১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

সদ্য সংবাদ

ছাত্রদলের সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের সমাবেশ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় এখানে ছাত্রসমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।ছাত্রসমাবেশ ঘিরে সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকে। এরই মধ্যে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নিয়েছে। ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস ...

বিদ্যুৎ চুরি ঠেকাতে বসানো হচ্ছে ৫ লাখ প্রি-পেইট মিটার

নিজস্ব প্রতিবেদক: উন্নত গ্রাহক সেবা প্রদান ও নন-টেকনিক্যাল লস কমিয়ে আনতে আরও ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার বসানো হচ্ছে। এতে ব্যয় হবে ৪২৬.৩৭ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৪১২.৫৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ১৩.৮৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। মঙ্গলবার জাতীয় অর্তনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এই সংক্রান্ত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। অনুমোদন পেলে এটি ...

প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া অনশন ভঙ্গ নয় : শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দেয়া আশ্বাস প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিওভুক্তি শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া অনশন ভাঙ্গবে না বলে তারা জানান । আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী প্রেসক্লাবের সামনে পৌঁছান। সেখানে শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। সবমিলিয়ে মিনিট বিশেক সেখানে অবস্থান করেন মন্ত্রী, কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। তবে সাড়ে ১১টার দিকে ...

এবার টাইগারদের কোচ মাশরাফি-সাকিব

স্পোর্টস ডেস্ক: হাথুরুসিং চলে যাওয়ার পর কোচহীন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ দরজায় কড়া নাড়লেও এখনও সাকিব-তামিমদের যোগ্য কোচনিয়োগ দিতে পারেনি বিসিবি। যে কারণে সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের ওপরই ভরসা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বিসিবি সভাপতি। নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বছরের শুরুর দিনে নিজের ব্যক্তিগত অফিসে মাশরাফি-সাকিবকে ...

এ বছর বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু হবে নির্বাচন?

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট, গুম-খুন অথবা দ্রব্যমূল্য, এই বিষয়গুলিই বেশ কিছুদিন ধরে ছিল বাংলাদেশের মূল আলোচ্য বিষয়। কিন্তু এতদিন যে ইস্যুই বাংলাদেশের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করুক না কেন – ২০১৮ সালে সবকিছুকেই সম্ভবত ছাপিয়ে যাবে নির্বাচন। খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী বা রাজনীতির বিশ্লেষক – সবাই যেন নির্বাচনকে ঘিরে একটা গরম রাজনীতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় রাজনীতি ও নির্বাচনকে ঘিরে সাধারণ ...

টাকা ছাড়া মিলছে না বিনামূল্যের নতুন পাঠ্যবই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার এক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে টাকা আদায় করে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের নতুন পাঠ্যবই দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এজন্য শিক্ষা কর্মকর্তা আনন্দ ভৌমিককে গাজীপুর থেকে প্রত্যাহারসহ বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, ১ জানুয়ারির বই উৎসব পালনের আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপজেলা শিক্ষা অফিসের ...

হাসান রুহানি নাম ধারণ করে মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক: নিজের পরিচয় গোপন করে মুসলিম নাম (হাসান রুহানি) ধারণ করেই ফেসবুকে নিয়মিত ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে আসছিলেন সুজন কুমার (২৫)। সর্বশেষ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার পর ধরা পড়েন সুজন কুমার। রোববার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে নাটোর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর নিজের পরিচয় গোপন রেখে মুসলিম নাম ...

ঢাবির প্রশ্ন ফাঁস হতো পরীক্ষার দু দিন আগে : সিআইডি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার দুই দিন আগেই ফাঁস হয়েছিল বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয়টির পাঁচ ছাত্রকে খুঁজছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার এক আসামি সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে জবানবন্দী দেন। ওই আসামির নাম সজীব আহমেদ। সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার দাস গণমাধ্যমকে জানান, ...

আগামীকাল বিশেষ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বুধবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বুধবার দুই মামলারই যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। এ দিন বেগম খালেদা জিয়া সকাল ...

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জরুরি সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ তবে কেন এই জরুরি সংবাদ সম্মেলন সে বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির। ধারণা ...