নিজস্ব প্রতিবেদক: ‘গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চলছে, ভবিষ্যতেও এ সংগ্রাম চলবে। বিজয় আমাদের হবেই’ এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার ক্ষমতাসীনরা আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।’ মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাব আয়োজিত ফ্রি মেডিকেল ...
সদ্য সংবাদ
চিটাগংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা
স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে তামিম ইকবালের যে খেলা হচ্ছে এটা জানাই ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাই আগের ম্যাচের মতো আজ মঙ্গলবারও মোহাম্মদ নবীর নেতৃত্বে খেলতে নামলো চিটাগং ভাইকিংসের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে তারা সিলেট সিক্সার্সের বিপক্ষে হারে ৪ উইকেটে। ...
ব্রিটেনের রাণীকে ক্ষমা চাইতে বললেন জেরেমি করবিন
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: প্যারাডাইস পেপার্সে সম্প্রতি প্রকাশিত কর ফাঁকি দাতাদের মধ্যে রয়েছে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ’এর নাম। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতেও চলছে নানা আলোচনা-সমালোচনা। প্যারাডাইস পেপার্সে উল্লেখ করা হয়েছে রাণী বাঁকা পথে কেইম্যান আইল্যান্ড ও বারমুডায় অর্থ বিনিয়োগ করেছেন। প্যারাডাইস পেপার্সে এমন তথ্য প্রকাশের পর দেশটির বিরোধী দলীয় প্রধান জেরেমি করবিন বলেছেন, এজন্য রাণীর ক্ষমা চাওয়া উচিৎ। তিনি ...
ঢাকা পর্ব থেকেই তামিমকে পাওয়ার আশা কুমিল্লার
স্পোর্টস ডেস্ক: বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সব পরিকল্পনার মূলে তিনি। দলের সেরা ব্যাটসম্যান তো বটেই, অধিনায়কও। তবে তামিম ইকবালকে ছাড়াই পঞ্চম বিপিএলের মিশন শুরু করতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া চোট থেকে সেরে উঠেননি তামিম। তাকে বাইরে রেখেই তাই কমিল্লা প্রথম ম্যাচটা খেলে ফেলেছে ইতিমধ্যে। আজ মঙ্গলবার খেলবে দ্বিতীয় ম্যাচ। তবে ড্যাশিং এই ওপেনারকে ঢাকা পর্ব থেকেই মাঠে পাওয়ার আশা করছে ...
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ...
আজ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু
নিজস্ব প্রতিবেদক: আন্তঃশিক্ষা সমন্বয় সাবকমিটি ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফি নির্ধারণ করে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। আজ মঙ্গলবার ৭ নভেম্বর থেকে শুরু করে ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সময় নির্ধারণ থাকলেও বিলম্ব ফি দিয়ে ১৪ থকে ১৮ নভেম্বর পর্যন্ত তা পূরণ করা যাবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৫৫০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ...
আবারও পেছাল বিএনপির ৭ নভেম্বরের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। এ নিয়ে দু’দফা সমাবেশের তারিখ পরিবর্তন করল দলটি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন তারিখের কথা জানান। তিনি বলেন, ‘৭ নভেম্বর উপলক্ষ্যে সমাবেশের জন্য অনুমতি চেয়েছি। বিভিন্ন কারণে সরকার সমাবেশের অনুমতি দেয়নি। এখন আমরা ...
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে ১০৫ পিস ইয়াবাসহ মো. গিয়াস নলী (৪৮) নামে আন্তঃজেলা এক ইয়াবা ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার গিয়াস উপজেলার রমজানপুর এলাকার চড়াইকান্দি গ্রামের অমরআলী নলীর ছেলে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কয়ারিয়া এলাকার পরিত্যক্ত একটি রাস্তার ...
ট্রাম্পের গাড়িবহরের দিকে আঙুল তোলায় চাকরী গেল এক নারীর
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের দিকে আঙুল তুলেছিলেন এক নারী। ছবিতে ধরা পড়ে এ ভঙ্গিমা। আর অমনি ধৃষ্টতার অভিযোগ। এ কারণে চাকরিটাও ঘ্যাচাং! হ্যাঁ, বরখাস্ত করা হয়েছে তাঁকে। ট্রাম্পের গলফ রিসোর্টের কাছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। ২৮ অক্টোবরের এই ঘটনার ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিবিসি, এএফপি ও হাফিংটন পোস্টের খবরে জানা যায়, অনলাইনে জুলি ...
রাজধানীতে ২ ডিবি সদস্যকে দুর্বৃত্তের ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য। তারা হলেন- ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের এএসআই বেলাল হোসেন ও কনস্টেবল সুজাত উল্লাহ। এর মধ্যে বেলাল ছুরিকাঘাতে আহত হন। সোমবার রাতে এ ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মীর মোদাচ্ছের হোসেন জানান, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর