি ফিরে পেয়েছেন তার পরিবার। কিন্তু ততদিনে প্রিয় ...