১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

সদ্য সংবাদ

স্বামীকে কীটনাশক ট্যাবলেট খাইয়ে হত্যা!

কুমিল্লা প্রতিনধিঃ কুমিল্লার মুরাদনগরে যৌন উত্তেজক বলে কীটনাশক ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা করেছে এক নববধূ। ওই নববধূর নাম একা রানী দাস। প্রেমিকের পরিকল্পনায় সে স্বামী অনিক লাল দাসকে হত্যা করে। মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত অনিক লাল দাস (২৩) জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামের মানিক লাল দাসের ছেলে। বুধবার নিহতের বাবা বাদী হয়ে নববধূ, তার পিতা ও ...

পরিবেশ দূষণের দায়ে শিগগিরই ডিএনসিসিকে জরিমানা

দেশজনতা অনলাইনঃ আমিনবাজার বর্জ্য ডাম্পিং স্টেশনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) সর্বোচ্চ জরিমানা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শনিবার (১৪ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সুপারিশ করায় এর সঙ্গে একমত পোষণ করে শিগগিরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এই তথ্য জানান। প্রসঙ্গত, আমিনবাজারে ডিএনসিসির ...

রোহিঙ্গাদের জন্য ভুয়া কাগজপত্র: জড়িত ডিএনসিসি কর্মকর্তারাও

রোহিঙ্গাদের জন্য নাগরিক পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ তৈরি চক্রের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিবন্ধন বিভাগের (ডিএনসিসি) কয়েকজন কর্মকর্তা জড়িত রয়েছে বলে তথ্য পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এই চক্রের ছয় সদস্যকে আটকের পর তারা র‌্যাবকে এ তথ্য দিয়েছে। র‌্যাব জানায়, বুধবার সিদ্ধিরগঞ্জের পাসপোর্ট অফিসের সমানের একটি কম্পিউটার দোকান থেকে চক্রের ছয় ...

শাকিব খানের জন্য ‘রোলস রয়েলস’ গাড়ি!

দেশজনতা অনলাইনঃ রোলস রয়েলস ফ্যান্টম। বিলাসবহুল গাড়ি! হলিউড চলচ্চিত্রে প্রায় এটি হাজির হয়। যার দাম প্রায় সাড়ে চার লাখ ডলার। বাংলাদেশে ব্যবহার করতে গেলে এর খরচ গিয়ে দাঁড়ায় প্রায় ৮ কোটি টাকা। এবার এটা রাখা হচ্ছে শাকিব খানের জন্য! শাকিব খানের নতুন চলচ্চিত্রে এটি ব্যবহার করা হবে। এটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। এদিকে সম্প্রতি দুবাই গিয়েছিলেন শাকিব খান ও পরিচালক ...

রংপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা

দেশজনতা অনলাইনঃ রংপুরের পীরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের পর গলায় ওড়না পেচিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার (১৪ আগস্ট) সকালে পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, চন্ডিপুর গ্রামের হিরু মিয়ার মেয়ে স্থানীয় চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকালে ...

বাংলাদেশের যুবাদের বোলিং তাণ্ডবে ১০৬ রানে শেষ ভারত

ক্রীড়া ডেস্কঃ ৬-২-৮-৩, এটা শামীম হোসেনের বোলিং ফিগার। এই স্পিনারের সঙ্গে অন্য বোলাররাও জ্বলে ওঠায় যুব এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের বোলিং তাণ্ডবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ৩২.৪ ওভারে অলআউট হয়েছে মাত্র ১০৬ রানে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের ফাইনালে ভারত টস জিতে ব্যাটিংয়ে নেমেই পড়ে বিপদে। মাত্র ৮ রানে তারা হারায় ৩ উইকেট। তানজীম হাসান সাকিব ও মৃত্যুঞ্জয় ...

মিনিস্টার কারখানায় ফ্রিজ-টিভি পুড়ে শত কোটি টাকার ক্ষতি, দাবি মালিকপক্ষের

দেশজনতা অনলাইনঃ গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ান ইলেকট্রনিক্সের সহযোগী প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান রাজ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগুনে কারখানার ভেতরে থাকা বিভিন্ন ধরনের ফ্রিজ, এলইডি টিভিসহ অন্যান্য দামি মালামাল পুড়ে গেছে। আব্দুর রাজ্জাক খান ...

বিশ্বে প্রথমবার ম্যালেরিয়ার টিকা

বিশ্বে প্রথমবারের মতো শিশুদের টিকাদান কর্মসূচিতে ম্যালেরিয়ার টিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ম্যালেরিয়ার টিকা প্রকল্পের তৃতীয় দেশ কেনিয়া। আফ্রিকার দেশ ঘানা ও মালাউতে চলতি বছরের শুরুতে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। বিবিসি জানায়, শুক্রবার কেনিয়ার কিসুমু, কাকামেগা ও মোম্বাসায় ম্যালেরিয়ার টিকার প্রথম চালান পাঠানো হয়েছে। এ টিকা মশাবাহী রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় এনে দেবে বলে আশা বিজ্ঞানীদের। আশা ...

সৌদির দুটি তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের প্রধান দুটি তেল স্থাপনায় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আরামকোর দুই স্থাপনায় এই হামলায় ঘটনা ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। হামলার শিকার হওয়া দুই তেলক্ষেত্রের একটি হলো তেল প্রক্রিয়াজাতকরণ প্লান্ট আবকাই এবং অন্যটি হলো খুরাইস তেলক্ষেত্র। হামলার ...

হন্ডুরাসের আকাশ থেকে মাছবৃষ্টি!

আন্তর্জাতিক ডেস্ক :আকাশ থেকে বৃষ্টি, তুলোর মতো বরফ পড়া দেখা যায়। মাঝে মাঝে শিলাবৃষ্টিসহ উল্কাবৃষ্টিও দেখা যায়। কিন্তু এবার দেখা গেল আকাশ থেকে মাছ বৃষ্টি হচ্ছে। আর প্রতি বছর হন্ডুরাসে এ ‘মাছ বৃষ্টি’ হয়। প্রতি বছরের মে থেকে জুলাই মাসের মধ্যে হন্ডুরাসের বিভিন্ন স্থানে ‘মাছ বৃষ্টি’ হয়। স্থানীয়রা এ বৃষ্টির নাম দিয়েছে ‘জুভিয়া দে পেতেস’। স্প্যানিশ এই শব্দটির অর্থ হল ...