১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৯

সদ্য সংবাদ

সাত মাসে চাকরিচ্যুত ২৫ হাজার, ৪০ কারখানা বন্ধ

দেশজনতা অনলাইন : কঠিন চ্যালেঞ্জের মুখে এখন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত৷ গত সাত মাসে ২৫ হাজার গার্মেন্ট শ্রমিক চাকরি হারিয়েছেন৷ বন্ধ হয়ে গেছে অন্তত ৪০টি কারখানা৷ খবর ডয়চে ভেলের। তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেছেন, ‘আমরা আর পারছি না৷ প্রতিযোগিতায় টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে৷ গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ হাজার শ্রমিককে ...

কারাগারে চিকিৎসক সংকট কাটবে কবে?

দেশজনতা অনলাইন : সারাদেশে ৬৮টি কারাগারে বন্দির সংখ্যা ৮৮ হাজার ১৪৯ জন। কিন্তু এই বিপুল পরিমাণ কারাবন্দির জন্য চিকিৎসক রয়েছেন মাত্র ৯ জন। গড়ে দশ হাজার বন্দির জন্য চিকিৎসক মাত্র একজন। এই ‘করুণ’ অবস্থা থেকে উত্তরণের জন্য বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করছে কারা অধিদফতর। বছরের পর বছর চাহিদার কথা জানানোর পরও চিকিৎসক সংকট দূর হচ্ছে না। ...

প্রতিহিংসাটা অত্যন্ত গভীরে: প্রধানমন্ত্রীকে ফখরুলের জবাব

দেশজনতা অনলাইন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনের গভীরে প্রতিহিংসা রয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেই প্রতিহিংসার কারণেই তার দলের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বলে দাবি তার। বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। আগের দিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের রেশ ধরে এই প্রশ্নটি রাখেন তিনি। বিএনপির সংসদ ...

খালেদার মুক্তি: ১২ দিন ধরে মানববন্ধনের ঘোষণা

দেশজনতা অনলাইন : দুর্নীতির দুই মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা ১২ দিন মানববন্ধন করবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ১৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পালিত হবে কর্মসূচিগুলো। তবে মাঝে কেবল ২৩ সেপ্টেম্বর কোনো কর্মসূচি নেই। ঘোষণা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মৎস্যজীবী দল, পরদিন মুক্তিযোদ্ধা দল, ১৭ সেপ্টেম্বর তাঁতী দল, তার পরদিন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স- বাংলাদেশের (এইবি), ...

সাগরে তিন নম্বর সংকেত, বৃষ্টির সম্ভাবনা

বায়ু চাপের আধিক্যের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। এ কারণে বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে এ সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, ‘কোনও নিম্নচাপ বা লঘুচাপ নেই। বায়ু চাপের আধিক্যের কারণে বন্দরে দমকা হাওয়া বইছে। এ কারণে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই ...

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল আগামী সপ্তাহে

 দেশজনতা অনলাইন : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহের যেকোনো দিন প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, ‘ফলাফল প্রকাশের কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে। সব কাজ শেষে আগামী সপ্তাহের যেকোনো দিন এ ফলাফল প্রকাশ করা হতে পারে।’ গত বছরের ৩০ ...

চার বছরে ব্যাংকের উদ্বৃত্ত তারল্য অর্ধেকে নেমেছে

ব্যাংক খাতে তারল্যের ওপর এখন ভয়াবহ চাপ। এই চাপ সামলাতে  ধারের সংস্কৃতিতে যেতে বাধ্য হচ্ছে ব্যাংকগুলো। এক ব্যাংক অন্য ব্যাংক থেকে বা কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায়ই ধার করে চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত চার বছরে ব্যাংক খাতের উদ্বৃত্ত তারল্য অর্ধেকে নেমে এসেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের জুন শেষে ব্যাংক খাতে মোট ...

১১০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি, তিন নাবিক নিখোঁজ

চট্টগ্রাম : মাদার ভেসেল থেকে ১১০০ টন কয়লা নিয়ে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের দিকে যাওয়ার সময় এমভি হীরা পর্বত-৮ নামের একটি লাইটার জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। আজ বৃহস্পতিবার (১২ জাহাজ) সকাল ১০টার দিকে সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে উত্তাল ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় তিন নাবিক নিখোঁজ রয়েছেন।বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির উপসচিব আতাউল কবির তালুকদার রঞ্জু। ...

তৈরি হচ্ছে ‘কারাবন্দি ডাটাবেজ’

কারাবন্দিদের বিস্তারিত তথ্য নিয়ে তৈরি হচ্ছে ‘কারাবন্দি ডাটাবেজ’। এই ডাটাবেজে থাকবে তাদের মামলার তথ্য। পাশাপাশি তারা কত দিন   ও কতবার জেল খেটেছেন—সেই তথ্যসহ কারাবন্দিদের স্থায়ী-অস্থায়ী ঠিকানাও থাকবে। এই ডাটাবেজকে পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্রের সার্ভার, বিমানবন্দর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সঙ্গেও যুক্ত করা হবে। এতে অপরাধীদের যেমন শনাক্ত করা সহজ হবে, তেমনি জামিনে বেরিয়ে পালিয়ে যাওয়ার পথও বন্ধ হবে। আগামী সপ্তাহে এই ...

ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে: ওসি প্রত্যাহার, এসআই সাময়িক বরখাস্ত

পাবনা প্রতিনিধি : পাবনায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলা গৃহবধূকে থানায় ডেকে এনে অভিযুক্ত ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনার সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। এ কারণে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হককে প্রত্যাহার এবং এসআই একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।বুধবার (১১ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন ...