নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরের বৈরিগঞ্জের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে রবিবার সকাল সোয়া ৯টায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা তুনা পরিবহনের একটি বাস লালমনিরহাট যাওয়ার সময় রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ ...
সদ্য সংবাদ
আগামী মার্চ-এপ্রিলে সিলেট সিটি করপোরেশন নির্বাচন : মাহবুব তালুকদার
নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের মার্চ-এপ্রিল অথবা মে মাসে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রবিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি করপোরেশনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। নির্বাচন কমিশনার মাহবুব বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ ...
যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় : টমাস শ্যানন
নিজস্ব প্রতিবেদক: ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করা।’ ঢাকায় সফররত মার্কিন আন্ডার সেকেন্ডারি (রাজনীতিবিষয়ক) টমাস শ্যানন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ শেষে রোববার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারত্ব সংলাপ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে শহীদুল হক ও টমাস শ্যানন যৌথ সংবাদ সম্মেলনে ...
সূচকের সাথে কমেছে লেনদেনও
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩৭ কোটি ৪২ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬৭৫ ...
ফরিদপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ল্যাব এশিয়ায় ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়। এসময় আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটিতে তালা মেরে বন্ধ করা হয়েছে। বরিবার দুপুর দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান, ফরিদপুর র্যাব-৮ এর সহযোগিতায় ...
পর্যটন শিল্প জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে : মেনন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের পর্যটন শিল্প কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। গত এক বছরে এক কোটি পর্যটক পরিবার-পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। একজন পর্যটক ১১ জনের লোকের কর্মসংস্থান সৃষ্টি করে। এক সময় আমাদের দেশের মানুষ পর্যটন বলতে বিদেশকে বুঝত। বর্তমানে দেশের মানুষের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছে। ...
ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী গ্রিনের কম্পিউটারে পর্নোছবি পেয়েছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ উপ প্রধানমন্ত্রী ডামিয়ান গ্রিনের কমপিউটারে ভয়াবহ পর্নো ছবি পেয়েছে পুলিশ। এক্স-রেটেড বা রগরগে পর্নো ছবির এ ভান্ডার পেয়ে তো পুলিশের চোখ আকাশে উঠেছে। বিটেনের পুলিশ বলছে, তারা ডামিয়েন গ্রিনের পার্লামেন্টারি অফিসে তল্লাশি চালিয়ে এসব ডকুমেন্ট পায়। ওদিকে পুলিশের যে কর্মকর্তা এ তথ্য উদঘাটন করেছেন তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। তবে ঘটনাটি ২০০৮ সালের। বিষয়টি এতদিন আলোর মুখ ...
শীতের আগমনী বার্তায় ব্যস্ত রংপুরের ধুনকররা
নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীর আলম নগর কুঠিরপাড়া এলাকার ধুনকরদের মাঝে এখন কর্মব্যস্ততা ফিরে এসেছে। এলাকার নারীরা লেপ-তোষক বানিয়ে সংসারের চাহিদা পূরণের পাশাপাশি তাদের পরিবারকে সহযোগিতা করছে। ৩০ বছর ধরে প্রতি শীতে তারা তৈরি করে আসছেন লেপ-তোষক। আর গৃহকর্তারা এসব লেপ তোষক দূর-দূরান্ত এলাকায় ভ্যানে করে বিক্রি করে। কুঠিরপাড়ার নারীরা দিনে চার/ছয়টি করে লেপ-তোষক তৈরি করে এবং প্রতিটিতে চল্লিশ টাকা করে ...
নীলফামারীতে সওজ’র ওয়ার্কচার্জড কর্মচারীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীদের ৭ দফা দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে নীলফামারীতে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজে যোগ না দিয়ে নীলফামারী দফতরের মূল ফটকে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করে ইউনিয়নের সদস্যরা। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন নীলফামারী জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন ...
পরিবহনের কাগজপত্র পরীক্ষার জন্য পুলিশকে নির্দেশ : আইজিপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক মালামাল পরিবহন স্বাভাবিক রাখার জন্য ট্রাক-কাভার্ড ভ্যানের কাগজপত্র পরীক্ষার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। আইজিপি মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর