১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৮

সদ্য সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আজ পহেলা জুন পর্দা উঠছে ক্রিকেটের অন্যতম বড় আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির।  উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর এই ম্যাচকে ঘিরে ইংলিশ মিডিয়ায় চলছে নানা আলোচনা ও তর্ক-বিতর্ক। ইংলিশ মিডিয়াতে দেয়া দেশটির ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সামনে একটি কলার খোসা অপেক্ষা করছে।’ এর যুক্তি হিসেবে গার্ডিয়ানকে টিম উইগমোর বলেন, ‘এটা হচ্ছে ...

মার্কিন হামলায় ‘আমাকের’ প্রতিষ্ঠাতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল জোরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের মুখপাত্র আমাকের প্রতিষ্ঠাতা নিহত হয়েছে বলে জানিয়েছে ডেইলি সাবাহ। বুধবার এক ফেইসবুক পোস্টে তার ভাই এ কথা জানিয়েছে। তবে আমাকের প্রতিষ্ঠাতা রাইয়ান মেশাল যিনি বরা কাদেক নামেও পরিচিতি তিনি নিহত হয়েছে কি না তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাৎক্ষণিকভাবে ...

বোমার হামলার হুমকিতে মালয়েশীয় বিমান অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশীয় এয়ারলাইন্সের একটি বিমানে যাত্রীর বোমা হামলার হুমকিতে জরুরি ভাবে বিমানটি যাত্রাস্থলে অবতরণ করে। বুধবার বিমানটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রার ১৪ মিনিটের মধ্যেই এক যাত্রী বোমা হামলার জন্য বিমানটির ককপিটে প্রবেশের চেষ্টা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ‘সন্দেহভাজন ওই ব্যক্তি শ্রীলংকার নাগরিক এবং সে মাতাল অবস্থায় ছিল। ‘ মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্য ...

প্যারিস জলবায়ু চুক্তির নেতৃত্বে চীন-ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির সিসিলিতে জি-সেভেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরের বিষয়ে জোটভুক্ত ছয়টি দেশ একমত হলেও তাদের সঙ্গে ঐক্য জানাতে অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চেয়েছেন। খবর বিবিসির।  ট্রাম্পের এমন সিদ্ধান্তের কারণে জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আর কার্যকর থাকছে না। এই ইস্যুতে নেতৃত্ব দিতে  প্রস্তুত হচ্ছে চীন ...

ইরানের আকাশসীমায় সৌদি বিমান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশসীমায় একটি সৌদি সামরিক বিমান প্রবেশ করেছিল। তবে তাকে সতর্ক করার পর বিমানটি এই আকাশসীমা থেকে বেরিয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের উদ্ধৃতি দিয়ে ইরানি মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, বিমানটিতে সৌদি আরবের তেল বিশেষজ্ঞরা ছিলেন এবং ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থার সতর্কবার্তা পেয়ে এটি ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। জারিফ বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে ...

তুর্কি সেনাবাহীর হেলিকপ্টার বিধ্বস্তে ১৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি সেনাবাহীর একটি হেলিকপ্টার বিধ্বস্তে ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। জানা যায়, ইরাক সীমান্তের দক্ষিণ-পূর্ব তুরস্কের সিরনাক প্রদেশের সিনোবা বেজ থেকে উড্ডয়নের পরপরই এএস৫৩২ কগার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগের ফলে হেলিকপ্টরটি বিধ্বস্ত হয়েছে। তুরস্কের সিরনাক প্রদেশের গর্ভনর অফিস জানিয়েছে, উড্ডয়নের মাত্র ৩ মিনিটের মাথায় স্থানীয় সময় বুধবার রাতে হেলিকপ্টারটি ...

সিরিয়ায় আইএস ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে রুশ নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ঐতিহাসিক পামিরা শহর পুনরায় দখলের জন্য প্রস্তুত কথিত জঙ্গি সংগঠন আইএসের ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এর আগে আন্তর্জাতিক মিত্র বাহিনী ও আসাদ সরকারের সেনাবাহিনীর কাছে পরাজিত হয়ে নগরটি ছেড়ে পালিয়ে যায় তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পামিরা শহরের পাশে জমায়েত হওয়া আইএস জঙ্গি ও অস্ত্রভাণ্ডার লক্ষ করে বড় ধরণের মিসাইল হামলা চালিয়েছে রুশ নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে ...

সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য উম্মোচন মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে এবার সরাসরি মুখ খুলল নরেন্দ্র মোদি সরকার। তথ্য অধিকার আইনে একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৪৫ সালে জাপানের তাইহোকুর বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। আর আচমকা এই ঘোষণায় শুরু হয়েছে বিতর্ক। কলকাতার বাসিন্দা সায়ক সেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘শাহনাওয়াজ কমিটি, বিচারপতি জি ডি খোসলা কমিশন ও ...

ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বাস শ্রমিককে মারধর করায় ঝালকাঠির ১৪ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। বুধবার রাতে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান এই ঘোষণা দেন।  বাস শ্রমিকরা জানিয়েছেন, বুধবার বিকেলে ঝালকাঠি থেকে একটি বাস যাত্রী নিয়ে স্বরূপকাঠি যাচ্ছিল। পথে এক যাত্রীকে বাসে তুললে ওই বাসের সুপারভাইজার ...

ঠাকুরগাঁও রেকর্ড রুমের সার্ভার প্রায় ২ মাস ধরে বিকল ,ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আওতাধীন রেকর্ড রুমের সার্ভার প্রায় ২ মাস ধরে বিকল রয়েছে। ফলে জমির খতিয়ানের জাবেদার নকল সরবরাহ সম্ভব হচ্ছে না। এতে করে জমি বিক্রিসহ অন্যান্য প্রয়োজনে আবেদন করেও খতিয়ান না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।এর ওপর দীর্ঘ এক মাস কর্তৃপক্ষ কোনো আবেদন নিচ্ছে না। ফলে প্রতিদিন গ্রাম থেকে আসা শত শত মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।ঠাকুরগাঁও ...