১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৮

সদ্য সংবাদ

নোয়াখালীতে ইয়াবা ব্যবসায়ী আটক ৩

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে আনোয়ার হোসেন জিলানী(৩০), চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে আবু নাঈম টানশেন (৩৮) এবং চরপাবর্তী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নূর নবীর ...

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ৬২ লাখ টাকার চেক প্রতারণা মামলা

নিজস্ব প্রতিবেদক: বরিশালের ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে ৬২ লাখ ৩৭ হাজার টাকা চেক প্রতারণার মামলা করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদ হোসেন বাদী হয়ে চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেন। নাহিদ কাশিপুর ইছাকাঠির মৃত সিরাজুল হকের ছেলে। মামলার এজাহার সূত্র ...

সেই অন্তঃসত্ত্বা নারী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের বাইশপুকুর কোলনঝাড় গ্রামে গরু চুরির অপবাদ দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধু শেফালী বেগমকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অপহৃত গৃহবধু বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি রয়েছেন। অন্তঃসত্ত্বার এখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার পেটের অপরিণত শিশুটি এখন তার ভাগ্যেরর উপর রয়েছে বলে চিকিৎসকগণ জানিয়েছেন। জানা যায়, গত বৃহস্পতিবার ...

শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে চারুকলায়

শিল্প–সাহিত্য ডেস্ক: তরুণ শিল্পীদের সাহসী শিল্প উচ্চারণ ফুটে উঠেছে চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হওয়া শিক্ষার্থীদের বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনীতে। ক্যানভাসে শিল্পীদের নতুন ভাবনা ও প্রকাশভঙ্গি হূদয়কে আন্দোলিত করে। তরুণ শিক্ষার্থীদের এই রকম সাহসী শিল্পকর্ম নিয়ে গতকাল সোমবার শুরু হয়েছে চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক প্রদর্শনী। ড্রইং, তেলরং, জলরংসহ নানা মাধ্যমে চারু শিক্ষার্থীদের সৃজিত শিল্পকর্ম শোভা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ...

ভিসা জটিলতায় আরো ৩ হজ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরো তিনটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ২১টি। এই মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের, বাকি চারটি সৌদি এয়ারলাইন্সের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শাকিল মেরাজ বলেন, ‘ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে ...

মালয়েশিয়ায় পুলিশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৪০০

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় সোমবার এক সন্ত্রাসবিরোধী অভিযানে চারশও বেশি মানুষকে আটক করা হয়েছে।  রাজধানী কুয়ালামপুরে বেশ কয়েকটি অভিযানে আটককৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আগত বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসির সংবাদ। জাল পাসপোর্ট এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের নকল কাগজপত্র  তৈরির মেশিনসহ জব্দ করা হয়েছে এ অভিযানে। দক্ষিণপূর্ব এশিয়ান গেমস শুরু হওয়ার সপ্তাহখানেক আগে শহরটিতে নিরাপত্তা বৃদ্ধিতে আইন শৃংখলা বাহিনী ...

বার্সেলোনা জিতে নিল গাম্পার ট্রফি

স্পোর্টস ডেস্ক: নেইমার ক্লাব ছেড়ে যাওয়ার পর এটিই ছিল বার্সেলোনার প্রথম ম্যাচ। যদি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বদলি হয়ে থাকেন জেরার্ড ডেলোফেউ, তাহলে বার্সেলোনাকে সন্তুষ্ট করার জন্য সব কিছুই করলেন প্রাক্তন এভারটন উইঙ্গার। নিজে করলেন একটি গোল, সতীর্থদের দিয়ে করালেন দুটি। গোল পেলেন লিওনেল মেসি আর লুইস সুয়ারেজও। তাতে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসকে ৫-০ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতে নিল আর্নেস্তো ভালভার্দের ...

পেঁয়াজের বাজারে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত ঈদুল আজহা সামনে রেখে বানোয়াট অজুহাতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। ঈদুল আজহা হবে চাঁদ দেখা সাপেক্ষে ১ বা ২ সেপ্টেম্বর। সেদিকে লক্ষ রেখেই আগেভাগে বাজারে দাম বাড়ানো হচ্ছে সরকারি মনিটরিং ব্যবস্থা না থাকার সুযোগে। ...

কিমকে শিক্ষা দিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। আর কিমের এই বেপরোয়া মনোভাবের জন্য তাকে উচিৎ শিক্ষা দিতে এবার ঐক্যবদ্ধ হচ্ছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলরসন জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে জাতিসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত একথাই যেন ফের একবার প্রমাণ করে দেয়। উত্তর কোরিয়া সমাধানের ...

সাংবাদিকদিকরা পাচ্ছেন আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক: অপরাধ বা আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন যেমন-জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, কমিউনিটি পুলিশিং, লোমহর্ষক বা চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন ইত্যাদি প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ক্রাইম রিপোর্টার বা সাংবাদিক বা ফটোজার্নালিস্টদের ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশে এই প্রথম বাংলাদেশ পুলিশ IGP’s Media Award প্রবর্তন করেছে। তিন ক্যাটাগরিতে দেয়া হবে আইজিপি অ্যাওয়ার্ড : ১. জাতীয় দৈনিক সংবাদপত্র : জাতীয় দৈনিক সংবাদপত্র (বাংলা ও ইংরেজি) প্রকাশিত ...