নিজস্ব প্রতিবেদক: সাভারে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হবার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাক মহাসড়কের পাকিজা এলাকায় পৌঁছালে একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে ...
সদ্য সংবাদ
অপকর্ম ঢাকতে মিয়ানমার বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে: কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন নিজেদের অপকর্ম ঢাকতে মিয়ানমার বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে। রোববার সকালে কক্সবাজারে একটি সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার যে অপকর্ম করছে, তা ঢাকতে এখন দেশটি মিথ্যাচার করছে। বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে প্রয়োজনে জাতিংঘের অবরোধ আরোপের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। দৈনিকদেশজনতা/ ...
ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ষষ্ঠ অংশীদারত্ব সংলাপে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের এই সংলাপ হবে। শ্যাননের বাংলাদেশ সফর বিষয়ে মার্কিন দূতাবাস জানায়, ঢাকায় অবস্থানকালে তিনি সরকারি ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দূতাবাস সূত্রে আরো জানা গেছে, সংলাপে রাজনীতি, অর্থনীতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব ...
বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: বেনাপোল বাজারে ইসলামী ব্যাংকের সামনে থেকে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে একটি নাইন এম এম পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। এ ছাড়া তার কাছে থাকা নগদ দেড় লাখ টাকাও জব্দ করা হয়। আটক তরিকুল বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আ. সাত্তারের ...
প্রধান বিচারপতির দায়িত্ব পালন সুদূর পরাহত: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরে এলেও তার দায়িত্ব পালনের বিষয়টি অনিশ্চিত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার তিনি সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি দেশে ফিরলেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। তার সঙ্গে অন্য বিচারপতিরা বেঞ্চে না বসলে তার দায়িত্ব পালন সুদূর ...
বিচারকদের শৃঙ্খলাবিধি: ৩ ডিসেম্বর পর্যন্ত সময় পেল সরকার
নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। রোববার সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে গেজেট প্রকাশে চার সপ্তাহ সময় চেয়ে আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ...
চীনকে ঠেকাতে ১০ দেশের সঙ্গে হাত মেলাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। আর দেশটিকে সব দিক থেকে রুখে দিতে সব রকমের প্রস্তুতি নিচ্ছে ভারত। শুধু নিজেদের বাহিনী দিয়েই নয়, বন্ধু দেশের সঙ্গে হাত মিলিয়ে চীনের অগ্রগতি রুখে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এবার আরও একধাপ এগিয়ে ১০টি দেশের সঙ্গে ভারত মহাসাগর সংক্রান্ত সব রিপোর্ট শেয়ার করার সিদ্ধান্ত নিলো ভারত। এই প্রথম এ ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাড়ির ছাদে পানির পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মালেকের বাড়ি উপজেলার দলদলি ইউনিয়নের পোলাডাংগা জিন্না নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নবনির্মিত নিজ বাড়ির দোতলার ছাদে পানি দিচ্ছিলেন মালেক। এসময় অসাবধানতাবশত পানির পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট ...
রাজশাহীকে হারিয়ে রংপুরের উড়ন্ত সূচনা
স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরের নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে শুভ সুচনা করে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এ ম্যাচে রাজশাহী কিংসের ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৬ উইকেট ও ৭ বল হাতে রেখে টপকে যায় রংপুর। এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া রংপুর রাইডার্সকে ১৫৫ রানের টার্গেট দেয় রাজশাহী কিংস। নির্ধারিত ২০ ...
শৃঙ্খলাবিধি নিয়ে বিচারপতিদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আদালতকে এ বৈঠকের কথা জানান। আদালত গেজেট প্রকাশ নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর