১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৫

সদ্য সংবাদ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি:   ময়মনসিংহ শহরতলীর রহমতপুর এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওমর ফারুক (৫০) ও সোহাগ (৩৫)। তাদের ঠিকানা জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। দৈনিকদেশজনতা/ আই সি

ভারতে সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক: বুদ্ধগয়ায় দর্শন সেরে গাড়িতে কলকাতা ফেরার পথে গিরিডির কাছে জি টি রোডে এক ভয়াবহ দুর্ঘটনায় কলকাতায় নিযুক্ত মিয়ানমারের কনসাল-জেনারেল পোই সোইয়ের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪৯। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার স্ত্রী নিও আও। তাকে রাঁচীর বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি তার পিএ ও গাড়ির চালকও। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা ...

রাখাইনে জাতিসংঘকে ত্রাণ বিতরণের ‘অনুমতি’ দিল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে দুই মাস ত্রাণ বিতরণ বন্ধ থাকার পর অবশেষে জাতিসংঘকে ত্রাণ বিতরণের সুযোগ দিতে রাজি হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ব খাদ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে সংস্থাটির মুখপাত্র বেটিনা ল্যুশার বলেন, বিস্তারিত বিষয়ে এখনও মিয়ানমার সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। তিনি আরও বলেন, আগে আমাদের দেখতে হবে ওই এলাকার পরিস্থিতি ঠিক কী রকম। তার ...

পাকিস্তান ব্যর্থ হলে আমরা সন্ত্রাসদমন করব: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে আবারও কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে ইসলামাবাদকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, যদি তারা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। অন্যভাবে সন্ত্রাসদমন করবে মার্কিন বাহিনী। এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেথার নয়রাট জানিয়েছেন, মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলেরসনের মতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানের মাটিতে যে তারা নিরাপদে আছে, তাও ...

সেপটিক ট্যাংকে নিখোঁজ আ.লীগ নেতার লাশ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবেশির সেপটিক ট্যাংক থেকে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মুর্শিদ মন্ডল (৪২)। তিনি এক সপ্তাহ আগে বাড়ির সামনে থেকে ‘নিখোঁজ’ হন বলে জানিয়েছে পরিবার। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুর্শিধ মন্ডল নিগুয়ারী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ছিলেন। জানা যায়, আ.লীগ নেতা মুর্শিদ মন্ডলকে গত ২১ অক্টোবর ...

গত একমাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩ গুণ

নিজস্ব প্রতিবেদক: গত একমাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩ গুণ। ক্রেতাদের বর্তমানে এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ৯০ টাকা দাম দিয়ে। এক মাসের ব্যবধানে প্রায় ৩ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়। এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১৬৬ শতাংশ। যা এ বছরের সর্বোচ্চ দাম। আমদানিকারক ও ব্যবসায়ীদের ...

খালেদা জিয়ার সফর সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা চাইলেন মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফর সফল ও সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ১০ টার দিকে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ সহযোগিতা চাওয়ার কথা জানান। মির্জা ফখরুল বলেন, মিয়ানমারকে সমর্থনকারী প্রভাবশালী দেশগুলোর সঙ্গে আলোচনা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়। তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসনের কক্সবাজার সফল ও ...

পার্বতীপুরে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পুকুরের পানিতে ডুবে নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম সফিরন নেছা, বয়স ৬৮ বছর। পার্বতীপুর বাস টার্মিনাল সংলগ্ন পার্বতীপুর-রংপুর সড়কের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে পারিবারিক সূত্রে জানা গেছে, সফিরন নেছা পার্বতীপুর বাস টার্মিনাল আদর্শপাড়ায় ছেলে মিন্টুর বাসায় থাকতেন। তিনি ডায়াবেটিক রোগী হওয়ায় প্রতিদিন ভোরে হাঁটতে বের হতেন। ...

তাজমহলে নামাজ নিষিদ্ধের দাবি আরএসএসের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস তাজমহল চত্বরে শুক্রবার জুমার নামাজ বন্ধের দাবি তুলেছে। শুক্রবার সংগঠনটির শাখা অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি এ দাবি জানায়। তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেওয়া হোক, না হলে বন্ধ হোক নামাজ। সংগঠনের এক কর্তা ড. বালমুকুন্দ পান্ডে এ দিন বলেন, ‘তাজ আমাদের জাতীয় সম্পদ। তা হলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার ...

ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা দেশটির আকাশসীমায় প্রবেশকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্স টুডে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে দাবি করেছেন, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ভারতীয় পাইলটবিহীন বিমানটিকে ভূপাতিত করা হয়। তিনি আরো দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী ড্রোনটির ...