দেশজনতা অনলাইন : পাবনায় দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূকে থানার ভেতরে অভিযুক্ত এক ধর্ষকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা হাইকোর্টের নজরে এনেছেন এক আইনজীবী। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: খায়রুল আলমরে হাইকোর্টে বেঞ্চে বিষয়টি নজরে আনা হয়। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার গাজী ফরহাদ ...
সদ্য সংবাদ
স্বাস্থ্যসেবার নামে চলছে ঋণ কার্যক্রম!
নীলফামারী : নীলফামারীর জলঢাকায় স্বাস্থ্যসেবার আড়ালে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে ঋণ কার্যক্রম চালুর অভিযোগ উঠেছে।তবে স্থানীয় উপজেলা প্রশাসন এ সংস্থার কার্যক্রম সম্পর্কেও অবগত নয়। স্থানীয় প্রশাসন বলছে, ঋণ কার্যক্রম চালাতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদন লাগে। এ সংস্থার তা নেই। উপজেলা শহরের মাথাভাঙ্গা এলাকায় চলতি বছরের জানুয়ারিতে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার কার্যক্রম শুরু করে। তারা কার্যক্রম ...
‘কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন অর্ধশতাধিক রাষ্ট্রের’
বিদেশ ডেস্ক : কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে চীন ও তুরস্কসহ অর্ধশতাধিক রাষ্ট্র। মঙ্গলবার দেশগুলোর এক যৌথ বিবৃতিতে কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।. তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি অভিযোগ করার ...
সাগর উত্তাল, ধরা পড়ছে না ইলিশ
দেশজনতা অনলাইন : সাগর উত্তাল। উত্তর বঙ্গোপসাগরসহ দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে হালকা ঝড়ো হাওয়া বইছে। তাই জেলেরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করছেন। আবহাওয়া দফতর বলছে, এমন অবস্থা চলবে আরও কয়েকদিন। আর এ কারণে সাগরে প্রচুর ইলিশ থাকার পরও জেলেদের জাল খালিই থাকছে। এরই মধ্যে কক্সবাজারের ফিশারিঘাটে ইলিশের সরবরাহ কমেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতেও। ...
জিপিএ-৫ হচ্ছে জিপিএ-৪
জ্যেষ্ঠ প্রতিবেদক : সব ধরনের পাবলিক পরীক্ষায় এখন থেকে ফলাফলের ক্ষেত্রে পুরোনো পদ্ধতি জিপিএ-৫ এর পরিবর্তে নির্ধারণ করা হয়েছে জিপিএ-৪। একই গ্রেডিং পদ্ধতি বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি পর্যন্ত বাস্তবায়ন করা হবে। চলতি বছর নভেম্বরে আয়োজিত জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে নতুন পদ্ধতি কার্যকর হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতির সঙ্গে সমন্বয় রেখে নতুন জিপিএ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। এটি বহির্বিশ্বের সঙ্গেও সমন্বয় থাকছে। রোববার ...
ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে ক্রিকেট দল সোমবার সকালে ঢাকায় পা রেখেছে। শেষবারের মতো আন্তর্জাতিক সফরে এলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ৩৬ বছর বয়সি মাসাকাদজা ত্রিদেশীয় সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পর হারারেতে এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের ঘোষণা দেন মাসাকাদজা। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিয়ে শঙ্কা জেগেছিল। বোর্ডের ওপর ...
ভেঙেই গেল ইমরান খানের সংসার
বিনোদন ডেস্ক : কয়েক মাস আগে গুঞ্জন ওঠে, স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। এরপর অবন্তিকার মা বন্দনা মালিক জানান, তাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে না। স্বামী-স্ত্রীর মধ্যে কিছু মত পার্থক্য সৃষ্টি হয়েছে, কিন্তু সেগুলোর সমাধান হয়ে যাবে। অবন্তিকার মা বন্দনা মালিক এই দম্পতিকে অনেক বুঝানোর চেষ্টা করেছেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ...
সংসদে জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য: মির্জা ফখরুল
দেশজনতা অনলাইন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রায়ই ‘অসত্য কথা’ বলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রোববার জাতীয় সংসদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে সত্য নয়। তার কথার কোনো ভিত্তি নেই। ইতিহাসও তার সাক্ষ্য দেয় না। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ...
ঢাকা উত্তরে ২০ সেপ্টেম্বর থেকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
রাজধানীর ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ অভিযান। আজ সোমবার রাজধানীর উত্তরায় ড্রেনেজ পাইপলাইন সম্প্রসারণ ও ফুটপাত প্রশস্তকরণ কার্যক্রমের উদ্বোধনকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ উচ্ছেদ অভিযানের ঘোষণা দেন। উত্তরা থেকে শুরু হয়ে ডিএনসিসির আওতাধীন প্রতিটি এলাকায় অভিযান চলবে বলে জানান তিনি। ফুটপাত দখলমুক্ত করতে নগরবাসীর ...
স্মার্টফোনে ডলারে জুয়া খেলছেন রিকশাচালক, রাজমিস্ত্রিরা!
দেশজনতা অনলাইন : রাসেল (ছদ্মনাম)। পেশায় রিকশাচালক। পড়াশোনা না করলেও অনায়াসে ব্যবহার করতে পারেন স্মার্টফোন। এটি তার ‘ডলার’ আয়ের উৎস। মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে ক্রিকেট নিয়ে জুয়া খেলেন রাসেল। আর টাকার অংকে নয়, ডলারে হয় লেনদেন। মোহাম্মদপুর নবীনগর এলাকার এই বাসিন্দা ক্রিকেট খেলায় বেশ ভালো বোঝেন। তাই সব ধরনের ক্রিকেট খেলার খোঁজখবর পাওয়া যায় তার কাছে। এমনকি খেলার সময় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর