১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৩

সদ্য সংবাদ

মমতা ব্যানার্জিকে ডিলিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ১১ জানুয়ারি নজরুল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাকে এই সম্মাননা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাজসেবা, সাহিত্য ও শিল্প ক্ষেত্রে অবদানের জন্য সিন্ডিকেটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে সম্মানসূচক ডিলিট দেওয়ার প্রস্তাব করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সদস্য সুবীরেশ ভট্টাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যও। তাকে সমর্থন করেন রামকৃষ্ণ মিশনের বিএড ...

বিশ্বমানের ডাই-মোল্ড তৈরি করছে ওয়ালটন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য তৈরিতে ব্যবহৃত ডাই-মোল্ড দেশেই তৈরি করছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ওয়ালটনের নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং শিল্পের এ কাঁচামাল তৈরি করে বছরে তাদের সাশ্রয় হচ্ছে শতাধিক কোটি টাকার বৈদেশিক মুদ্রা। নিজেদের চাহিদা মিটিয়ে তা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের পাশাপাশি রপ্তানিতেও সক্ষম তারা। ওয়ালটন ২০০৭ সাল থেকে উচ্চ মানসম্পন্ন ...

সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল পাই সু নিহত হয়েছেন । একইসঙ্গে তার স্ত্রী নাইওসহ তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৭ অক্টোবর) ঝাড়খণ্ডের গিরিধি জেলায় একটি ট্রাকের সঙ্গে কনসাল জেনারেলের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। ন্যাশনাল হাইওয়ে-২ এ সকাল সাড়ে ১০টার দিকে রাচি থেকে ১৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর ...

তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে ধর্ষণের মামলা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধর্ষণের অভিযোগে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে গত সোমবার আদালতে মামলা করেছেন এক নারী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ আবু আহসান হাবীব তা আমলে নিয়ে বিচারিক তদন্তের জন্য মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠিয়েছেন। মামলার আসামিরা হলেন নাসিরনগরের চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক কাজী মাহফুজুল হাসান সিদ্দিকী, নাসিরনগর থানার উপপরিদর্শক সাধান কান্তি চৌধুরী ...

নিকারাগুয়ায় প্রবল বর্ষণ : ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নিকারাগুয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৫ জনের মৃত্যু হয়েছে। এতে বিভিন্ন নদীর বাঁধ ভেঙ্গে গেছে, বহু ঘরবাড়িতে পানি ওঠেছে এবং অনেক সড়ক ও সেতুর ক্ষতি হয়েছে। সরকারি মুখপাত্র রোজারিও মুরিল্লো জানান, এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আরো দু’জন এখনো নিখোঁজ রয়েছে। মৃতদের মধ্যে চারজন খনিশ্রমিক এবং একজন কিশোরী। মুরিলো আরো জানান, বন্যায় ২ হাজার ৭শ’র বেশী ঘরবাড়ি তলিয়ে গেছে এবং ...

সংসদ ভেঙ্গে নির্বাচন না দিলে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটবে: মির্জা আলমগীর।

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বেলা সা‌ড়ে ১১টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ’নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নির্বাচনকালীন ...

সাভারে বাসচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে বাসচাপায় টাইলস কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উলাইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিয়ার রহমান (৪৮) গেন্ডা এলাকার মধুমতী টাইলস কারখানায় কাজ করতেন। জানা গেছে, সকালে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পথে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচ তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৈনিক দেশজনতা /এন ...

লাগামহীনভাবে বেড়েই চলছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে লাগামহীনভাবে বেড়েই চলছে পেঁয়াজের দাম। এক মাসের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। শুক্রবার কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ চৌধুরীপাড়া এবং খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। আগে ভারত থেকে যে দামে পেঁয়াজ আমদানি করা যেতো, এখন সেই পেঁয়াজ আমদানি করতে ...

এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক: রেকর্ড পারিশ্রমিকে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নিজে গোল করে, সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলকে এনে দিচ্ছেন দুর্দান্ত সব জয়। তবে গত রোববার মার্শেইর বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন এই তারকা। ফলে লিগ ওয়ানের ম্যাচে আজ (শুক্রবার) নিসের বিপক্ষে ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের। পিএসজির মাঠে শুক্রবার বাংলাদেশ সময় ...

ব্রা‏হ্মণবাড়িয়ায় ৫ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক বাড়িতে ডাকাতি করে পালানোর সময় পাঁচজনকে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নোয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, রাতে নোয়াপাড়া গ্রামের রবিউল্লা মিয়ার বাড়িতে একদল ডাকাত ঢুকে বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কাকারসহ নগদ টাকা লুট করে পালানোর চেষ্টা করে। এসময় ভুক্তোভোগীদের চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে চারপাশ থেকে ...