দেশজনতা অনলাইন : যেসব রাস্তায় জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ নেই, সেসব জায়গায় ট্রাফিক বিভাগের সদস্যরা রাস্তা পার করে দেবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমশিনার শফিকুল ইসলাম। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সড়ক আইন ২০১৮ এর প্রয়োগ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পথচারীরা জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ দিয়ে পার না হলে নতুন ...
সদ্য সংবাদ
সাদেক হোসেন খোকা আর নেই
দেশজনতা অনলাইন : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। শায়রুল কবির খান জানান, কিডনির ক্যানসারে আক্রান্ত ছিলেন ...
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজে আসেনি সরকারের কোনও উদ্যোগ
পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতি কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। তবে খুচরা বাজারে এর কোনও প্রভাব পড়ছে না। রবিবারও (৩ নভেম্বর) রাজধানীর খুচরা বাজারে ১৩০ থেকে ১৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। কয়েকদিনের মধ্যেই খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনও উদ্যোগই এবার ...
‘এই ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম’
বিনোদন ডেস্ক : কলকাতায় সম্মানিত হলেন বাংলাদেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গত ১ নভেম্বর কলকাতার কামালগাজি নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে ‘বিজয়া সম্মিলনী ২০১৯’ অনুষ্ঠিত হয়। এতে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে আঁখি আলমগীরকে সম্মানিত করেন আয়োজকরা। সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত আঁখি আলমগীর। তার ভাষায়, ‘এটি দুই দেশের বন্ধনের অসাধারণ একটি মুহূর্ত ছিল। এই ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম।’ ৩০ হাজারেরও বেশি দর্শকের ...
ওই কষ্ট কোনোদিনও ভুলবেন না মুশফিক
ক্রীড়া প্রতিবেদক : ৩ বছর ৭ মাস ১০ দিন। বেঙ্গালুরু টু দিল্লি। দীর্ঘ এ সময়ের ব্যবধানে মুশফিকুর রহিম কতোটা পরিণত হয়েছেন তা বোঝা গেল রোববার রাতে। হাতের মুঠোয় থাকা ম্যাচ কিভাবে হারতে হয় তিন বছর আগে তা করে দেখিয়েছেন বেঙ্গালুরুতে। দিল্লিতে গতকাল প্রায় কঠিনতম ম্যাচ জিতিয়েছেন অনায়াসে। দুই ম্যাচের পার্থক্য কোথায়? কেন সেদিন হেরেছিল বাংলাদেশ? আবার কেন গতকাল জিতল বাংলাদেশ? ...
গাছ কাটতে গিয়ে মা-ছেলেসহ নিহত ৩
বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে গাছ কাটতে গিয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- দেলোয়ার হাওলাদার, (৭০) হামিদা বেগম (৬০) ও তার ছেলে রাসেল (১৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে দেলোয়ার হাওলাদার তার বাড়ির সামনের বাগানে একটি সুপারি গাছ কাটতে যান। এসময় গাছটি বিদ্যুতের লাইনের ওপর পরে বিদ্যুতায়িত ...
অল্পের জন্য বেঁচে গেলেন জাতীয় দলের ফুটবলাররা
ক্রীড়া ডেস্ক : অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলোয়াড়রা। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে খেলতে শাহজালাল বিমানবন্দর থেকে ওমানের উদ্দেশে যাওয়ার সময় বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে ত্রুটি দেখা দেয়। এক ঘন্টা পর বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে অল্পে প্রাণ রক্ষা পান লাল সবুজের প্রতিনিধি দলটি। বাংলাদেশ দলের ...
ছাত্রদলের বিবাহিত নেতাদের অনশন ভাঙালেন মির্জা ফখরুল ইসলাম
ছাত্রদলের সদ্যবিদায়ী কমিটির বিবাহিত নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবাহিত ছাত্রদলের নেতাদের পানি খাওয়ান তিনি। অনশনকারীদের দাবি অনুযায়ী, বিবাহিত ছাত্রনেতাদের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে রাখার আশ্বাসও দিয়েছে তিনি। গত ৩০ অক্টোবর থেকে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদের জন্য আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন সংগঠনটির সদ্যবিদায়ী কমিটির ...
ট্রাভেল পারমিট আবেদনে সহায়তা পাবে খোকার পরিবার: শাহরিয়ার
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পরিবারকে দেশে আসার জন্য ট্রাভেল পারমিটের আবেদনের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। খোকা এবং তার স্ত্রীর কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। তাই ট্রাভেল পারমিটই একমাত্র ব্যবস্থা বলে জানান প্রতিমন্ত্রী। সেক্ষেত্রে খোকার পরিবার আবেদন করলে নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আমাদের নিউইয়র্কের কনসুলেটে ...
জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে ভোট
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে একই দিনে ভোট করতে চায় নির্বাচন কমিশন (ইসি। এই দুই সিটিতে আগামী জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোট হতে পারে। আর চলতি মাসের ১৮ তারিখের পর যে কোনও দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। রবিবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে প্রধান নির্বাচন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর