১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৪

সদ্য সংবাদ

তীব্র গরম থাকবে আরও ২ দিন

নিজস্ব প্রতিবেদক দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে। এর পর গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া এবং মোংলা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে ...

বাংলাদেশ একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে একনায়তন্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। তিনি বলেন, আজ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, চিকিৎসকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হচ্ছে। বহু গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। এখন আবার অনলাইন গণমাধ্যমগুলো গণহারে বন্ধ করে দিচ্ছে। যার ফলে শতশত সংবাদকর্মী তাদের ...

পশ্চিমবঙ্গে জয়ী প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ নুসরাত

বিদেশ ডেস্ক ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়ী ৪২ প্রার্থীর মধ্যে সবচেয়ে কম বয়সী হলেন অভিনেত্রী নুসরাত জাহান। তাঁর বয়স ২৮ বছর। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিরহাট লোকসভা আসন থেকে তিনি বিজয়ী হন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির সায়ন্তন বসু। নির্বাচনে নুসরাত বিজেপি প্রার্থীকে সাড়ে ৩ লাখের বেশি ভোটে পরাস্ত করেন। আবার এই ৪২ সাংসদের মধ্যে সবচেয়ে প্রবীণ সাংসদ হলেন ...

বোমা বানানোর সময় বিস্ফোরণে তরুণের কব্জি বিচ্ছিন্ন

অনলাইন মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরিত হয়ে মহিউদ্দিন (১৮) নামে এক তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার লক্ষীপুর এলাকার খবির উদ্দিনের ছেলে মহিউদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশের একটি নির্জন ...

টাকা পাচারকারীদের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্ক আছে: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। তিনি দেশের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, টাকা পাচারকারীদের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্ক আছে। সোমবার বিকেলের রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মিসভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কামাল ...

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ : মঙ্গলবার টাইগারদের প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক : রবিবার কার্ডিফে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এমনকি এই ম্যাচে টসও অনুষ্ঠিত হয়নি। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য টাইগারদের সামনে আরেকটি সুযোগ রয়েছে। প্রস্তুতি পর্বের শেষ দিন আগামীকাল (মঙ্গলবার) কার্ডিফে ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এর আগে ...

শার্শায় দুই সন্তানসহ মায়ের ‘আত্মহত্যা’

যশোর প্রতিবেদক : যশোরের শার্শায় নিজ বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের দীঘা চালিতাবাড়িয়া গ্রাম থেকে এই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে কীটনাশক খেয়ে দুই সন্তান নিয়ে মা আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), মেয়ে শারিফা খাতুন (১২) ও ছেলে সোহান সেন (৫)। ...

ব্যাংক খাতের বিনিয়োগকারীরা ‘ঠকেছে’ নগদে

দেশজনতা অনলাইন : একটি বেসরকারি ব্যাংক শেয়ারপ্রতি দেড় টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করতে চাইলেও আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে বোনাস শেয়ার দিতে হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারধারীদের। আরেকটি ব্যাংক শেয়ারপ্রতি এক টাকা নগদে বিতরণ করতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক রাজি না হওয়ায় শেয়ারপ্রতি ৫০ পয়সা নগদে বিতরণ করেছে তারা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে মুনাফা ঘোষণার আগে বাংলাদেশ ব্যাংককে প্রস্তাব পাঠাতে হয়। অন্য ...

রোহিঙ্গা হত্যায় কারাদণ্ডপ্রাপ্ত সাত সেনার আগাম মুক্তি!

বিদেশ ডেস্ক : রাখাইন রাজ্যে ২০১৭ সালে ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত সাত সেনা সদস্যকে আগাম মুক্তি দিয়েছে মিয়ানমার। ১০ বছরের সাজা হলেও কারাবন্দি হওয়ার এক বছরেরও কম সময়ের মাথায় গোপনে তাদেরকে মুক্তি দেওয়া হয়। সোমবার (২৭ মে) দুই কারা কর্মকর্তা, দুই সাবেক কারাবন্দি ও এক সেনা সদস্যকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ...

৩ জেলায় সড়কে ঝরলো ৫ প্রাণ

অনলাইন সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, মাগুরা ও নাটোরে কমপক্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। দিনাজপুর: দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আবদুস ছামাদ (৬৫) ও চিরিরবন্দর এলাকার আনিছার (৩৫)। কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর ...