১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৫

সদ্য সংবাদ

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ

নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর গুলিতে শফি আলম (১৮) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুরে দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। শফি আলম টেকনাফ হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার নাইক্ষংখালীর এলাকার নুর আলমের ছেলে। শফি আলমের বড় ভাই ফরিদ আলম বলেন, বুধবার সকালে নাফ নদীর মৌলভীবাজার পয়েন্টে দিয়ে ...

দিন দিন দরপতনই হচ্ছে শেয়ারবাজারে

অর্থনীতি ডেস্ক দিন দিন দরপতনই হচ্ছে শেয়ারবাজারে। কোনোভাবেই সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না বাজারে। মুনাফা দূরে থাক, নিজের বিনিয়োগের টাকা ধরে রাখতেই হিমশিম খাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রাতিষ্ঠানিক থেকে শুরু করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে মূল মার্কেটের পাশাপাশি আইপিওতেও অস্থিরতা চলছে। নানা ঘটনার পরে এখনো বাজারে ভুয়া কোম্পানির শেয়ারের আইপিও আসছে। এসব কোম্পানির ভবিষ্যৎ নিয়ে বাজার-সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ ...

অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার সিরিজ জয়

খেলা ডেস্ক তৃতীয় ওয়ানডে, আবুধাবি অস্ট্রেলিয়া ২৬৬/৬, ৫০ ওভার (ফিঞ্চ ৯০, ম্যাক্সওয়েল ৭১) পাকিস্তান ১৮৬ অল-আউট, ৪৪.৪ ওভার (ইমাদ ৪৩, কামিন্স ৩/২৪, জ্যাম্পা ৪/৪৩) অস্ট্রেলিয়া ৮০ রানে জয়ী ও সিরিজে ৩-০তে এগিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া পাঁচে, ঠিক পরেই পাকিস্তান। অস্ট্রেলিয়া ভারত সিরিজের আগে দুই বছরে ওয়ানডে জিতেছিল চারটি, আর ২০১৮ এর শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার আগে পরে পাকিস্তান ...

চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক সরকারকে এক বছরের মধ্যে নতুন করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। চলতি বছরের মধ্যে এই নির্বাচনের কর্মসূচি ঘোষণার দাবি করেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে ড. কামাল এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, ‘দ্রুত অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেন। ...

দল চাইলে নির্বাচন করবেন প্রিয়াঙ্কা

বিদেশ ডেস্ক সপ্তাহ দুয়েক আগেও খবর বেরিয়েছিল, আসন্ন লোকসভা নির্বাচন প্রার্থী হচ্ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু আজ শোনা গেল ভিন্ন কথা। প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন, দল চাইলে নির্বাচনে অংশ নেবেন তিনি। এনডিটিভির খবরে বলা হয়, ভাই রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা ও কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে আজ নির্বাচনী প্রচারণা চালান প্রিয়াঙ্কা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানিয়েছেন তিনি। সাংবাদিকেরা তাঁর ...

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

অনলাইন চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। দুর্ঘটনায় বাসের ২০জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজারের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চুনতির জাঙ্গালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে ছয়জনের পরিচয় ...

ঢাকায় বিএন‌পির স্বাধীনতা র‌্যালি

দেশজনতা অনলাইন : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে র‌্যালি করেছে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। মালিবাগ ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়। র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন দলটির ...

আবাদী জমির ক্ষতি করে কোন উন্নয়ন প্রকল্প নয় : প্রধানমন্ত্রী

আবাদী জমির ক্ষতি করে কোন উন্নয়ন প্রকল্প নয় : প্রধানমন্ত্রী দেশজনতা অনলাইনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাদী জমি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘যে কোন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণকালে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কোনভাবেই যেন আবাদী জমি ক্ষতিগ্রস্ত না হয়।’ প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা ...

কার ভূমি তুমি কাকে দিচ্ছ: ট্রাম্পকে এরদোগান

অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষোদগার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ট্রাম্পকে প্রশ্ন রেখে তিনি বলেছেন, কার ভূমি তুমি কাকে দিচ্ছ, ট্রাম্প? জাতিসংঘের নীতিমালা অনুযায়ী এই জমি তো সিরিয়ার। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ইস্তানবুলে র‌্যালি শেষে এক সমাবেশে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, গোলাম মালভূমি ইসরাইলের বলে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র এই ...

৪০ কোটি টাকা আদায়ে আদালতে ধোনি

দেশজনতা আন্তর্জাতিক ডেস্কঃ বাড়ি কিনতে আসা কয়েক হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে ভারতের রিয়েল এস্টেট কোম্পানি আম্রপালি গ্রুপ। ভুক্তভোগির তালিকায় নাম আছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। গ্রুপটির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং ঠকানোর অভিযোগ এনেছেন তিনি। এমনকি পাওনা অর্থের জন্য সরাসরি সুপ্রিম কোর্টে ধরনা দিয়েছেন। গেল অর্ধযুগ ধরে ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের জন্য ধোনিকে ব্যবহার করেছে আম্রপালি। ২০০৯ সালে তার সঙ্গে ...