১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১৯

সদ্য সংবাদ

ঢাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামার আশংকা

নিজস্ব প্রতিবেদক: আজ-কালের মধ্যেই ঢাকায় শৈত্যপ্রবাহ নামার আশংকা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সে সময়কে শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। সে অনুযায়ী দু’এক দিনের মধ্যে ঢাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে। তবে রাজধানীতে এখনও শৈত্যপ্রবাহ শুরু না হলেও দেশের পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ...

শাহজালাল বিমানবন্দরে হ্যান্ডেলিং সেবা কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন বিমানের ক্যাজুয়াল (চুক্তিভিত্তিক) শ্রমিক ও সিবিএ নেতারা। বিমানের প্রধান কার্যালয়ে বলাকা ভবনের সামনে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আন্দোলন করছেন তারা। অধিকাংশ শ্রমিক এখন বলাকা ভবনের সামনে লাল কাপড় মাথায় বেধে স্লোগান দিচ্ছেন। ফলে বন্ধ হয়ে আছে বিমানের এয়ারপোর্ট সার্ভিসের সব ধরনের সেবার কার্যক্রম। বিমানের একজন ডিজিএম নাম প্রকাশ না করার শর্তে ...

ফ্লোরিডার বাসিন্দারা এমন তুষারপাত দেখেনি ২৯ বছরে

আন্তর্জাতিক ডেস্ক: গত তিন দশকে এমন তুষারপাত দেখেনি ফ্লোরিডার বাসিন্দারা। ফ্লোরিডার উত্তরাঞ্চলে ২৯ বছরে এমন তুষারপাত হয়নি। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে বিভিন্ন স্থানে তুষারপাত হচ্ছে। খবর এএফপি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে বলেছে, শীতকালীন ঝড়ের প্রভাবে ভারী তুষারপাত হতে পারে। নিউ ইয়র্ক শহরেও শীতকালীন ঝড় আঘাত হেনেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে তিন থেকে ছয় ইঞ্চি তুষারপাত হতে পারে ...

টঙ্গীতে তুলার দুই গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় দুইটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিলগেট নামাবাজার এলাকার আবু সাঈদের টিনসেড তুলার গোডাউনে আগুন লাগে। মুহূতেই আগুন পাশের দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যার্থ হয়ে ফায়ার ...

সাকিব অস্ট্রেলিয়া যাচ্ছেন ৭ জানুয়ারি

স্পোর্টস ডেস্ক: আগেই জানা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের নিয়ম-কানুন, আইন যারা প্রণয়ন করে, সেই এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছেন বাংলাদেশ তারকা সাকিব আল হাসান। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রথম সভা আগামী ৯ ও ১০ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবে। সেই সভায় অংশ নিতে আগামী ৭ জানুয়ারি ঢাকা ছাড়বেন সাকিব। গত অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যে চার নতুন মুখ ...

যে কোনো মূল্যে কাল সমাবেশ করবে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক: ৫ জানুয়ারি উপলক্ষে আগামীকাল শুক্রবার যে কোনো মূল্যে বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, কাল সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলেও এখনো অনুমতি পায়নি বিএনপি। তবে অনুমতির জন্য ...

জুতার দোকানি হঠাৎই বনে গেছেন ডাক্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে সুজন সরকার নামের এক জুতার দোকানি হঠাৎই বনে গেছেন ডাক্তার। তার নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রী। তবু তিনি কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার কেন্দ্রীয় মসজিদের সামনে ‘সরকার’ নামের একটি ফার্মেসিতে চেম্বার খুলে রমরমা চিকিৎসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তিনিই এখানকার একমাত্র চিকিৎসক, যার কাছে সকল রোগের চিকিৎসা সেবা পাওয়া যায়। স্থানীয় প্রশাসনের চোখে ধুলা দিতে তার চেম্বারটি ...

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে শুরু হয় বিমানের যাত্রা। দেশ স্বাধীন হবার মাত্র ১৯ দিনের মাথায় প্রতিষ্ঠিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, ২০১৮ সালে বিমান বহরে ২টি নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হওয়ার পাশাপাশি নতুন গন্তব্যে বিমান তার ...

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম ও দুই শতাধিক মৎস্য ঘের ভেসে গেছে। বুধবার রাত একটার দিকে উপজেলা সদরের বলবাড়িয়া পারসের কোণে খোলপেটুয়ার ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্লাবিত দুই গ্রামে হল বলাবাড়িয় ও হাসখালি। স্থানীয় বলবাড়িয়া গ্রামের আজিজুর রহমান জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে বেড়িবাঁধ আগে থেকেই জীর্ণ অবস্থায় ছিল। রাতে জোয়ারের ...

যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারপাতে মৃত্যু ১১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারপাত, তীব্র শৈত্যপ্রবাহ ও ঠাণ্ডাজনিত কারণে মঙ্গলবার সকালের পর থেকে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শক্তিশালী এক ‘বোমা ঝড়’ এগিয়ে আসছে দেশটির পূর্ব উপকূলের দিকে। কোটি মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছেন শীতকালীন এই বিশেষ ঝড়ের ব্যাপারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে তুষারপাত এবং শৈত্যপ্রবাহ আরো বাড়বে। প্রাণহানির ঘটনা ঘটেছে উইসকিনসিন, নর্থ ড্যাকোটা, মিসৌরি ও টেক্সাস ...