১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৭

সদ্য সংবাদ

বজ্রপাতে স্কুল ছাত্রসহ চার যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: সাভারে বজ্রপাতে পৃথক স্থানে দুই স্কুল ছাত্রসহ চারজন নিহত হয়েছে। আজ দুপুরে সাভারের হেমায়েতপুর ও পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, হেমায়েতপুর এলাকার স্কুল ছাত্র নাহিদ (১৬), শাহপরান (১৮) ও নামা গেন্ডা এলাকার আসাদুল (৩৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই হেমায়েতপুর এলাকার ...

জনগণ ক্ষমতাসীনদের আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জনগণ ক্ষমতাসীনদের কখনোই পূরণ হতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আব্দুল গফুর রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপি মহাসচিব ...

ভোট না হওয়ায় ভালো, শেখ হাসিনা আরও ১০ বছর ক্ষমতায় থাকুক

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য খোরশেদ আরা হক বলেছেন, দেশে ভোট হলে মানুষের জানমালের ক্ষতি হয়, সংঘাত বাড়ে, তাই দেশে ভোট না হওয়ায় ভালো। আমি চাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ১০ বছর ক্ষমতায় থাকুক। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। খোরশেদ আরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ ...

এত গরমে এসি থাকলেও তা নিয়ে নাটক হয়

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ইফতার মাহফিলে বলেছেন, সারাদিন আদালতে গরমে কেটেছে। ‘আমার গলা ঠিক নেই। ওরা এসি থাকলেও এসি চালায় না। রিমোট কন্ট্রোলার লুকিয়ে রাখে। একবার বলে এসির রিমোট এখানে, আর একবার বলে ওখানে। ‘এত রুম, একটা রুমেও এসি চলে না। গরমে অস্থির। এসির রিমোট লুকিয়ে রেখেছে।’ বলেন খালেদা জিয়া। অসুস্থ বলে ...

ইলিয়াস কাঞ্চন অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ। তিনি জানান, বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইলিয়াস কাঞ্চন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্ভবত, তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। দৈনিক দেশজনতা /এমএম

আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই, জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এ বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা শেষে পাস করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের মদনমোহন কলেজের সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরো বলেন, ব্যবসায় ১৫ শতাংশ ভ্যাট বাস্তবায়ন এই বছর থেকেই ...

জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ জুন) ভোরে উপজেলার বিজয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মাতাতো ভাই নজরুল ও ফুফাতো ভাই ময়েজ উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে নজরুল ঘর তৈরি করতে গেলে দুইপক্ষের মধ্যে ...

সূচক ও লেনদেন কমেছে ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকে ছিল মিশ্র প্রবণতা। তবে আজ বৃহস্পতিবার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ৫০ কোটি ২১ লাখ টাকা ...

ফিতরা জনপ্রতি ৬৫ টাকা

ধর্ম ডেস্ক : গতবছরের মত এবারও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয় বলে বায়তুল মোকাররমের ইমাম মোহাম্মদ মিজানুর রহমান জানান।১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ ...

প্রকাশিত হয়েছে অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস

শিল্প-সাহিত্য ডেস্ক: ভারতীয় ঔপন্যাসিক অরুন্ধতী রায় এর অপেক্ষমাণ দ্বিতীয় উপন্যাস মঙ্গলবার বিকেলে বাজারে আসে। তার পুরস্কারপ্রাপ্ত প্রথম বই ‘দ্য গড অব স্মল থিংস’ পুরস্কৃত হওয়ার পর থেকে তিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন এবং স্পষ্টভাষী হিসেবে ভারতীয় মিডিয়ায় নিজের কর্মজীবন শুরু করেন। তিনিই প্রথম ভারতীয় যিনি ১৯৯৭ সালে মর্যাদাপূর্ণ বুকর পুরস্কার লাভ করেন। বইটির প্রায় ৪ মিলিয়ন কপি বিক্রি হয় এবং ...