১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১৫

সদ্য সংবাদ

ভেঙে পড়ল টাঙ্গাইলে বিদ্যালয়ের ছাদ : নির্মাণকাজ শেষ হওয়ার আগেই

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ। এদিকে ঘটনা ধামাচাপা দিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তড়িঘড়ি করে ভেঙেপড়া ছাদের মালামাল দ্রুত সরিয়ে নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতল ভবনে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসসূত্রে জানা গেছে, (এনবিআইডিজিপিএস-১)-এর অধীনে আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ...

চুড়িহাট্টার আগুনের ভিডিও ফুটেজ দেওয়ায় হত্যার হুমকি!

দেশজনতা অনলাইনঃ চকবাজারের চুড়িহাট্টার যে ভবনে ভয়াবহ আগুনে ৭১ জনের প্রাণহানি হয়েছে, সেই ওয়াহেদ ম্যানসনের মালিকের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রাজমহল হোটেলের মালিক মোহাম্মদ আজম ওয়াহেদ ম্যানসনের মালিক মো. হাসানের বিরুদ্ধে সোমবার চকবাজার থানায় ওই জিডি করেন। জিডি নম্বর ১১৬৬। বুধবার তিনি জানান, ‘আগুনের ঘটনায় ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ায় আমাকে ২০ মার্চ রাত সাড়ে এগারোটার ...

‘রাজাকারের সন্তান’ বলে গালি, বিক্ষোভে ববি শিক্ষার্থীরা

  দেশজনতা অনলাইনঃ শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেয়ার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বুধবার সকালে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন ববি শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে ভিসিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা বলছেন, ভিসি ইমামুল হক মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্ত ফুল দেওয়া ...

রোনালদোর ইনজুরি গুরুতর নয় : জুভেন্টাস

খেলা ডেস্ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইনজুরি গুরুতর নয় বলে নিশ্চিত করেছে জুভেন্টাস। সোমবার সার্বিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে ম্যাচ খেলতে গিয়ে রোনালদো ডান থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হন। লিসবনের ম্যাচটিতে ইনজুরি সমস্যা দেখা দেয়ায় মাঠেই চিকিৎসা নিয়েছিলেন তিনি। কিন্তু ৩১ মিনিটে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। একটি বল তাড়া করতে গিয়ে রোনালদোর থাইয়ের পেশীতে টান পড়েছিল। ম্যাচের পরপরই ৩৪ বছর বয়সী এই ...

আবরারকে চাপা দেওয়ার সময় কন্ডাক্টর চালাচ্ছিলেন বাস

নিজস্ব প্রতিবেদক ১৯ মার্চ ভোর ৫টা ৪৫ মিনিটে ভিক্টোরিয়া পার্ক থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস নিয়ে রওনা দেন চালক সিরাজুল ইসলাম। কিছুক্ষণ পর গুলশান থানাধীন শাহজাদপুর বাঁশতলা অতিক্রম করার সময় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তাকে চাপা দেয় তাঁর বাস। গুরুতর জখম হন ওই ছাত্রী। এ ঘটনার পর সুপ্রভাত বাসের যাত্রীরা সিরাজুলকে আটক করে ট্রাফিক ...

ধানমন্ডি-আজিমপুর রুটে চক্রাকার বাস চালু

দেশজনতা অনলাইনঃ রাজধানীর ধানমন্ডি-সায়েন্সল্যব-নিউমার্কেট ও আজিমপুর রুটে অত্যাধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হয়েছে। বুধবার কলাবাগান মাঠের সামনে এই সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বাস সার্ভিস চালুর সময় সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গঠিত কমিটি কাজ করছে। সেই কাজের অংশ হিসেবে আমরা এই চক্রাকার বাস সার্ভিসটি চালু করেছি। এর মাধ্যমে আমরা আশা করি এই এলাকায় ...

সুবর্ণচরে গণধর্ষণ : প্রধান আসামির আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল

তথ্য গোপন ও আদালতকে বিভ্রান্ত করায় নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের মামলার প্রধান আসামি মো: রুহুল আমিনের আইনজীবী আশেক-ই-রসুলের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। আজ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি মো: রুহুল আমিনের আইনজীবী আশেক-ই-রসুলের বিরুদ্ধে কেন আদালত অবমাননার শাস্তি দেয়া হবে না তা ...

সৌদি এয়ারলাইন্সের বিমানের ঢাকায় জরুরি অবতরণ

দেশজনতা অনলাইন ডেস্কঃ সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের দুই ঘন্টা পর ফের ঢাকায় জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২.০৫ মিনিটের দিকে ছেড়ে যাওয়া এসবি ৩২৫৩ বিমানটি রাত দুইটার দিকে যান্ত্রিক ক্রুটির কথা জানিয়ে ঢাকায় ফেরত আসে। রাত ৪টার দিকে যাত্রীদের উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেলে রাখা হয়েছে। কোন ধরণের যান্ত্রিক ...

খালেদা জিয়া মাথা সোজা করতে পারছেন না: মির্জা ফখরুল

দেশজনতা অনলাইন ডেস্কঃ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি এতটাই অসুস্থ যে মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। এমতাবস্থায় চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ...

সারাদেশে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস

দেশজনতা অনলাইন ডেস্কঃ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। ...