ক্রীড়া ডেস্ক : র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ভারত এ বছর ২৬ ওয়ানডের ১৯টিতেই জিতেছে। সেই ভারতকেই কিনা আজ একদম মাটিতে নামাল শ্রীলঙ্কা। ধর্মশালায় প্রথম ওয়ানডেতে ভারতকে মাত্র ১১২ রানে গুটিয়ে দেওয়ার পর শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে ৭ উইকেটে। ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল। ৪৬ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলে ১৭৬ বল বাকি থাকতেই ...
সদ্য সংবাদ
অবৈধ স্থাপনা : আনোয়ার খান মডার্ন হাসপাতালকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় আনোয়ার খান মডার্ন হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। রাজউক জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ধানমন্ডির ৮ নম্বর রোডের ১৭ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত আনোয়ার খান মডার্ন হাসপাতাল ভবনের নকশা রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে চান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়। ...
বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে ৬০০ যাত্রীকে জরিমানা
পাবনা প্রতিবেদক: বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রুটের শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ৮ ট্রেনের ৬০০ যাত্রীর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে কর্তৃপক্ষ। ঈশ্বরদী-রাজশাহী আন্তঃনগর কমিউটার ট্রেন, রাজশাহী-চিলাহাটি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটি-খুলনা রূপসা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-ঈশ্বরদী বাইপাসগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন ...
পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিন: আরব লীগ
আন্তর্জাতিক ডেস্ক: আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী ২২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দাবি করেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র যে প্রত্যাহার করে। কায়রোতে এক জরুরি বৈঠকের পর আরব লীগ বলছে, মার্কিন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে শুধু সহিংসতাই বাড়বে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনী রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেয়ার জন্যও তারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। ওদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দানে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে ...
পুঁজিবাজারের তালিকাভুক্ত গোল্ডেন সনকে ২৭ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: বন্ড সুবিধার অপব্যবহার করায় পুঁজিবাজারের তালিকাভুক্ত গোল্ডেন সনকে ২৭ লাখ এক হাজার ৭০০ টাকা জরিমানা করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কাস্টমস বন্ড কমিশনারেটের তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, গোল্ডেন সন বন্ড সুবিধার আওতায় বন্ডেড ওয়ার হাউজের মাধ্যমে পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানি করে তা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করেছে। এ বিষয়ে কাস্টম ...
১১ ডিসেম্বর ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন ১১ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। এতে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা দল অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় দুই হাজার জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী। নীল দলের সভাপতি প্রার্থী অধ্যাপক ...
টেস্ট দলের অধিনায়ক সাকিব
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। তার সহকারী হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ। আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে এ সিদ্ধান্ত জানা গেছে। মাশরাফি মুর্তজার টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর গত এপ্রিলে ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব পান সাকিব। গত মার্চে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপরই সাকিবকে সংক্ষিপ্ততম ভার্সনের জন্য অধিনায়ক নির্বাচন করা হয়। এবার তাকে ...
টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা
ক্রীড়া প্রতিবেদক : টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিংয়ে পাঠান রংপুর রাইডার্সকে। আজ যে দল জিতবে তারাই এবারের বিপিএল-এর ফাইনালে খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। কুমিল্লাকে হারিয়ে ঢাকা ফাইনাল নিশ্চিত করে। আর খুলনাকে বিদায় করে ফাইনালের খেলার আশা বাঁচিয়ে রাখে রংপুর। দুই দল এর আগে দুবার মুখোমুখি হয়েছিল। দুবারই জিতেছিল তামিমের কুমিল্লা। আজ বড় মঞ্চে একই ...
বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন— চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে আবু নাসরাফ (৩১) ও আলাল উদ্দীনের ছেলে ইসারুল ইসলাম মিঠু (৩২)। নিহত আবু নাসরাফ ও ইসারুল ইসলাম মিঠু সম্পর্কে চাচাতো ভাই। শনিবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক (ডিএমসি) ছয় নম্বর সীমান্ত ...
মানবাধিকারের মূল চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যকে কাজে লাগাতে হবে’
নিজস্ব প্রতিবেদক: মানবাধিকারের মূল চ্যালেঞ্জ অবিচার, শোষণ, ক্ষুধা-দারিদ্র্য ও সকল প্রকার বৈষম্য মোকাবেলায় তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে ‘সমতা, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর