১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৮

সদ্য সংবাদ

সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে চলে যেতে সেনাদের মাইকিং

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  বান্দরবান ও মিয়ানমার সীমান্তের জিরো লাইনে অবস্থানকারী ছয় হাজারের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে দেশটির সেনাবাহিনী। গত কয়েক দিন থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের জিরো লাইনে অবস্থানকারী এসব রোহিঙ্গাকে সেনাবাহিনী ও বিজিপির সদস্যরা হুমকি-ধমকি দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে জিরো লাইন থেকে রোহিঙ্গাদের সরে যেতে সেনাবাহিনী কাঁটাতারের বেড়ার কাছে মাইকিং ...

গুলশানের সুবিধাতো আর জেলখানায় দেয়া যাবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, এতিমের টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে গুলশানের বাসভবনের সুবিধা দেয়া সম্ভব নয়। সোমবার কক্সবাজারের লিংক রোড এলাকায় শহীদ এ টি এম জাফর আলমের নামে নির্মিত স্মৃতিফলক উদ্বোধন করে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেত্রী কি কারাগারে গুলশানের বাড়ির সুযোগ-সুবিধা চান? তিনি যে ...

আবার বেড়েছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাজারে হঠাৎ করেই আবার চালের দাম বেড়ে গেছে। এক সপ্তাহর ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি দেড় থেকে দুই টাকা বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে কয়েক দিন আগে মোটা চালের কেজি প্রতি দর ছিল ৩৮ টাকা, যা এখন দেড় টাকা বেশি ৩৯ টাকা ৫০ পয়সা। মাঝারি মানের বিআর-২৮ জাতের চালের দাম কেজিতে ২ ...

রাজধানীর ভাষাণটেক বস্তিতে অগ্নিকাণ্ড, নিখোঁজ মাদ্রাসাছাত্র ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাষাণটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে শতাধিক ঘর। এ ঘটনায় এক নারী দগ্ধ হয়েছেন এবং নিখোঁজ রয়েছে ৫ মাদ্রাসাছাত্র। রোববার রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সকাল পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, রাত ১২টার কিছুক্ষণ পর বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, দোকানপাট বন্ধ করে কর্মচারীরা বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ...

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ৭১ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রোববার যে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছিল এর ৭১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। রাশিয়ার মস্কো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সারাতভ এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। অভ্যন্তরীণ রুটের ওই ফ্লাইটটির গন্তব্য ছিল উরালের ওরস্ক শহর। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। রোববার বিকেলে মস্কোর দোমোদেদোভো বিমানবন্দর ত্যাগ করার দুই মিনিট ...

বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়। বংশাল থানা কৃষক দলের সভাপতি আল রাজীএ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শামসুজ্জামান দুদ। সেটি শেষে সেগুন বাগিচায় নিজের গাড়ির কাছে গেলেই পুলিশ সদস্যরা ...

শিল্প উন্নয়ন পুরস্কারে মনোনীত প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ

শিল্প ও বাণিজ্য ডেস্ক : জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে সরকার এবার ৬টি ক্যাটাগরিতে ১৩টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। গত ৮ ফেব্রুয়ারি ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৬’ এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩’ অনুযায়ী প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। ...

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পূর্বঘোষিত এক ঘণ্টার মানববন্ধনে তিনি একথা জানান।মির্জা ফখরুল বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই অংশ নেন। তাকে ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেয়া ...

কণ্ঠশিল্পী মিলার স্বামীর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: মারধর ও যৌতুকের অভিযোগে কণ্ঠশিল্পী মিলার করা মামলায় তদন্ত শেষে তার স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরীর আদালতে এ চার্জশিট উপস্থাপন করা হয়। আদালত তা দেখে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য সিএমএম বরাবর পাঠান। আদালত সূত্র জানায়, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের ...

শেকৃবিতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ আহত ১১

নিজস্ব প্রতিবেদক : ক্যান্টিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ভাঙচুর করা হয় দুটি হলের অধিকাংশ কক্ষ। এ ছাড়া আহত হয় ১০ শিক্ষার্থী। সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ...