অনলাইন রাজধানীর ভাষানটেক এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় প্রদীপ চন্দ্র (৩৫) ও ফারুক হোসেন (৩২) নামে দুজনকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, নিহত শফিকুল ইসলাম শফিক নরসিংদীর তালিকাভুক্ত এক নম্বর সন্ত্রাসী। তার নামে তিনটি হত্যা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত ১২টি মামলা রয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে ভাষানটেকের একটি বাড়িতে এ ...
সদ্য সংবাদ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ‘রাজাকার’ বললেন উপজেলা চেয়ারম্যান
অনলাইন মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের রাজাকার বললেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধারে মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের রাজাকার বলায় তিনিও এ ...
ক্রাইস্টচার্চে নিহত ২ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে
নিজস্ব প্রতিবেদক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ মঙ্গলবার রাতে দেশে আনা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে লাশ দুটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায়। যে দুজনের লাশ দেশে আনা হয়েছে, তাঁরা হলেন: নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আনোয়ারা খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ...
উত্তরায় বাসায় শিশু গৃহকর্মীর লাশ, বাহিরে স্থানীয়দের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ঢাকার উত্তরায় এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার হয়েছে, তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ওই বাড়ির সামনে বিক্ষোভ করছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ছয়তলার বাসা থেকে বৈশাখী নামের ১২ বছরের শিশুটির লাশ উদ্ধার করা হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিফাত ফেরদৌসের বাসায় কাজ করত মেয়েটি। ওই বাসায় এক শিশু ...
ফরিদপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাসহ আহত ১০
অনলাইন ফরিদপুরে ২৬ মার্চ ফুল দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত তিন দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মারাত্বকভাবে আহত হন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা। তাকে রড ও কাঠ দিয়ে পিটিয়ে আহত করা হয়। এছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ...
স্বাধীনতার ৪৮ বছর পরও ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে: ড. কামাল
নিজস্ব প্রতিবেদক জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মালিক জনগণ। নির্ভেজাল গণতন্ত্র বাস্তবায়ন করে দেশের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে হবে। স্বাধীনতার ৪৮ বছর পরও দেশের মানুষকে ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। এবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে নিজেদের অধিকার। মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে ড. কামাল হোসেন এসব কথা ...
ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় কেমিক্যালের গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পাগলা ইসলামিয়া বউবাজার এলাকার বোম্বে ডাইং কারখানায় এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণে কারখানাটির চতুর্থ তলা ভবনসহ আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বউবাজার এলাকা। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ায় অন্ধকার হয়ে ...
জিয়া বাকশালের ফরম ময়লার ঝুড়িতে ফেলে দেন: মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের ফরম পূরণ করেছিলেন বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান ও জিয়াউর রহমানের তৎকালীন একান্ত সচিব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, হানিফের বক্তব্য সঠিক নয়; জিয়াউর রহমানের কাছে বাকশালের ফরম এলে তিনি তা ওয়েস্ট পেপাপ বাস্কেটে (ময়লার ঝুড়ি) ফেলে ...
মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
অনলাইন বাগেরহাটের মোরেলগঞ্জে মিজান খান নামে যুবলীগের এক নেতাকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ ১১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টার দিকে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দৈবজ্ঞহাটি এলাকা থেকে তাকে আটক করে। উপজেলার ভাটখালী গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে মিজান পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ডিবি পুলিশের ওসি (তদন্ত) শেখ ...
রাতে ভোট দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনা: প্রশ্ন মান্নার
নিজস্ব প্রতিবেদক মুক্তিযুদ্ধের লক্ষ্য থেকে বাংলাদেশ পথভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এ দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর