ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের হিসাব মতে, বাংলাদেশে কর্মরত বিদেশিদের সংখ্যা কমপক্ষে আড়াই লাখ। এদের মধ্যে অধিকাংশই পর্যটন ভিসা নিয়ে দেশে এসে অনুমতি না নিয়েই অবৈধভাবে কাজ করছে। তাদের হাত ধরে দেশ থেকে প্রতিবছর পাচার হয়ে যাচ্ছে ২৬.৪ হাজার কোটি টাকা। কোটি কোটি টাকা পাচার হওয়ার পাশাপাশি বিদেশিরা অবৈধভাবে দেশে কাজ করায় রাষ্ট্র বিপুল পরিমাণে কর হারাচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) মাইডাস সেন্টারে ...
সদ্য সংবাদ
ফল প্রত্যাখ্যান তাবিথ-ইশরাকের
ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। বুধবার বেলা ১১টায় ঢাকার গুলশানের ইমানুয়েল ব্যাংকুয়েট হলে নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান তারা। নির্বাচনের দিন কেন্দ্র দখল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট জালিয়াতি, এজেন্ট বের করে দেয়া, অভিযোগ দেয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নীরব ভূমিকার কথা তুলে ধরেন ধানের শীষের প্রতীকে লড়াই করা ...
ভোটাধিকার ফেরাতে ব্যর্থ হলেও নির্বাচনে অর্জন কম নয়: ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে লড়াই করা ইশরাক হোসেন বলেছেন, ‘আমি কথা দিয়েছিলাম, জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেবো। ব্যর্থ হয়েছি। তবে সিটি নির্বাচনে আমাদের অর্জনও কম নয়। আমরা নগরবাসী ও দেশবাসীকে বোঝাতে সক্ষম হয়েছি যে, আজকে দেশে জনগণের কোনো মৌলিক অধিকার নেই।’ বুধবার গুলশান-১ এর ইমান্যুয়েল ব্যাংকুয়েট কনভেনশন সেন্টারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ...
ঢাকার দুই সিটিতে নতুন নির্বাচন চান ফখরুল
ঢাকার দুই সিটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এমন দাবি করে আগের ফল বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। বুধবার সকালে ঢাকার গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সিটি করপোরেশন নির্বাচন পরিবর্তী এই যৌথ সংবাদ সম্মেলন ডাকে বিএনপির দুই প্রার্থী। মির্জা ফখরুল ...
অর্থপাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে
অবৈধভাবে যেসব ব্যক্তি অর্থপাচার করে বিদেশে অবস্থান করছেন এবং মানিলন্ডারিং আইনে দুদক যাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে কমিশনের নিয়মিত সভায় সংস্থাটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, যে বা যারা অর্থপাচার ...
অনুমোদন পেল ৬৩৬ হজ এজেন্সি
২০২০ সালে পবিত্র হজের কার্যক্রমের জন্য প্রথম পর্যায়ে ৬৩৬টি এজেন্সির অনুমোদন দিয়েছে সরকার। শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সহকারী সচিব (হজ-২) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা প্রকাশ করা হয়। শর্তাবলীতে বলা হয়, প্রত্যেক যাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি নিশ্চিত করতে হবে। প্রত্যেক এজেন্সি চলতি বছর সর্বোচ্চ ৩০০ জন ও ...
অটোরিকশাতেই হত্যা করা হয় ঝালমুড়ি বিক্রেতা আজাদকে
সারাদিন রাজধানীর বিভিন্ন স্থানে ঝালমুড়ি বিক্রির পর রাত সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়ায় ফিরতে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন আজাদ পাটোয়ারী। স্লুইস গেইট এলাকা অটোরিকশায় উঠার সময় ভেতরে বসা ছিল আরও দুজন। বাম পাশে বসেন আজাদ। কিন্তু কৌশলে তাকে মাঝখানে বসানো হয়। গাড়িটি নির্জন স্থানে পৌঁছানোর পর চালক মাথা চুলকিয়ে ইশারা করে। ইঙ্গিত পেয়ে বাকি দুই যাত্রী আজাদের পিঠে আঙ্গুল তাক করে ...
টেস্ট খেলতে ১৬ বছর পর পাকিস্তানে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক : নিরাপদে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। টেস্ট খেলতে ১৬ বছর পর পাকিস্তানে গেল বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩ সালে সবশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ২০০৯ সালের পর পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন হয়নি টেস্ট। সাম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা পাকিস্তান সফর করে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ গেল টেস্ট ...
করোনাভাইরাস : আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুরুষ
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে একদিনেই ৬৫ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হলো। মঙ্গলবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩ হাজার ৮৮৭ জন। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৪ জন। এ ব্যাপারে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা জিয়াও ইয়াহুই জানান, মৃতদের সংখ্যাগরিষ্ঠই পুরুষ। এই ...
ধরা পড়ল হ্যাকার, শিল্পীদের ফেসবুক উদ্ধার
বিনোদন প্রতিবেদক এবারই প্রথম নয়, এর আগেও শোবিজ অঙ্গনের অনেক তারকার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মাস ছয়েক আগে চিত্রনায়ক জায়েদ খানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। এদিকে গতকাল সোমবার র্যাব একটি হ্যাকার চক্রকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে জায়েদ খানের ফেসবুক অ্যাকাউন্টও। জায়েদ খান বলেন, ‘আলহামদুলিল্লাহ! ৫-৬ মাস পর নিজের প্রথম ফেসবুক আইডি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করলাম। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর