১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫১

সদ্য সংবাদ

সরকার গণতন্ত্র হত্যার মাধ্যমে স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার। মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ও দেশনেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করাই স্বাধীনতা দিবসে ...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

নিজস্ব প্রতিবেদক আজ সেই দিন। আজ সেই মাহেন্দ্রক্ষণ। বাঙালির আনন্দের দিন, উচ্ছ্বাসের দিন, বাঁধভাঙা আনন্দের জোয়ার প্রকাশ করার দিন। যেদিন থেকে চিরকালের জন্য পরাধীনতার শৃঙ্খল মুক্ত হলো সেই মহান স্বাধীনতা দিবসের ৪৯তম দিন আজ। আজ জাতীয় দিবস। স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করবে দেশমাতৃকার জন্য আত্মদান করা বীরসন্তানদের। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই ...

একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

একই পরিবারের ৫জন সদস্য। তারা সবাই ছিলেন সনাতন ধর্মাবলম্বী। কিন্তু সম্প্রতি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সবাই। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। গতকাল রোববার (২৪ মার্চ) রাত ১০টায় স্থানীয় ভাটেরা ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে পবিত্র কলিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এদিকে সনাতন ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ...

নিউজিল্যান্ডে মসজিদে হামলা : যা বললেন ড.কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ধ্বনি একসাথে উচ্চারিত হয়েছে। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কারো প্রতি কোনো বৈষম্য করা যায় না। সকল ধর্মের সহাবস্থানের জন্য আমরা গর্ববোধ করতে পারি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি সভায় ড. কামাল এ কথা বলেন। ...

এইচএসসি পরীক্ষার সময় সব কোচিং বন্ধ

এইচএসসি পরীক্ষার সময় দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ জন্য ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও প্রশ্নফাঁস রোধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ...

বিএনপি নেতা রবিউল আউয়ালের খোঁজ মিলছে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি রবিউল আউয়ালকে গতকাল সন্ধ্যায় গুলশান-২ এর নিজ বাসা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর খোঁজ না পাওয়া একটি ভয়াবহ অমানবিক ও ...

১৩০০ যাত্রী নিয়ে সাগরে আটকা পড়ল প্রমোদতরী

বিদেশ ডেস্ক ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে অচল হয়ে গেল ভাইকিং স্কাই নামের একটি প্রমোদতরী। এতে আটকা পড়েছে ১৩০০ যাত্রী। যাত্রীদের বেশিরভাগই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিক। শনিবার (২৩ মার্চ) উপকূলের দিকে ফেরার পথে ভাইকিং স্কাই নামের প্রমোদতরীটির ইঞ্জিন বিকল হয়ে যায়। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ইতিমধ্যে ৫টি হেলিকপ্টার ও বেশ কয়েকটি জাহাজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে ...

স্বাধীনতার চার দশক পরও মানুষ সুখে নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন মধ্যরাতে ‘নজীরবিহীন’ নির্বাচনের পর সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নাৎসিবাদের চরম উত্থানে দেশবাসী ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে। তাই স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্রের পুণরুজ্জীবন ঘটাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্য গড়ে তুলতে ...

স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের স্ব-স্ব ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০১৯ এ ভূষিত করেছেন। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা তাঁদের হাতে তুলে দেন। সরকার গত ১০ মার্চ এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৩ জন বিশিষ্ট ...

৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

দেশজনতা বিনোদন  ডেস্কঃ গায়ে আগুন লাগিয়ে ব়্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছিলেন অক্ষয় কুমার। ‘দা এন্ড’ নামের একটি ওয়েব সিরিজ়ের প্রোমোশনের জন্যই এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তবে জানেন কী, ওয়েব সিরিজটি করতে অক্ষয় ৯০ কোটি রুপি পারশ্রমিক নিচ্ছেন অক্ষয়! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, বলিউডের ‘খিলাড়ি’ তাঁর ওয়েব অভিষেক ‘দা এন্ড’-র জন্য ৯০ কোটি টাকা পারশ্রমিক নিচ্ছেন। এদিকে বলিউডের প্রোজেক্টের সঙ্গে যাতে ...