নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ কর্মসূচিতে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বিএনপির অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মীদের ...
সদ্য সংবাদ
কালকিনিতে প্রধান শিক্ষক নেই ৬৩ প্রাথমিক বিদ্যালয়ে
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি উপজেলায় ১৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৩টিতে প্রধান শিক্ষক নেই। এসব প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে। এতে করে সঠিকভাবে দায়িত্ব পালন না হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। এছাড়াও প্রধান শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলোর অনেক উন্নয়নমূলক কাজ থেমে রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পৌর এলাকায় একজন, উপজেলার গোপালপুর ইউনিয়নে দুজন, কাজীবাকাই ...
কামিল পরীক্ষার ফল প্রকাশ আজ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০১৫ এর ১ম ও ২য় পর্বের ফল আজ মঙ্গলবার প্রকাশিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০১৫ এর ১ম ও ২য় পর্বের ফল প্রকাশ করা হবে। ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেবেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ...
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেয়নি সরকার: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থেকে সরকার বিএনপিকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। দৈনিক দেশজনতা/এন এইচ
জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের কারণে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করেছে ...
২৪ ঘণ্টার মাথায় আরেক সৌদি যুবরাজ নিহত
আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রিন্স মানসুর বিন মাকরিন নিহতের ২৪ ঘণ্টার মাথায় সৌদি আরবের আরও একজন যুবরাজ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আবদুল আজিজ বিন ফাহাদ নামের এ যুবরাজ পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের স্বাধীকারের পক্ষে সোচ্চার ছিলেন। সিয়াসাত ডেইলি এবং ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে তার মৃত্যুর কথা বলা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে টুইটারে ...
মালয়েশিয়ায় বন্যায় বাংলাদেশিসহ নিহত ৭
দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ার পেনাং প্রদেশে টানা বৃষ্টিতে সৃষ্টি বন্যায় এক বাংলাদেশিসহ ৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। মৃত ও নিখোঁজ বাংলাদেশির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রদেশটির সেবারাং পেরাই উতারা এলাকায় ওই বাংলাদেশির নিহত হওয়ার ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ কমিশনার নুজাইনি মোহাম্মদ নূরের ...
টি-10 ক্রিকেট খেলবেন ৩ টাইগার
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টির পর ক্রিকেটে আসছে নতুন সংস্করণ টি-টেন। আগামী ডিসেম্বরে আরব আমিরাতে বসতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ১০ ওভারের এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হক, এউইন মরগানদের মতো খেলোয়াড়রা। এই আসরের নিলাম হয়েছে গত রোববার রাতে। এই নিলামে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটারও। তাঁরা হলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাশিং ...
অভ্যন্তরীণ কোন্দলে টালমাটাল সৌদি রাজ সিংহাসন
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন আগে থেকেই। ২০১৫ সালে যুবরাজ মনোনীত হওয়া মুহাম্মদ বিন নায়েফকে সরিয়ে কিছুদিন আগে বাদশাহ সালমান তার নিজ সন্তান মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ ঘোষণা করেন। সেই থেকে গুঞ্জন ওঠে, সাবেক যুবরাজ নায়েফকে প্রাসাদে আটকে রাখা হয়েছে এবং বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। এরইমধ্যে একদিকে মন্ত্রীদের ধরপাকড়, অন্যদিকে নিরাপত্তা বাহিনীতে ...
প্রধান বিচারপতি দেশে ফিরছেন ১৩ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা! চলতি মাসের ১৩ তারিখে তিনি দেশে ফিরতে পারেন। প্রধান বিচারপতির প্রয়োজনীয় প্রটোকল প্রস্তুতের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসনকে বিষয়টি তিনি জানিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, প্রধান বিচারপতি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখান থেকে তিনি সরাসরি দেশে ফিরবেন। এদিকে সোমবার কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর