১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

সদ্য সংবাদ

বেনাপোলে সোনার বারসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১৮ পিস সোনার বারসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। তার নাম শ্রবন বিশ্বাস। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা এসব সোনার ওজন ২ কেজি একশ গ্রাম। বেনাপোলে এই নিয়ে গত ১০ দিনে ৬৩ পিস সোনার বার জব্দ করা হলো। শ্রবন বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উওর-চব্বিশ পরগনা জেলার ...

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে অহরহ মেধাবী শিক্ষার্থীর সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক: প্রতিযোগিতামূলক সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে অহরহ। ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা কর্মজীবন শুরু করছেন অনেকেই। অন্যদিকে সর্বনাশ ঘটেছে প্রকৃত মেধাবীদের। চলতি বছর এসএসসি, এইচএসসি, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, নার্স নিয়োগসহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। সামনে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসরোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ...

অর্থের লোভে ডুবিয়ে দেওয়া হয় রোহিঙ্গা বোঝাই নৌকা!

 নিজস্ব প্রতিবেদক: থেমে নেই রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা। জীবন বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসার পথেই অনেক রোহিঙ্গা মারা পড়ছেন। প্রায়ই ঘটছে নৌকাডুবির ঘটনা। এসব ঘটনায় জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গা, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ভয়ঙ্কর তথ্য। তারা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রী বহন ছাড়াও অর্থের লোভে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবিয়ে দেওয়া ...

রাজধানীসহ সারা দেশে গ্যাসের সংকট চলছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস কম পাওয়ায় রাজধানীসহ সারা দেশে গ্যাসের সংকট চলছে। বাড়িতে চুলা জ্বলছে টিম টিম করে। সকাল ৮টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বেশিরভাগ আবাসিক এলাকায় গ্যাসের চাপ থাকে না। গ্যাস সংকটে গাজীপুরের শফিপুর, কোনাবাড়ীসহ আশপাশের এলাকার অধিকাংশ শিল্পকারখানা দিনে বন্ধ রাখতে হচ্ছে। আস্তে আস্তে এ সংকট সারা দেশে ছড়িয়ে পড়ছে। এক মাস ধরে গাজীপুর ...

প্রধান বিচারপতি ফিরে এসে কাজে যোগ দিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, ‘চিকিৎসার পর সুস্থ হয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যখনই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হবেন, তখনই নিতে পারবেন। এ বিষয়ে আমি নিশ্চিত। তিনি যদি কাল সকালে আবার দায়িত্ব নিতে চান আমার ধারণা, তাতে কোনও সমস্যা হবে না।’ সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এসব ...

আইনি লড়াই ও রাজনৈতিক কর্মসূচিতে নজর দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: তিন মাস পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতির এই সময়ে রাজনৈতিক অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বিশেষ করে ষোড়শ সংশোধনী রায় বাতিলের পটভূমিতে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। নানা গুজবে একটি গুমোট অবস্থারও সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে, দেশে ...

ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন কাকা

স্পোর্টস ডেস্ক: আগেই ঘোষণা দিয়েছিলেন ওরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না। তাই এমএলএসে কলম্বাস ক্রিউ-য়ের বিপক্ষে ম্যাচটি ছিলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর ওই হার দিয়েই দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন কাকা। নিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন হয়ে পড়েন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। মাঠের খেলাতে অবশ্য তার কোনো ছাপ পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে ...

আবদুল মালেক উকিলের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩০ তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তাঁর জন্মস্থান নোয়াখালীতে এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকালে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মরহুমের ...

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ,আহত ৩

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের পুরানপৈল বাইপাস পাকরতলী এলাকায় একটি বালুভর্তি ট্রাক্টর ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুরানাপৈল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আক্কাস আলী (৫৩) ও একই এলাকার সোলায়মানের স্ত্রী আছিয়া বেগম (৫০)। আহতরা হলেন- পুরানাপৈল এলাকার রমনি নাথের ছেলে প্রেম লাল, আব্দুল প্রামানিকের ...

কৃষকের ১০ টাকার ব্যাংক হিসাবে ২৬৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় দশ টাকার কৃষকদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ৯০ হাজার ৬৪টি। এ সব হিসাবে জমা হয়েছে ২৬৪ কোটি ১৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক (জুন-১৭) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত জুন পর্যন্ত কৃষকদের হিসাবের ২৩ হাজার ৩৭৩টির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার তহবিল থেকে ৫৩ ...