১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৪

সদ্য সংবাদ

মওদুদকে দেখতে গেলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে গুলশানের উচ্ছেদ হওয়া বাড়ির সামনে গেলেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় ইফতারের পর সেখানে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন।  আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর  গতকাল দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাড়িটি নিয়ন্ত্রণে নেওয়ার কার্যক্রম শুরু করে। বাড়িটি নিয়ন্ত্রণে নিতে রাজউকের ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে কাজ শুরু হয়। এ সময় বাড়িটি ঘিরে ...

সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক অডিট রিপোর্ট পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি ...

জমি সংক্রান্ত বিরোধে ভাইকে খুন করল ভাই

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল (৩০) হাতে তারই চাচাতো ভাই মো. কাউছার (২৫) খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে খাসকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. শৈবাল বসাক জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত আধাঘণ্টা আগে কাউসার মারা গেছেন। তার বুকে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে।  মুন্সীগঞ্জ ...

ট্রাম্পের ফোনালাপ কাতারের আমীরের সাথে

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার বিকেলে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেন। তিনি কাতারের আমীরের সাথে বর্তমান সংকট নিয়ে কথা বলতে ইচ্ছুক বলে জানান। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবসহ উপসাগরীয় রাষ্ট্রসমূহের সাথে কাতারের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে কাতারের নেতার সাথে ফোনে কথা বলেন।মঙ্গলবার সন্ধ্যায় কিং সালমান ...

না ফেরার দেশে চলে গেলেন ভাষাসৈনিক আব্দুর রশিদ ফকির

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির ভাষা আন্দোলনের অংশীদার ও প্রবীণ  ভাষা সৈনিক আব্দুর রশিদ ফকির আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।  বুধবার বিকেল ৩টার দিকে শহরতলীর বিকনা এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৪ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। তার ...

বাবাকে হতবাক করে দিল জুনিয়র রোনালদো!

স্পোর্টস ডেস্ক: কথায় বলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া.. সেই কথাই একেবারে আক্ষরিক অর্থে প্রমাণ করে ছাড়লেন জুনিয়র রোনালদো। অসাধারণ দক্ষতায় গোল করে তাক লাগিয়ে দিল জুনিয়র। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর শনিবার রাতে মিলেনিয়াম স্টেডিয়াম তখন রোনালদো রোনালদো রব। খেলা শেষে তখন পরিবারের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন সিআরসেভেন। বান্ধবী জর্জিনা রড্রিগেজ, ভাই হুগো অ্যাভেইরো এবং ...

আলমডাঙ্গায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাঠে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিওরবিলা গ্রামের ওল্টু (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওল্টু ছিলেন এলাকার সন্ত্রাসী গ্যাং গ্রুপের নেতা।  জানা যায়, গোপন খবরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ র‌্যাব আঞ্চলিক কার্যালয়ের একটি দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রত্যন্ত পল্লী খাসকররা মাঠে অবস্থান নেয়। ...

জাহাজ বিধ্বংসী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ভূমি থেকে সাগরে জাহাজে আঘাত হানতে সক্ষম একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ভোরে উত্তর কোরিয়ার উপসাগরীয় শহর উনসান থেকে স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপসাগরে নিক্ষেপ করা হয়।ভূমি থেকে নিক্ষেপের পর এটি ২০০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর বিবিসি ও আলজাজিরার।  জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু ...

উরুগুয়েকে গুড়িয়ে দিল ৩-০ গোলে ইতালি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালির সামনে কোন প্রতিরোধই গড়তে পারল না উরুগুয়ে। ৩-০ গোলে উরুগুয়েকে গুড়িয়ে দিয়েছে জামপিয়েরো ভেনতুরার দল। বুধবার রাতে ফ্রান্সের নিসে ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেয়ে বসে উরুগুয়ে। লরেঞ্জো ইনসিনিয়ের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়েছিলেন আন্দ্রেয়া বেলোত্তি। বল তার নিয়ন্ত্রণে ছিল না; কিন্তু সেটাই বিপদমুক্ত করতে গিয়ে জোরালো শটে নিজেদের জালে পাঠিয়ে ...

নিউজিল্যান্ডের বিপক্ষে কী পরিকল্পনা করছেন টাইগাররা?

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির সমীকরণগুলো ক্রমেই কঠিন হয়ে ওঠছে। বৃষ্টির বাগড়ায় একের এক ম্যাচের ফল পাল্টে যাচ্ছে। একমাত্র ইংল্যান্ড ছাড়া এখনো সেমিফাইনাল নিশ্চিত করতে পারে নাই কোন দল। এ গ্রুপে প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের জয়ে একতরফাভাবে কিছুই বলা যাচ্ছে না। আর বি গ্রুপে নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট ভক্তরা। আর মাশরাফিরাও জয় ছাড়া কিছু ভাবছেন না। আর তাই কার্ডিফে একযুগ ...